টাঙ্গাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টাঙ্গাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৬ জুন, ২০২১

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ শহীদুল্লাহ্ আল আজাদ কে আহবায়ক করে খুলনা কমিটি গঠন

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ শহীদুল্লাহ্ আল আজাদ কে আহবায়ক করে খুলনা কমিটি গঠন


স্টাফ রিপোর্টারঃনির্যাতিত" নিপিড়ীত ও অধিকার বন্ধিত সহ সকল সিনিয়র ও জুনিয়র সাংবাদিকেদের নিয়ে গঠিত" ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ,, এ দিকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির পর এবার ১১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি আব বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ খুলনা বিভাগীয় টিম লিডার বাবু দেবব্রত মন্ডল ও খুলনা জেলা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ আল আজাদ সহ আহবায়ক, যুগ্ম আহ্বায়ক ,সদস্যদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা কমিটি। এ দিকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের খুলনা জেলা কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন,, শেখ ছখিনা খয়বার শিল্পী বেতার শ্রোতা সংঘের সভাপতি, গীতিকার ও সুরকার সহ ব্যাচিক শিল্পী ও তরুণ প্রজন্মের অহংকার দৈনিক বাংলাদেশ সংবাদ ও দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ( ১)আহবায়ক মোঃ শহীদুল্লাহ আল আজাদ। (২.) খুলনা জেলা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন" খুলনা ইসলামীয়া কলেজের ইংরেজি প্রভাষক" বাংলাদেশ বেতার খুলনার উজ্জ্বল নক্ষত্র একাধারে" সাংবাদিক/ সংবাদ পাঠক/ উপস্থাপিকা ও অভিনয় শিল্পী ইফফাত সানিয়া ন্যান্সি,,  (৩)যুগ্ন আহবায়ক দৈনিক সংযোগ বাংলাদেশের প্রতিনিধি ও প্রেস ক্লাব রূপসার সাধারণ সম্পাদক মোঃ খবিরুদদীন, । (৪) যুগ্ম আহবায়ক" রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক 
 মোঃ বেনজির হোসেন। (৫) যুগ্ন আহবায়ক , দৈনিক রূপসা আন্ধল পত্রিকার সম্পাদক  মুন্সী মোঃ রায়হান দৈনিক। (৬) যুগ্ন আহবায়ক,  তরুন সমাজ সেবক, রূপসা ব্লাড কাফেলার প্রতিষ্ঠাতা, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এফ এম বোরহান।(৭)যুগ্ন আহবায়কঃ তরুণ প্রজন্মের অহংকার দৈনিক আমাদের ফোরাম পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী  মোঃ মিজানুর রহমান। (৮) সদস্য সচিবঃ তরুণ সমাজের নতুন অহংকার জাতীয় দৈনিক সন্ধাবানী পত্রিকার সাংবাদিক মোঃ রাসেল শেখ সদস্য , (০৯) সদস্যঃ শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের সম্পাদক,  খুলনা"ল কলেজের শিক্ষার্থী দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার রিপোর্টার মোঃ ওমর ফারুক, (১০) সদস্যঃ দৈনিক এশিয়া বানী পত্রিকার রিপোর্টারও তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, প্রেসক্লাব রূপসার সাংগঠনিক সম্পাদক , মোহাম্মদ  আজিজুল ইসলাম। (১১) সদস্যঃ তরুন প্রজন্ম ও নতুন সাংবাদিকদের অহংকার, দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার সাংবাদিক ও সমাজ সেবক, মোঃ সোহরাব কাজি। উক্ত অনুমোদিত খুলনা জেলা কমিটির দেয়া হয়েছে" এ দিকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি আব বাংলাদেশ" সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও খুলনা বিভাগীয় টীম লিডার বাবু দেবব্রত মন্ডল সহ খুলনা  আহবায়ক কমিটির  বিনীত আহবান এই যে" সকলের দোয়া ও ঐক্যবদ্ধ ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে খুলনা আহবায়ক সহ কেন্দ্রীয় কমিটি।

২৫ জুন, ২০২১

নাটোরের খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার

নাটোরের খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার


স্টাফ রিপোর্টারঃশুক্রবার দুপুরে নাটোরের লালপুরে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলামের বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার করেছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট সাম্মি আক্তার। পরে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে উদ্ধারকৃত গম গুলো খাদ্য গুদামে স্থানান্তর করা হয়। 
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট সাম্মি আক্তার সাংবাদিকদের জানান, উপজেলার গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম অবৈধ্যভাবে সরকারি গম তার বাসায় সরিয়ে রেখেছেন এমন খবর পাওয়ার পর শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।পরে গম গুলো পূনরায় গোডাউনে মজুদ করা হয়। এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও ।
এ বিষয়ে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গুদামে যায়গা স্বল্পতার কারনে জেলা খাদ্য কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গমগুলো বাসায় রাখা হয়েছে।
তবে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমা ওই কর্মকর্তার বক্তব্য প্রত্যাক্ষান করে জানান, গম বাসায় রাখার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি, এমনকি গুদামে যায়গা স্বল্পতার বিষয়টিও সঠিক নয়, গুদামে যথেষ্ট জায়গা আছে গম রাখার। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

১৬ মে, ২০২১

সখীপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত দুই

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়চওনা-বেলতলী এলাকায় এবং  দুপুরের দিকে কুতুবপুর এলাকায়  এ দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলার বড়চওনা-বেলতলী  সড়ক পারাপারের সময় সিএনজির ধাক্কায় বাবুল হোসেন বাবু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন। নিহত বাবুল হোসেন উপজেলার বেলতলী পূর্বপাড়া গ্রামের মৃত মাহমুদ মিয়ার ছেলে। অপরদিকে  দুপুরে কলেজ ছাত্রী তাসলিমা আক্তার ( ১৭) নিজবাড়ী ময়মিনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর থেকে  অটোযোগে নানার বাড়ি সখীপুর আসার পথে কুতুবপুর বাজার এলাকায় পৌঁছলে অটোরগাড়ীর চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে  উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত তাসলিমা আক্তার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, লাশ  দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

৮ মে, ২০২১

মধুপুরে ভিজিএফ ও জিআর’র টাকা বিতরণের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

মধুপুরে ভিজিএফ ও জিআর’র টাকা বিতরণের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ



টাঙ্গাইলের মধুপুরে কর্মহীন দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর (নগদ) টাকা বিতরণের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। শনিবার( ৮ মে) বেলা ১১ টার দিকে মন্ত্রী  উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের এ উপহার বিতরণ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বক্তৃতা করেন। অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সার্কেলের  সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান  গোলাম মোস্তফা খান বাবলু জানান,  অনুষ্ঠানে  ইউনিয়নের ২ হাজার ৮৬৮ জনকে ভিজিএফ এর আওতায়  প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।

২২ এপ্রি, ২০২১

টাঙ্গাইলে ধানক্ষেতে সেচ দেয়াকে কেন্দ্র করে কৃষক খুন।

টাঙ্গাইলে ধানক্ষেতে সেচ দেয়াকে কেন্দ্র করে কৃষক খুন।


টাঙ্গাইলের ধনবাড়ীতে ধানক্ষেতে সেচের  পানি আগে দেয়াকে কেন্দ্র করে হযরত আলী নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার(২১ এপ্রিল) বিকেলে উপজেলার মঠবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়াজেদ আলী নামের আরেক বৃদ্ধকে আহত অবস্থায়  আটক করেছে ধনবাড়ী থানা  পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান , স্থানীয় সেচ পাম্প থেকে নিজ নিজ জমিতে কে আগে পানি দেবে এই নিয়ে প্রতিবেশী ওয়াজেদ আলীর সঙ্গে হযরত আলীর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে ওয়াজেদ আলীর উপুর্যুপরি কিল,ঘুষি ও লাথির আঘাতে  হযরত আলী মাটিতে লুটিয়ে পড়েন।


স্থানীয়রা তাকে  উদ্ধার করে  চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযুক্ত ওয়াজেদ আলীকে আটক করে। ওয়াজেদ আলী আহত হওয়ায় পুলিশ পাহারায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ প্রসঙ্গে  ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান,  সেচ পাম্প থেকে কে আগে  জমিতে পানি দেবে এই নিয়ে  ওয়াজেদ আলীর সঙ্গে হযরত আলীর কথা কাটাকাটি থেকে পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে ওয়াজেদ আলীর উপুর্যুপরি কিল,ঘুষি ও লাথির আঘাতে হযরত আলী মাটিতে লুটিয়ে পড়েন। নিহতের মরদেহ বৃহস্পতিবার( ২২ এপ্রিল) ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

২১ এপ্রি, ২০২১

সখীপুরে গৃহবধূকে রাতভর গণধর্ষণ, গ্রেপ্তার ১

সখীপুরে গৃহবধূকে রাতভর গণধর্ষণ, গ্রেপ্তার ১


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূ গণধর্ষনের শিকার হয়েছেন। গত মঙ্গলবার সখীপুর পৌরসভার জামতলা এলাকার একটি বাসায় আটক রেখে তিন বন্ধু মিলে রাতভর ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার বিকেলে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।

পুলিশ সিয়াম (২১) নামের একজনকে গ্রেপ্তার করেছে। ওই গৃহবধূর বাড়ি ঘাটাইল উপজেলায়।

পুলিশ ও গৃহবধূর বাবার সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব পরিচিত হওয়ায় ওই গৃহবধূকে সিয়াম ফোন করে সখীপুরে নিয়ে আসেন। পরে পৌরসভার ৬ নং ওয়ার্ডে সিয়ামের চাচাত ভাইয়ের বাসায় আটক রেখে সিয়াম ও তার দুই বন্ধু জয় (২০), সুমন (২১) মিলে জোরপূর্বক রাতভর ধর্ষণ করে। বুধবার ভোরে সিয়াম মোটরসাইকেলযোগে ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দিতে যায়। এসময় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে লোকজন সিয়ামকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত গৃহবধূকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূ দুই মাসের অন্তঃসত্ত্বা বলে তার বাবা জানান।

সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০ এপ্রি, ২০২১

মির্জাপুরে  গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ।

মির্জাপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ।


মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে নিহতের শ্বশুড়বাড়ি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের জোড়ান মার্কেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কিন্তু নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এ ঘটনার আগের দিন বাবার বাড়ি থেকে শ্বশুড়বাড়ি যায় সাদিয়া।




নিহত পেকুয়া গ্রামের মো. ওয়াজেদ মিয়ার স্ত্রী ও একই উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে সাদিয়া আক্তার সেতু (২২)।,


নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত আড়াই বছর পূর্বে পেকুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে (দক্ষিণ আফ্রিকা প্রবাসী) ওয়াজেদ মিয়ার সাথে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরই সে প্রবাসে চলে যায়। তারপর থেকে সাদিয়া শ্বশুড় বাড়িতেই থাকতো। কিছুদিন পর থেকেই সাদিয়ার উপর পাশবিক নির্যাতন শুরু করে তার শ্বশুড়বাড়ির লোকজন। একপর্যায়ে ওয়াজেদের বড় বোনের স্বামী জুয়েল মিয়া তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে থাকে। পরে বিষয়টি তার স্বামীকে জানানো হলে সে জুয়েলকে এড়িয়ে চলতে বলে। পরবর্তীতে সে ধৈর্য্য ধরতে না পেরে পুরো বিষয়টি তার বাবা ও মামা মিনহাজ মিয়াকে জানান। তারা সাদিয়ার শ্বশুড়বাড়ি গিয়ে বিষয়টি নিয়ে দুইবার পারিবারিকভাবেও বসেছে। পারিবারিকভাবে বসা হলেও সেখানে জানানো হয় জুয়েল সাদিয়ার সাথে হাসিঠাট্টা করেছে মাত্র।,


নিহতের বাবা সেলিম মিয়া জানান, আমার মেয়ে আমার সাথে সব শেয়ার করতো। আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। শ্বশুড়বাড়ির লোকজনকে দাবি করা দুই লাখ টাকা দিতে না পারায় আমার মেয়েকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করা হতো, না খাইয়ে রাখতো। আমার মেয়ের ননাসের স্বামী জুয়েল ওকে প্রতিনিয়তই কুপ্রস্তাব দিতো। আমার ধারণা আমার মেয়েকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।'




মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিম খান বলেন, সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থল থেকে সাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। সে সময় তার এক হাত পিছনে ওড়না দিয়ে পেচানো অবস্থায় ছিলো। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল উদ্ধার করা হয়েছে তবে সিম ও মেমোরিকার্ড পাওয়া যায়নি।,




মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক বলেন, আমরা ধারণা করছি এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ঘাটাইলে স্বামীর হাতে স্ত্রী খুন।

ঘাটাইলে স্বামীর হাতে স্ত্রী খুন।

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। আজ সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম বানেছা বেগম (৪০)। তিনি কামালপুর গ্রামের সমশের আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী খোকন মিয়া পলাতক রয়েছেন। খোকন মিয়া মির্জাপুর থানার বাশতৈল এলাকার কাশেম মিয়ার ছেলে। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাকির হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।'



 পুলিশ এবং এলাকাবাসী জানান, খোকন মিয়া পেশায় একজন গাড়ি চালক। তিন বছর আগে খোকনের সাথে বিয়ে হয় বানেছার। বানেছা কামালপুর বাবার বাড়িতে থাকার কারণে মাঝে মাঝে খোকন আসা যাওয়া করতো। গত রাতে খোকন বানেছার ঘরে ছিলো এবং রাতে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।,



এদিকে স্বামী খোকন মোবাইল বন্ধ করে পলাতক রয়েছে। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

১৮ এপ্রি, ২০২১

যৌতুকের জন্য স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী।

যৌতুকের জন্য স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী।

টাঙ্গাইলের ভূঞাপুরে যৌতুকের টাকা না দেওয়ায় কবিতা (১৮) নামে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছে তার স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ি ও স্বজনরা। শুধু তাই নয়, তাকে শারীরিকভাবে নির্যাতনও করেছে। কবিতা উপজেলার বাহাদীপুর গ্রামের কোরবান আলীর মেয়ে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বাহাদীপুর গ্রামের কবিতার সঙ্গে রাউৎবাড়ী গ্রামের আরশেদের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের টাকার জন্য তার স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ি ও ননাষ প্রায় সময় মারধর করতো। এরপর আরশেদ কবিতাকে নিয়ে গাজীপুরে চলে যায়। সেখানে আরশেদ একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতো বলে জানা যায়। কিছুদিন পর আরশেদের একটি ভাড়া বাসায় যায় মা-বাবা। পরে সেখানেও যৌতুকের জন্য কবিতাকে নির্যাতন করা হয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তাকে শারীরিক নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেয় তার পাষণ্ড স্বামী ও তার স্বজনরা। কবিতার মা শিমু বেগম জানান, বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে বিভিন্ন সময়ে কবিতার শ্বশুড়-শ্বাশুড়ি ও আরশেদের বড় বোনও মারধর এবং নির্যাতন করতো। কিন্তু দরিদ্র থাকায় যৌতুক দিতে না পারায় আরশেদ কবিতাকে নিয়ে গাজীপুর চলে যায়। এর কিছুদিন পর কবিতার শ্বশুড়-শ্বাশুড়ি ও আরশেদের বড় বোন সেখানে গিয়েও যৌতুকের জন্য মারধর করে। এক পর্যায়ে তারা গত বৃহস্পতিবার আমার মেয়েকে মাথা ন্যাড়া করে দেয়। গত বৃহস্পতিবার মাথা ন্যাড়া ও নির্যাতনের বিষয়টি কবিতা মোবাইল ফোনে আমাকে জানালে তাকে বাড়ি চলে আসতে বলি। পরে বাড়ী আসারপর তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে নিয়ে গত শুক্রবার সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন বলেন, কবিতার মাথা ন্যাড়া ও বাম-ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গত শনিবার সন্ধ্যায় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব বলেন, মাথা ন্যাড়া ও শারীরিক নির্যাতনের ঘটনাটি গাজীপুরের। তাকে কোর্টে বা গাজীপুর থানায় মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।'
টাঙ্গাইলে সেহরির সময় চলছে  জুয়ার আসর।

টাঙ্গাইলে সেহরির সময় চলছে জুয়ার আসর।

টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ এসএস যুব সংঘের কার্যালয়ে সেহরির সময় জুয়া খেলার সময় ১৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার(১৮ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে (সেহরির পর) অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাবের সদস্যরা। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বেড়াডোমা এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫), মো. আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (৩০), মাইশা নন্দলাল এলাকার মৃত ইমান আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার মো. ইমান আলীর ছেলে উসমান গনি (২৮), মৃত কদম আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মো. সুজন মিয়ার ছেলে মো. রিফাত মিয়া (১৯), মো. ফজর বেপারীর ছেলে আব্দুর রহমান (২৫), মৃত উমর আলীর ছেলে মো. রানা মিয়া (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২০), দুলাল চোহাংয়ের ছেলে রিপন চোহাং (২০), মো. হযরত বেপারীর ছেলে মো. আমিন কিময়া (২৪), আব্দুর রাজ্জাকের দুই ছেলে মো. শাকিল মিয়া (২৮) ও মো. শাওন মিয়া (১৯)।

সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পশ্চিম আকুরটাকুর পাড়ার এসএস যুব সংঘ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের টিনসেড ঘরের ভেতরে প্রতিদিন ভোরে নিয়মিত তাস দিয়ে জুয়ার আসর চালানো হচ্ছে। র‌্যাবের গোয়েন্দা শাখার মাধ্যমে খবরের সত্যাসত্য যাচাই করে রোববার সেহরির পর অর্থাৎ ভোর পৌনে পাঁচটার দিকে র‌্যাবের একটি চৌকষ দল অভিযান চালায়।

অভিযানকালে জুয়ার আসর থেকে একসেট তাস ও নগদ ১১ হাজার ৭৩০টাকা জব্দ এবং ১৩ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা জব্দকৃত তাস দিয়ে জুয়া খেলার আসর চালানো হতো বলে স্বীকার করেছে। তিনি আরও জানান, আটককৃতদের নামে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

১৫ এপ্রি, ২০২১

সখিপুরে ছেলের সাথে ছেলের বিয়ে,বিক্ষুদ্ধ জনতার পিটুনি।

সখিপুরে ছেলের সাথে ছেলের বিয়ে,বিক্ষুদ্ধ জনতার পিটুনি।




টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ফালু চাঁন শাহ(ফাইলা পাগলা) এর মাজার পাড়ে বুধবার দুপুরে ছেলে যুবায়ের(১৯) এর সাথে অপর ছেলে আলতাব(৩০) এর বিবাহ সম্পন্ন হবার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এলাকাবাসী তাদেরকে বেধড়ক পিটিয়ে থানা পুলিশের নিকট তুলে দিয়েছে। এদিকে থানা পুলিশ তাঁদের অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে।

এলাকাবাসী জানায়,ঘাটাইল উপজেলার আলতাব কবিরাজির উদ্দেশ্যে দাড়িয়াপুর মাজার পাড় রিয়াজ উদ্দিন এর বাড়িতে আসে। এক সময় তার সাথে পরী আছে বলে হঠাত সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। নানা কথা বলে ফুসলিয়ে যুবায়েরকে বাগে এনে যথারীতি স্থানীয় কাজী মাসুদ রানা কে ডেকে এনে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে স্বাক্ষী ও উকিলের উপস্থিতিতে সে বিবাহের কাজ সম্পন্ন করে।


ঘটনাটি ফাঁস হয়ে গেলে বিক্ষুদ্ধ এলাকাবাসী একত্রিত হয়ে মাজার পাড়ে নিয়ে বুধবার দুপুরে তাদেরকে বেধড়ক পেটায় এবং থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের নিকট তুলে দেয়। পরে থানা পুলিশ তাদেরকে অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে।

সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক বলেন,দাড়িয়াপুর এলাকায় ছেলের সাথে ছেলের বিয়ের ঘটনায় কাউকেই থানায় নিয়ে আসা হয়নি, তাঁদেরকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।

১৪ এপ্রি, ২০২১

ভূঞাপুরে খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচার।

ভূঞাপুরে খাদ্য গুদাম থেকে সরকারি চাল পাচার।


নিজস্ব প্রতিবেদক: 

টাঙ্গাইলের ভূঞাপুর খাদ্য গুদাম থেকে পাচার হওয়া খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৪০ বস্তা চালের মধ্যে ২৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের উপস্থিতিতে চালসহ ট্রাক‌টি (ঢাকা মে‌ট্রো-ট ১৪-৬৩৩৯) জব্দ ক‌রা হয়। তবে এখনো উদ্ধার হয়নি পাচার হওয়া ৩৬০ বস্তা চাল। এ ঘটনায় রাতেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী সাহা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গুদাম কর্মকর্তা বেলাল হোসেন ও নৈশ্য প্রহরী আল-আমিনকে আটক করে।

সরজমিনে জানা যায়, ভুঞাপুর খাদ‌্য গুদাম থে‌কে দুপু‌রের দিকে খাদ‌্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কে‌জি দরের চাল ট্রাক‌যো‌গে পাচার হচ্ছিল। বিষয়টি বেসরকারি টিভি চ্যানেল আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাচার হতে যাওয়া চাল বোঝাই একটি ট্রাক দেখতে পান। পরে তিনি বিষয়টি গুদাম কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের কাছে জানতে চান। গুদাম কর্মকর্তা কোন ধরনের সদুত্তর না দিয়ে নানা ধরনের টালবাহানা শুরু করেন। ত‌বে গুদাম থে‌কে সরকা‌রি চাল পাচা‌রের সময় সেখানে সি‌সি‌ টি‌ভির ক‌্যা‌মেরাগু‌লো বন্ধ ছিল। এমনকি সিসিটিভির পাসওয়ার্ডও তার কাছে নেই বলে জানান। ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহান বিষয়টি থানার ওসি মোহাম্মদ আবদুল ওহাবকে জানালে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসেন এসআই টিটু চৌধুরী। এর ফাঁকে চাল পাচারের বিষয়টি ধামাচাপা দিতে গাবসারা ইউনিয়নের দুইজন ডিলারকে ডেকে এনে গোপনে স্বাক্ষর করিয়ে নেন গুদাম কর্মকর্তা বেলাল হোসেন। কিছুক্ষণ ট্রাকের ছাউনি খোলা হয়। সেখানে ৫০ কেজি প্লাস্টিকের বস্তায় ২৮০ টি বস্তা পাওয়া যায়। পরে সে চাল জব্দ করে ট্রাকসহ থানায় নিয়ে যাওয়া হয়। গোপন করেন ৩৬০ বস্তা চাল পাচারের বিষয়টি।

ট্রাক চালক জানান, এর আ‌গেও গুদাম থে‌কে এক‌ ট্রাক চাল ঘাটাইল নেয়া হ‌য়ে‌ছে।


গুদামের নৈশ্য প্রহরী আলামিন জানায়, স্যারের (গুদাম কর্মকর্তা বেলাল হোসেন) নির্দেশে প্রথম ট্রাকে ৩৬০ বস্তা ও পরের ট্রাকে ২৮০ বস্তা চাল লেবার দিয়ে লোড করা হয়‌। ৩৬০ বস্তা নিয়ে ট্রাকটি ঘাটাইলের হামিদপুরে চলে যায়। পরের ট্রাকটি আটকা পড়ে। তবে সর্বমোট ৬৪০ বস্তা চাল লোড করা হয়।

গুদাম কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ২৮০ বস্তা চাল গাবসারা ইউনিয়নের ডিলার দিলীপ, ফরহাদ, নজরুল ও অর্জুনা ইউনিয়নের ডিলার মোঃ সাখাওয়াত হোসেন লেবুর। বাকি ৩৬০ চাল সম্পর্কে তিনি জানেন না বলে জানান। ওই সময় তিনি উপখাদ্য পরিদর্শকের সাথে অলোয়া ইউনিয়ন পরিষদে দোকান পরিদর্শনে যান বলে জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী সাহা জানান, চালগুলো সোমবার খুলনা থেকে এসেছে। গুদাম কর্মকর্তা বেলাল হোসেন চালগুলো রিসিভ করেছেন। এসব চাল গোডাউনে থাকার কথা। কিভাবে ট্রাকে করে পাচার হচ্ছে তা তিনি জানেননা।

এদিকে এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী সাহা বাদি হয়ে গুদাম কর্মকর্তা বেলাল হোসেন ও নৈশ্য প্রহরী আল-আমিনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ রাতেই তাদের আটক করেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্তা রানী সাহার অভিযোগের ভিত্তিতে গুদাম কর্মকর্তা বেলাল হোসেন ও নৈশ্য প্রহরী আল-আমিনকে আটক করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে। তবে অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় মামলাটি দুদকে রেকর্ড হবে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান ব‌লেন, সরকারি চাল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে ২৮০ বস্তা চালসহ ট্রাক পাওয়া যায়। তবে চালগুলো পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় তোলা ছিল। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। পরে চাল ও আটককৃত ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে।


২ এপ্রি, ২০২১

টাঙ্গাইলের মধুপুরে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার।

টাঙ্গাইলের মধুপুরে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার।

 আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ



টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত ইমান আলীর মেয়ে পলিমা বেগম নামে (৪০)  এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।  এলাকাবাশী ও পারিবারিক  সূত্রে জানা যায়, পলিমা বৃহস্পতিবার  (১এপ্রিল) রাতে  প্রতিদিনের ন্যায় বাড়ীতে ঘুমায়। সকাল বেলা তার কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা  তার খোজ নিতে গেলে তাকে তার ঘরে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোনটি বন্ধ পায়। পরে খোজা খোজির এক পর্যায়ে বাড়ীর পাশে ধান ক্ষেতে  অর্ধউলঙ্গ অবস্থায়   তার লাশ দেখতে পেয়ে মধুপুর থানায় সংবাদ দেয়।সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্হলে যায়। মৃত পলিমার ২মেয়ে ঢাকায় গার্মেন্সে কর্মরত এবং ছেলে নবম শ্রেণির ছাত্র সে মায়ের সাথেই থাকতো। বেশ কিছু দিন যাবত ছেলেটি তার বোনের বাসা ঢাকায় বেড়াতে গিয়েছে বলে জানা যায়। মৃত পলিমা বেশ কিছু দিন যাবত একাই বাড়ীতে বসবাস করত।  ঘটনা শুনে ঘটনা স্হল পরিদর্শন করছেন মধুপুর সিনিয়র  সহকারী পুলিশ সুপার ( মধুপুর সার্কেল) শাহিনা আক্তার, এস আই হুমায়ুন কবির ও কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সেখানেই আছে এবং পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করছেন।

২৪ মার্চ, ২০২১

ঘাটাই'লে নারী'র পেটে পাওয়া গেল ২৫ কেজি ওজনের টিউমার।

ঘাটাই'লে নারী'র পেটে পাওয়া গেল ২৫ কেজি ওজনের টিউমার।


টাঙ্গাই‌লে এক নারীর পেট থে‌কে অপা‌রেশন ক‌রে ২৫ কেজি ওজনের টিউমার পাওয়া গেছে। চিকিৎসকরা টিউমারটি নারীর পেট থেকে অপসারণ করে আকৃতি অনেক বড় দেখে সেটি ওজন দিয়ে দেখেন প্রায় ২৫ কেজি। টিউমার অপসারণ করার পর ওই নারী সুস্থ্ রয়েছেন বলে চিকিৎসকরা জানান।

গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসকরা রাজিয়া আক্তার (৪৬) নামে এক রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করেন।
হাসপাতালের গাইনী বিভাগ থে‌কে জানা যায়, জেলার ঘাটাইল উপজেলার মনোহরা গ্রামের গৃহবধূ রাজিয়া আক্তার গত ১ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এ সময় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ওভারিয়ান (ডিম্বাশয়ে) টিউমার ধরা প‌ড়ে।"
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় তখন অপারেশন করা যাচ্ছিল না। কিছু‌দিন পর রোগ নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার হাসপাতা‌লের চি‌কিৎসক রেহানা পারভীনের অধীনে ওই নারীর অস্ত্রোপচা‌রের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।;
বর্তমা‌নে রাজিয়া আক্তারের শারীরিক অবস্থা ভালো ব‌লে জা‌নি‌য়ে‌ছেন চি‌কিৎসক। ২৫ কেজি ওজনের টিউমার‌টি দেখ‌তে হাসপাতা‌লে ভিড় ক‌রেন রোগী‌র সঙ্গে আসা স্বজনরা।'

৪ মার্চ, ২০২১

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে আসছে বিশ্বের শীর্ষ ক্বারীগন।

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে আসছে বিশ্বের শীর্ষ ক্বারীগন।


টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ ২০১ গম্বুজ মসজিদে আসছে 
বিশ্বের শীর্ষ ক্বারীগন ।;
জানা গেছে আগামী শুক্রবার (০৫ মার্চ ) জুমার বয়ান করবেন মিশর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শীর্ষ ক্বারী ড. শায়েখ মাহমুদ তুখী, এছাড়াও পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ক্বারী শায়েখ সাঈদ তুসী( ইরান) ক্বারী শায়েখ সাইয়্যেদ ঈদ (মিশর)ক্বারী শায়েখ আব্দুল কাবির হায়দারী (আফগানিস্তান)


২০১ গম্বুজ মসজিদ জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন ক্বারী হাফেজ মাওলানা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (ঢাকা)
উল্লেখ্য, নির্মাণাধীন থাকায় এখনো ২০১ গম্বুজ মসজিদে ওয়াক্ত নামাজ শুরু হয়নি, মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধে অস্থায়ীভাবে জুমার নামাজ আদায় করা হয় ।',
দেশের শীর্ষ আলেমগণ একেক জুমায় একেকজন খুৎবা দেন ও ইমামতি করেন ।
২০১৩ সালের জানুয়ারিতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মা রিজিয়া খাতুন, নির্মাণ কাজ এখনো চলছে। পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি। মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। প্রতিটির উচ্চতা ১৭ ফুট।' মূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার। প্রতিটির উচ্চতা ১০১ ফুট। পাশাপশি আরো চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা ৪৫১ ফুট। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরিফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরিফ পড়তে পারবেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জানানঃ আল্লাহ ঘর মসজিদের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসছে, এতে বোঝা যায় মানুষ এখন মসজিদমুখী হচ্ছে ‌ ।'

মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে দেশের সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন মসজিদের প্রতিষ্ঠাতা ।;

৩ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে' এক 'ছাত্রী,র আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে' এক 'ছাত্রী,র আত্মহত্যা




চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পুলপাড়া স্লুইচ গেট এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী ছাত্রী হল-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলতলা (শিবতলা) এলাকার মোঃ সেন্টু আলীর মেয়ে শিখা খাতুন। শিখা নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।;,
নিহত ছাত্রীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন হতে শিখা অসংলগ্ন কথা বার্তা বলে আসছিল। বুধবার সকাল ১০ টার দিকে তার মা মেয়েকে তার শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। মার চিৎকারে প্রতিবেশী ছুটে আসে এবং সদর মডেল থানায় খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ ‍উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।,
সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানতে পারেন নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি তদন্ত কবির।;


২৮ ফেব, ২০২১

সখীপুরে বিষপানে ট্রাক চালকের মৃত্যু।

সখীপুরে বিষপানে ট্রাক চালকের মৃত্যু।



টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে সুমন মিয়া (২৫) নামের এক মাহিন্দ্র ট্রাক চালক আত্মহত্যা করেছেন।


শনিবার রাতে উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের হয়দর আলীর ছেলে।,

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত ১১টার দিকে বিষপান করেন সুমন মিয়া। পরে তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং অবস্থার আরো অবনতি হলে রাতেই তাকে 'টাঙ্গাইল, জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য পিন্টু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।'

২৪ ফেব, ২০২১

 বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

 


মোঃসোহেল রানা,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাই (গরু) দেখতে পায়। তারা সেটিকে ধরার চেষ্টা করলে অর্ধ শতাধিক এলাকাবাসী নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেলে বালয়িাডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা নীলগাইটি কয়েকজন মিলে সেটিকে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে জায়গায় রাখে।

পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন,
প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশে পাশেই জঙ্গলে নীলগাইটি ছিল।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় বিলুপ্ত প্রজাতির নীলগাইটি উদ্ধারের কথা শুনেছি।

উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাণীটি সুস্থ হলে কথায় পাঠালে ভাল হয় বন বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


২২ ফেব, ২০২১

মানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ করেন মেয়র আশরাফুল আলম লিটন।

মানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ করেন মেয়র আশরাফুল আলম লিটন।




মো:সম্রাট হোসেন
বেনাপোল যশোর,প্রতিনিধি :

যশোরের বন্দরনগরী বেনাপোলে মানবতার সেবায় একটি হুইল চেয়ার বিতরণ করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার৷ ২২শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় বেনাপোল নিত্য হাট মার্কেটে মোছাঃ নাজমা খাতুন কে একটি হুইল চেয়ার বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

মোছাঃ নাজমা খাতুন (৩৭ ) বেনাপোল বড় আঁচড়া গ্ৰামের মোঃ শুকুর আলীর কন্যা সে জন্ম থেকেই প্রতিবন্ধী এবং অনেক দিন ধরে প্যারালাইসিস ও মাত্রাতিরিক্ত ওজনে ভুগছিলেন। নাজমার পিতা মোঃ শুকুর আলী পেশায় একজন প্রাইভেট চালক তার পরিবারটি অচচ্ছল হওয়ায় মানবতার ফেরিওয়ালা জনাব আশরাফুল আলম লিটন তার পরিবারের হাতে হুইল চেয়ারটি তুলে দেন নাজমার পরিবারের নিকট। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জননন্দিত মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- মোঃ আশরাফুল আলম লিটন সহ আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান- মেহেদী হাসান, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক- সুকুমার দেবনাথ, যশোর জেলা আওয়ামী সংস্কৃতিক ফরমের সহ-সভাপতি- ইমদাদুল হক বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ান ছাত্রলীগের সভাপতি এবং বাহাদুরপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী- মোঃএনামুল হক মুকুল, বড়আচড়া আওয়ামীলীগের নেতা ইসরাইল সরদার, যুবলীগ নেতা পলাশ সহ প্রমুখ।
নাজমার পরিবার হুইল চেয়ারটি পেয়ে খুবই খুশি হন এবং মেয়র লিটনের জন্য দোয়া করেন।

২১ ফেব, ২০২১

ভূঞাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ভূঞাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত



কোরবান আলী তালুকদার: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূঞাপুর উপজেলা় চত্বর থেকে প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতার থেকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

কোরবান আলী তালুকদার
মোবাইল -০১৭২২৮৭৯৫৯১
তারিখ -২১/০২/২০২১ ইং