১৫ এপ্রি, ২০২১

সখিপুরে ছেলের সাথে ছেলের বিয়ে,বিক্ষুদ্ধ জনতার পিটুনি।




টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ফালু চাঁন শাহ(ফাইলা পাগলা) এর মাজার পাড়ে বুধবার দুপুরে ছেলে যুবায়ের(১৯) এর সাথে অপর ছেলে আলতাব(৩০) এর বিবাহ সম্পন্ন হবার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এলাকাবাসী তাদেরকে বেধড়ক পিটিয়ে থানা পুলিশের নিকট তুলে দিয়েছে। এদিকে থানা পুলিশ তাঁদের অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে।

এলাকাবাসী জানায়,ঘাটাইল উপজেলার আলতাব কবিরাজির উদ্দেশ্যে দাড়িয়াপুর মাজার পাড় রিয়াজ উদ্দিন এর বাড়িতে আসে। এক সময় তার সাথে পরী আছে বলে হঠাত সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। নানা কথা বলে ফুসলিয়ে যুবায়েরকে বাগে এনে যথারীতি স্থানীয় কাজী মাসুদ রানা কে ডেকে এনে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে স্বাক্ষী ও উকিলের উপস্থিতিতে সে বিবাহের কাজ সম্পন্ন করে।


ঘটনাটি ফাঁস হয়ে গেলে বিক্ষুদ্ধ এলাকাবাসী একত্রিত হয়ে মাজার পাড়ে নিয়ে বুধবার দুপুরে তাদেরকে বেধড়ক পেটায় এবং থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের নিকট তুলে দেয়। পরে থানা পুলিশ তাদেরকে অজ্ঞাত কারনে ছেড়ে দিয়েছে।

সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক বলেন,দাড়িয়াপুর এলাকায় ছেলের সাথে ছেলের বিয়ের ঘটনায় কাউকেই থানায় নিয়ে আসা হয়নি, তাঁদেরকে উদ্ধার করে ছেড়ে দেওয়া হয়েছে।


শেয়ার করুন