অপরাধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপরাধ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১০ আগ, ২০২১

খুলনায় বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

খুলনায় বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার


স্টাফ রিপোর্টারঃ খুলনায় বঙ্গবন্ধুকে কটূক্তি করে তৈরি করা টিকটক ভিডিও ফেসবুকে শেয়ার করায় এস এম তানজির হোসেন (২৫) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৯ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ই সজলের দায়ের করা মামলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০০ টাকার ওপর ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির।

৯ আগ, ২০২১

সুবর্ণচরে ভুয়া জন্ম নিবন্ধন কার্ড তৈরী করায় ১০ হাজার টাকা অর্থদন্ড

সুবর্ণচরে ভুয়া জন্ম নিবন্ধন কার্ড তৈরী করায় ১০ হাজার টাকা অর্থদন্ড


মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আইডি হ্যাক করে ২ হাজার টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন সংশোধন করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

ইউপি সচিব আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাটাবুনিয়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের সেলিমের ছেলে মোঃ নাজিম উদ্দিন সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে এসে ভুয়া জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে আসলে, তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়। 
এ সময় নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, সে উপজেলা গেইট সংলগ্ন তুহিন কম্পিউটারের কম্পিউটারম্যান মো. বাবলুর নাম বলেন।

পরে উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। একই সাথে এ ধরনের অনিয়মের সাথে ভবিষ্যতে জড়িত থাকবে না বলে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াতি চক্র দীর্ঘ দিন ধরে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের আইডি হ্যাক করে এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছে।

২৬ জুন, ২০২১

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ শহীদুল্লাহ্ আল আজাদ কে আহবায়ক করে খুলনা কমিটি গঠন

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ শহীদুল্লাহ্ আল আজাদ কে আহবায়ক করে খুলনা কমিটি গঠন


স্টাফ রিপোর্টারঃনির্যাতিত" নিপিড়ীত ও অধিকার বন্ধিত সহ সকল সিনিয়র ও জুনিয়র সাংবাদিকেদের নিয়ে গঠিত" ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ,, এ দিকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির পর এবার ১১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি আব বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ খুলনা বিভাগীয় টিম লিডার বাবু দেবব্রত মন্ডল ও খুলনা জেলা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ আল আজাদ সহ আহবায়ক, যুগ্ম আহ্বায়ক ,সদস্যদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা কমিটি। এ দিকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের খুলনা জেলা কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন,, শেখ ছখিনা খয়বার শিল্পী বেতার শ্রোতা সংঘের সভাপতি, গীতিকার ও সুরকার সহ ব্যাচিক শিল্পী ও তরুণ প্রজন্মের অহংকার দৈনিক বাংলাদেশ সংবাদ ও দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ( ১)আহবায়ক মোঃ শহীদুল্লাহ আল আজাদ। (২.) খুলনা জেলা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন" খুলনা ইসলামীয়া কলেজের ইংরেজি প্রভাষক" বাংলাদেশ বেতার খুলনার উজ্জ্বল নক্ষত্র একাধারে" সাংবাদিক/ সংবাদ পাঠক/ উপস্থাপিকা ও অভিনয় শিল্পী ইফফাত সানিয়া ন্যান্সি,,  (৩)যুগ্ন আহবায়ক দৈনিক সংযোগ বাংলাদেশের প্রতিনিধি ও প্রেস ক্লাব রূপসার সাধারণ সম্পাদক মোঃ খবিরুদদীন, । (৪) যুগ্ম আহবায়ক" রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক 
 মোঃ বেনজির হোসেন। (৫) যুগ্ন আহবায়ক , দৈনিক রূপসা আন্ধল পত্রিকার সম্পাদক  মুন্সী মোঃ রায়হান দৈনিক। (৬) যুগ্ন আহবায়ক,  তরুন সমাজ সেবক, রূপসা ব্লাড কাফেলার প্রতিষ্ঠাতা, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এফ এম বোরহান।(৭)যুগ্ন আহবায়কঃ তরুণ প্রজন্মের অহংকার দৈনিক আমাদের ফোরাম পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী  মোঃ মিজানুর রহমান। (৮) সদস্য সচিবঃ তরুণ সমাজের নতুন অহংকার জাতীয় দৈনিক সন্ধাবানী পত্রিকার সাংবাদিক মোঃ রাসেল শেখ সদস্য , (০৯) সদস্যঃ শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের সম্পাদক,  খুলনা"ল কলেজের শিক্ষার্থী দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার রিপোর্টার মোঃ ওমর ফারুক, (১০) সদস্যঃ দৈনিক এশিয়া বানী পত্রিকার রিপোর্টারও তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, প্রেসক্লাব রূপসার সাংগঠনিক সম্পাদক , মোহাম্মদ  আজিজুল ইসলাম। (১১) সদস্যঃ তরুন প্রজন্ম ও নতুন সাংবাদিকদের অহংকার, দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার সাংবাদিক ও সমাজ সেবক, মোঃ সোহরাব কাজি। উক্ত অনুমোদিত খুলনা জেলা কমিটির দেয়া হয়েছে" এ দিকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি আব বাংলাদেশ" সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও খুলনা বিভাগীয় টীম লিডার বাবু দেবব্রত মন্ডল সহ খুলনা  আহবায়ক কমিটির  বিনীত আহবান এই যে" সকলের দোয়া ও ঐক্যবদ্ধ ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে খুলনা আহবায়ক সহ কেন্দ্রীয় কমিটি।

২৫ জুন, ২০২১

নাটোরের খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার

নাটোরের খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার


স্টাফ রিপোর্টারঃশুক্রবার দুপুরে নাটোরের লালপুরে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলামের বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার করেছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট সাম্মি আক্তার। পরে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে উদ্ধারকৃত গম গুলো খাদ্য গুদামে স্থানান্তর করা হয়। 
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট সাম্মি আক্তার সাংবাদিকদের জানান, উপজেলার গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম অবৈধ্যভাবে সরকারি গম তার বাসায় সরিয়ে রেখেছেন এমন খবর পাওয়ার পর শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।পরে গম গুলো পূনরায় গোডাউনে মজুদ করা হয়। এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও ।
এ বিষয়ে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গুদামে যায়গা স্বল্পতার কারনে জেলা খাদ্য কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গমগুলো বাসায় রাখা হয়েছে।
তবে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমা ওই কর্মকর্তার বক্তব্য প্রত্যাক্ষান করে জানান, গম বাসায় রাখার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি, এমনকি গুদামে যায়গা স্বল্পতার বিষয়টিও সঠিক নয়, গুদামে যথেষ্ট জায়গা আছে গম রাখার। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

৯ মে, ২০২১

২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মামলা

২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মামলা

ডেস্ক নিউজ: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের কৃষক শরিফ উদ্দিন ২৫ বছর আগে মারা গেছেন। কিন্তু তাকে পলাতক আসামি দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করেছে বিজিবি। বিষয়টি নিয়ে জেলাজুড়ে নানা সমালোচনা শুরু হয়েছে।

মামালার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালান উথলী বিজিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল হক।

এ সময় ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় ওই গ্রামের মৃত শরিফুল উদ্দিনের স্ত্রী বিলু বেগম (৪৫), ছেলে উজ্জ্বল মিয়া (২৭) ও রমজান মণ্ডলের ছেলে নিজাম উদ্দিনকে (৫২)।

এ ঘটনায় নায়েক সুবেদার নুরুল হক বাদী হয়ে পরদিন সকাল সোয়া ১০টার দিকে আটক তিনজনকে দর্শনা থানায় সোপর্দ করে একটি মাদক মামলা দায়ের করেন।

এতে পলাতক আসামি দেখানো হয় একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আকাশ আলী (২৬), বাতাস আলী (২২), আবদার আলীর ছেলে বিপুল (৩৫), আশকার আলীর ছেলে লিটন (৪০), মিজানুর রহমানের স্ত্রী সবুরা বেগম (৪০) ও গাইদঘাট গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে শরিফ উদ্দিনকে (৫০)।

পরে আসামি পক্ষের লোকজন আদালত থেকে মামলার কপি সংগ্রহ করে দেখতে পান ওই মামলায় ৯ নং পলাতক আসামি করা হয়েছে শরিফুল ইসলামকে। যিনি ২৫ বছর আগে পারিবারিক কলহের কারণে বিষপানে মারা গেছেন।

শনিবার বিকেলে মামলাটি তদন্ত করতে যান তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি বলেন, প্রাথমিক তদন্তে গিয়ে জানতে পারি মামলার ৯ নং পলাতক আসামি শরিফ উদ্দিন অনেক আগেই মারা গেছেন।

মৃত শরিফুলের ছেলে উজ্জ্বল হোসেন বলেন, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা গেছেন। তাহলে কিভাবে তাকে মামলার আসামি করা হলো।

এ বিষয়ে মামলার বাদী বর্তমানে দর্শনার নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল হক বলেন, আটক আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী মামলাটি করা হয়েছে। শরিফ উদ্দিন যে মারা গেছে আমি তা জানতাম না।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।


৩০ এপ্রি, ২০২১

আনভীরের কঠিন শাস্তির দাবি জাতীয় মানবাধিকার সমিতির

আনভীরের কঠিন শাস্তির দাবি জাতীয় মানবাধিকার সমিতির

প্রেস বিজ্ঞপ্তি : জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মেয়ে মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার আসামি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।


বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।দপ্তর উপ কমিটির সদস্য মারুফ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 


নেতৃবৃন্দ বলেন, মৃত্যুর তিনদিন অতিবাহিত হয়েছে গতকাল। এর তার বোন বাদি হয়ে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত সেই মামলার আসামি আটক হয়নি। এখন অনেকেই মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা প্রকৃত দোষীদের আড়াল করার ষড়যন্ত্র নয়তো? এদিকে যেয় অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই অডিও রেকর্ড তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করে নি শুনেছি।


নেতৃবৃন্দ আরো বলেন, আমরা জেনেছি মুনিয়ার বাসার তালাটি ছিল অটো, তার হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



মারুফ সরকার 

দপ্তর উপ  কমিটির সদস্য 

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

তারিখ -৩০-৪-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

২৩ এপ্রি, ২০২১

স্বামীকে খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে স্ত্রী গ্রেপ্তার।

স্বামীকে খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে স্ত্রী গ্রেপ্তার।



দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় স্বামীকে শুকনা খাবারের সঙ্গে মাদকদ্রব্য দিতে গিয়ে ১৬টি ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া রুজিনা বেগম রিক্তা (২৫) পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মিলন রহমানের (২৭) স্ত্রী। মিলন রহমান একটি চুরি মামলার আসামি।

পুলিশ কোর্টের হাজতখানায় ইয়াবা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মাদক আইনে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। দিনাজপুর ডিবি পুলিশের ওসি আবু ইমাম জাফর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর পুলিশ কোর্টে একটি চুরি মামলার আসামি মিলন রহমান (২৭) পুলিশ কোর্টের হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনা খাবার দেওয়ার জন্য পুলিশের কাছে যান। হাজতখানায় ডিউটিতে থাকা পুলিশ ওই শুকনা খাবার দিতে না চাইলে রুজিনা কোর্ট পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের কাছে যান এবং তার স্বামীকে খাবার দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় শুকনা খাবারগুলো যাচাই করতে গিয়ে চিড়ার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাওয়া।

আবু ইমাম জাফর আরও জানান, এই ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। রুজিনাকে দুপুর আড়াইটায় সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়।,


ডিবি পুলিশের সূত্রটি জানায়, রুজিনা বিচারকের কাছে স্বীকারোক্তিতে বলেছেন, তার স্বামী মিলন দীর্ঘদিন থেকে মাদক সেবন করেন। মাদক সেবন না করলে সে শারীরিকভাবে অস্থির হয়ে যান। পরে নানা ধরনের উপসর্গ তার শরীরে সৃষ্টি হয়। স্বামীর সঙ্গে বৃহস্পতিবার পুলিশ কোর্টে হাজতখানায় দেখা করলে যেখান থেকে হোক ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিতে বলে। বিচারক রুজিনার জবানবন্দি গ্রহণ করে বিকেল ৪টায় জেল হাজতে প্রেরণ করেন।,


২০ এপ্রি, ২০২১

গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১


 

হাজী জাহিদ বিশেষ  
প্রতিনিধি 

নরসিংদীতে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে এক ব্যাক্তি নিহত ও একজন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চর খোদাদিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম জজ মিয়া(৪৫), সে জেলার রায়পুরা উপজেলার সোনাকান্দি এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে ও আহত ব্যাক্তি আলী হোসেন(৫০) একই উপজেলার আমিরাবাদ এলাকার মৃত মহিজউদ্দিনের ছেলে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, নিহত জজ মিয়া ও আহত আলী হোসেন সোমবার দিবাগত রাত ২টার দিকে খোদাদিলা গ্রামের কৃষক শহিদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করার সময় স্থানীয় লোকজনের নিকট ধরা পড়ে। এরপর ক্ষুব্ধ জনতা তাদের গনপিটুনি দেয় গনপিটুনিতে জজ মিয়ার মৃত্যু হয়।
ঘাটাইলে স্বামীর হাতে স্ত্রী খুন।

ঘাটাইলে স্বামীর হাতে স্ত্রী খুন।

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। আজ সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম বানেছা বেগম (৪০)। তিনি কামালপুর গ্রামের সমশের আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী খোকন মিয়া পলাতক রয়েছেন। খোকন মিয়া মির্জাপুর থানার বাশতৈল এলাকার কাশেম মিয়ার ছেলে। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাকির হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।'



 পুলিশ এবং এলাকাবাসী জানান, খোকন মিয়া পেশায় একজন গাড়ি চালক। তিন বছর আগে খোকনের সাথে বিয়ে হয় বানেছার। বানেছা কামালপুর বাবার বাড়িতে থাকার কারণে মাঝে মাঝে খোকন আসা যাওয়া করতো। গত রাতে খোকন বানেছার ঘরে ছিলো এবং রাতে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।,



এদিকে স্বামী খোকন মোবাইল বন্ধ করে পলাতক রয়েছে। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

১৯ এপ্রি, ২০২১

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক আটক।

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক আটক।


ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় শাহিন আলম (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শাহিন ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের মো. ফারুকের ছেলে।;


দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ওই যুবক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর প্রেক্ষিতে রোববার (১৮ এপ্রিল) বিকেলে তাকে বাড়ি থেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।,



১৮ এপ্রি, ২০২১

টাঙ্গাইলে সেহরির সময় চলছে  জুয়ার আসর।

টাঙ্গাইলে সেহরির সময় চলছে জুয়ার আসর।

টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ এসএস যুব সংঘের কার্যালয়ে সেহরির সময় জুয়া খেলার সময় ১৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২। রবিবার(১৮ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে (সেহরির পর) অভিযান চালিয়ে তাদের আটক করেন র‌্যাবের সদস্যরা। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বেড়াডোমা এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫), মো. আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (৩০), মাইশা নন্দলাল এলাকার মৃত ইমান আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুর টাকুর পাড়ার মো. ইমান আলীর ছেলে উসমান গনি (২৮), মৃত কদম আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মো. সুজন মিয়ার ছেলে মো. রিফাত মিয়া (১৯), মো. ফজর বেপারীর ছেলে আব্দুর রহমান (২৫), মৃত উমর আলীর ছেলে মো. রানা মিয়া (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২০), দুলাল চোহাংয়ের ছেলে রিপন চোহাং (২০), মো. হযরত বেপারীর ছেলে মো. আমিন কিময়া (২৪), আব্দুর রাজ্জাকের দুই ছেলে মো. শাকিল মিয়া (২৮) ও মো. শাওন মিয়া (১৯)।

সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পশ্চিম আকুরটাকুর পাড়ার এসএস যুব সংঘ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের টিনসেড ঘরের ভেতরে প্রতিদিন ভোরে নিয়মিত তাস দিয়ে জুয়ার আসর চালানো হচ্ছে। র‌্যাবের গোয়েন্দা শাখার মাধ্যমে খবরের সত্যাসত্য যাচাই করে রোববার সেহরির পর অর্থাৎ ভোর পৌনে পাঁচটার দিকে র‌্যাবের একটি চৌকষ দল অভিযান চালায়।

অভিযানকালে জুয়ার আসর থেকে একসেট তাস ও নগদ ১১ হাজার ৭৩০টাকা জব্দ এবং ১৩ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা জব্দকৃত তাস দিয়ে জুয়া খেলার আসর চালানো হতো বলে স্বীকার করেছে। তিনি আরও জানান, আটককৃতদের নামে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

৪ এপ্রি, ২০২১

ছেলের হাতে মা খুন

ছেলের হাতে মা খুন



পঞ্চগড়ে নেশার টাকা না দেয়ায় জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে তার নিজ ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে ছেলে শহিদুল ইসলাম (৩২)।


আজ শনিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার সময় পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।


স্থানীয়রা জানায়,জয়তুনের ছেলে শহিদুল নেশা করতো। আজ দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবঅয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শহিদুলকে পালিয়ে যেতে দেখে। স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেয়ায় মাকে হত্যা করে ছেলে শহিদুল।


পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রাকিবুল হাসান,জানান, ভিকটিমকে আমরা প্রাথমিক অবস্থায় মৃত অবস্থায় পেয়েছি। তার গলার বাম পাশের্ব ধারালো অস্ত্রের চিহ্ন পেয়েছি। তার মৃত্যর কারণ সম্পর্কে জানতে হলে ময়না তদন্ত জরুরী।


অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সফিকুল ইসলাম জানান,প্রাথমিক ভাবে আমরা জানতে পারলাম নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে।

১ এপ্রি, ২০২১

কিশোরীকে ধর্ষণ চেষ্টা, গণধোলাই দিয়ে অভিযুক্তদের পুলিশে দিলো এলাকাবাসী

কিশোরীকে ধর্ষণ চেষ্টা, গণধোলাই দিয়ে অভিযুক্তদের পুলিশে দিলো এলাকাবাসী



মোঃ সেলিম সরদার,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার অদূর আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের এক (মেয়ের নাম ঠিকানা গোপন রাখা হলো) কিশোরীকে অপহরণ করে ধর্ষণ চেষ্টা চালায় ৪ বন্ধু।  তারা ৪ বন্ধু মিলে এই ঘটনাটি ঘটিয়েছে গত ২৭।১২।২০২০ইং রোজ রবিবার দিন। মেয়েটিকে বাড়ীতে এক পেয়ে ঐ যুবক গুলো কৌশলে অপহরণ করে নিয়ে যায় নদীর তীরে।


সেখানে ৪ বন্ধু মিলে ধর্ষণ চেষ্টা চালানোর সময় মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়।

লোকজন এসে উদ্ধার করে মেয়েটিকে সে সময় পরিবারের হাতে তুলে দেয়।দীর্ঘ দিন ঘটনাটি ধামাচাপা থাকলে ও বর্তমানে আসামীদের উৎপাত ও ব্লাকমেইল বেড়ে যাওয়ায় মেয়েটির বাবা রতন আর মাহবুবকে ডেকে বুঝানোর চেষ্টা করে। তারা এসে মেয়েটির বাবার সাথে খারাপ আচারণ করতে শুরু করে এতে পরিস্থিতি উত্তেজনা মূলক হলে এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দিয়ে উনাদের হাতে তুলে দেন। 


আসামীরা হলেন (১)মোঃ রতন মন্ডল (২১) পিতা মোস্তাফা মন্ডল, রতন মন্ডলের স্থায়ী ঠিকানা জয়পুরহাট জেলা।(২)মোঃ মাববুব আলম (২৩) পিতা রহিম আলী। (৩)মোঃ রাসেল (২০) পিতা আব্দুর রাজ্জাক। (৪)শ্রীঃ সুমন (২৩) শ্রীঃ সুভাষ উভয়ের সাং মিরাপুর,ইউনিয়ন শাহগোলা থানা আত্রাই, জেলা নওগাঁ।তবে ৪ আসামীর মধ্যে রাসেল ও সুভাষ ঘোষ পালাতক রয়েছে।এদের মধ্যে আসামী মাহবুব আলম বিবাহিত ও বলে জানিয়েছেন পুলিশ।


আত্রাই থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ মুঠোফোনে আরও জানান,মেয়েটির বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টা আইনে মামলা দায়ের করেন,এই মামলায় আসামী মোট ৪ জন।আমরা দুজনকে মামলা রেকর্ড করে চালায় করে দিয়েছি আদালতে।বাঁকি দুজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।সেই সাথে তিনি আরও বলেন, গত কয়েক মাসে শাহগোলা ইউনিয়নেরই ৫/৭ টি ধর্ষণ মামলা, গণধর্ষণ মামলা রেকর্ড করেছি।এই ইউনিয়নে ধর্ষণ ঘটনাটি দিনদিন বৃদ্ধি পাচ্ছে।তবে আমরা আইনের শাসন দ্বারা কঠোর হস্তে তা দমন করার চেষ্টা চলিয়ে যাচ্ছি।

২৩ মার্চ, ২০২১

মির্জাপুরে 'ছুরিকাঘাতে, যুবক খুন।

মির্জাপুরে 'ছুরিকাঘাতে, যুবক খুন।


মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হলেন আলিমুল মোল্লা(৩২) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার যমুনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) হাসপাতালের সামনে।

জানা গেছে, নিহত আলিমুল মোল্লা(৩২) পৌর সদরের বাইমহাটি এলাকার সেলিম মোল্লার ছেলে। সে পেশায় মির্জাপুর পৌরসভার এক জন পরিচ্ছন্নকর্মী ছিলেন বলে তার পরিবার জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে অন্য এলাকার এক দম্পতি রাস্তায় ধস্তাধস্তি করে। এক পর্যায়ে এলাকার কিছু লোক জন তাদের থামাতে এগিয়ে যায়। এসময় একই গ্রামের আমান উল্লাহ’র ছেলে অভিযুক্ত ছাব্বির (৩৫) যমুনা জেনারেল হাসপাতালের দারোয়ান ডিউটিরত থাকাবস্থায় ঘটনাস্থল গিয়ে কথা বলার এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

পরে ছাব্বির উত্তেজিত হয়ে নিচে অবস্থিত চায়ের দোকান থেকে একটি ছুরি নিয়ে আলিমুলের পেটে ছুরি মারে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে পাশের যমুনা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। কুমুদিনী থেকে তাকে ঢাকা নেয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাব্বির নামের এক ব্যক্তি আলিমুল নামের পরিচ্ছন্নকর্মীকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি।

৭ মার্চ, ২০২১

স্ত্রীকে সাত 'টুকরা, করে কাজে যান স্বামী।

স্ত্রীকে সাত 'টুকরা, করে কাজে যান স্বামী।


গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকায় আজ রোববার সকাল থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। কৌতূহলী হয়ে বিকেলের দিকে স্থানীয় বাড়ির মালিক জাকির হোসেনসহ কয়েকজন একটি ব্যাগ খুঁজে পান। ব্যাগ খুলে বের হয় এক নারীর খণ্ডিত মস্তক। জাকির চিনতে পারেন, ওই নারী তাঁর বাড়িরই ভাড়াটে পোশাককর্মী রেহেনা আক্তার (২০)। কিন্তু তাঁর স্বামী জুয়েল আহমেদকে (২৫) গতকাল সকালেও কারখানায় যেতে দেখা গেছে।' ওই সময়ই রেহেনার স্বামী জুয়েল কারখানা থেকে ফিরে এলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পুলিশকেও ডাকা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জুয়েল জানান, গত বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করেন তিনি।' এরপর বঁটি দিয়ে সাত টুকরা করে কয়েকটি ব্যাগে ভরে কয়েক জায়গায় ফেলে দেন। তাঁর দেখানোমতে মৃতদেহের অন্য টুকরাগুলো আশপাশের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।"



নিহত রেহেনা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ইসলামপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে। তাঁর স্বামী (গ্রেপ্তার) জুয়েলও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে। তাঁরা স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানার শ্রমিক। এক বছর আগে তাঁদের বিয়ে হয়। তখন থেকে তাঁরা মনিপুর এলাকায় ঘর ভাড়া করে থাকছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে কলহ চলছিল। প্রায়ই ঝগড়া–বিবাদ হতো। তুচ্ছ ঘটনায় জুয়েল স্ত্রীকে মারধর করতেন বলে জানান পাশের অন্য ভাড়াটিয়ারা। জয়দেবপুর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামী জুয়েল গত দুই রাত ওই ঘরেই অবস্থান করছিলেন।, সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। লাশের টুকরাগুলো উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।; ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারের পর জুয়েল তাঁর স্ত্রীকে সাত টুকরা করে হত্যার কথা স্বীকার করেছেন।'

৪ মার্চ, ২০২১

ছেলের প্রেমিকাকে রাত জে'গে পাহারা' দিচ্ছেন বাবা।

ছেলের প্রেমিকাকে রাত জে'গে পাহারা' দিচ্ছেন বাবা।


বিয়ের দাবি নিয়ে প্রেমিকাকে আসতে দেখেই বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছে প্রেমিক আকাশ।

এদিকে প্রেমিকা ময়না খাতুন আত্মহত্যা করে পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারে এই ভয়ে আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে পাহারা দিয়েছেন ছেলের প্রেমিকাকে।;


ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায়।

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাতভর বাড়ির সামনে একটি গাছের নিচে ময়নাকে পাহারা দিয়েছেন জহুরুল ইসলাম।

বিয়ের দাবি নিয়ে বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে তার প্রেমিক পার্শ্ববর্তী ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার আকাশের বাড়িতে এসে ওঠে।
 
ময়না খাতুন বলে, আমার সঙ্গে আকাশের প্রেমের সম্পর্ক এক বছর।,

সে মোবাইল ফোনে সব সময় আমার আপু, মা-বাবা সবার সঙ্গে কথা বলে। আজ থেকে ১০ দিন আগে আমাদের বাড়িতে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল।

এসময় পাড়ার লোকজন আমাদের ধরে ফেলে। গ্রামবাসী এবং আমাদের উভয়ের পরিবারকে বিয়ের সম্মতি দিয়ে আকাশ চলে আসে। এরপর থেকে আকাশ তার ফোন বন্ধ রেখেছে। তাই আমি চলে এসেছি তার বাড়িতে। আকাশের সঙ্গে আমার বিয়ে না হলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না।

প্রেমিক আকাশের বাবা জহুরুল ইসলাম বলেন, মেয়েকে আমার বাড়িতে আসতে দেখেই সে (আকাশ) পালিয়ে গেছে। আজ দুই দিন তার কোনো খোঁজ নেই। ছেলেকে হাতের কাছে পেলে এই মেয়েকেই তার হাতে তুলে দিয়ে আমি বাঁচতাম। তার পলাতক ছেলেকে খুঁজতে মেয়ের বাবা এবং উপস্থিত সাংবাদিকদেরও অনুরোধ জানান তিনি।',


স্থানীয় মাতব্বর শহিদুল ইসলাম বলেন, ময়না ও আকাশকে অনৈতিক কাজ করা অবস্থায় ধরে ফেলেছিল প্রতিবেশীরা। আমরা উভয়ের পরিবারের কর্তা ব্যক্তিদের নিয়ে এক জায়গায় বসে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছি। আমরা দুজনের অভিভাবকদের কাছে তাদের তুলে দিই।

ছাতিয়ান গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, দুই দিন ধরে মেয়েটি ছেলের বাড়িতে অনশন করছে। এসব ঘটনার কারণে আজ সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি নিয়ে রাত পোহালেই বসা হবে বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বলে সুরাহা করার নির্দেশ দেওয়া হয়েছে।  তারপরও সমাধান না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  




৩ মার্চ, ২০২১

দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ

দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগ




মোঃ আল-আমিন ভোলা প্রতিনিধি : 

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামে প্রতিবেশী দাদার বিরুদ্ধে ৮ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ধর্ষণের শিকার ৪র্থ শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।,

ধর্ষণের শিকার ছাত্রী রাজাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আব্দুল মাকেল জমাদ্দার বাড়ির দরজায় কারিনিয়া নুরানি মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।,

বুধবার (৩ মার্চ) দুপুরে রাজাপুর ৬নং ওয়ার্ডের মোখলেস খাঁন বাড়ীতে এই ঘটনা ঘটে।,

অভিযুক্ত রাজাপুর ইউনিয়নের জনতাবাজারের ব্যবসায়ী ও মীরা বাড়ির খলিল মীরার ছেলে ছালাউদ্দিন মীর (৪৫)।;

ধর্ষণের শিকার ছাত্রীর চাচি বলেন, আজ দুপুরে ছালাউদ্দিন মীর আমাদের বাসায় এসে পানি চেয়ে চলে গেছে। কিছুক্ষণ পর এসে দেখি আমার দেবরের মেয়ে কাকি কাকি করে চিৎকার দিচ্ছে, এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ছালাউদ্দিন মীর দৌড়ে পালিয়ে যাচ্ছে।
আমার দেবরের মেয়ের এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি।'

শিশুটির দাদি জানান, আমি বাড়ি ছিলুম না দুপুরে স্থানীয়দের ডাক চিৎকার শুনে বাড়ি এসে রক্তাক্ত অবস্থায় তার নাতনীকে দেখি। পরে এলাকার লোকজন এসে পুলিশকে জানালে পুলিশ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ছালাম জমাদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে জানিয়েছি।

ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।'

ভোলা সদর থানার এসআই রঞ্জিত সরকার বলেন, রাজাপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে শুনতে পেয়ে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসি। এখানে এসে আমরা শিশুটিকে দেখতে পাই। এবং ডাক্তারের সাথে কথা বলে জানতে পাড়ি সে চিকিৎসারত আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।'

এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ এখনো সেই এলাকায় আছে এবং ধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।;
চাঁপাইনবাবগঞ্জে' এক 'ছাত্রী,র আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে' এক 'ছাত্রী,র আত্মহত্যা




চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পুলপাড়া স্লুইচ গেট এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী ছাত্রী হল-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলতলা (শিবতলা) এলাকার মোঃ সেন্টু আলীর মেয়ে শিখা খাতুন। শিখা নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।;,
নিহত ছাত্রীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন হতে শিখা অসংলগ্ন কথা বার্তা বলে আসছিল। বুধবার সকাল ১০ টার দিকে তার মা মেয়েকে তার শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। মার চিৎকারে প্রতিবেশী ছুটে আসে এবং সদর মডেল থানায় খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ ‍উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।,
সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানতে পারেন নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি তদন্ত কবির।;


২৪ ফেব, ২০২১

 বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

 


মোঃসোহেল রানা,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাই (গরু) দেখতে পায়। তারা সেটিকে ধরার চেষ্টা করলে অর্ধ শতাধিক এলাকাবাসী নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেলে বালয়িাডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা নীলগাইটি কয়েকজন মিলে সেটিকে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে জায়গায় রাখে।

পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন,
প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশে পাশেই জঙ্গলে নীলগাইটি ছিল।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় বিলুপ্ত প্রজাতির নীলগাইটি উদ্ধারের কথা শুনেছি।

উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাণীটি সুস্থ হলে কথায় পাঠালে ভাল হয় বন বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


২২ ফেব, ২০২১

মানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ করেন মেয়র আশরাফুল আলম লিটন।

মানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ করেন মেয়র আশরাফুল আলম লিটন।




মো:সম্রাট হোসেন
বেনাপোল যশোর,প্রতিনিধি :

যশোরের বন্দরনগরী বেনাপোলে মানবতার সেবায় একটি হুইল চেয়ার বিতরণ করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার৷ ২২শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় বেনাপোল নিত্য হাট মার্কেটে মোছাঃ নাজমা খাতুন কে একটি হুইল চেয়ার বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

মোছাঃ নাজমা খাতুন (৩৭ ) বেনাপোল বড় আঁচড়া গ্ৰামের মোঃ শুকুর আলীর কন্যা সে জন্ম থেকেই প্রতিবন্ধী এবং অনেক দিন ধরে প্যারালাইসিস ও মাত্রাতিরিক্ত ওজনে ভুগছিলেন। নাজমার পিতা মোঃ শুকুর আলী পেশায় একজন প্রাইভেট চালক তার পরিবারটি অচচ্ছল হওয়ায় মানবতার ফেরিওয়ালা জনাব আশরাফুল আলম লিটন তার পরিবারের হাতে হুইল চেয়ারটি তুলে দেন নাজমার পরিবারের নিকট। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জননন্দিত মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- মোঃ আশরাফুল আলম লিটন সহ আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান- মেহেদী হাসান, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক- সুকুমার দেবনাথ, যশোর জেলা আওয়ামী সংস্কৃতিক ফরমের সহ-সভাপতি- ইমদাদুল হক বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ান ছাত্রলীগের সভাপতি এবং বাহাদুরপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী- মোঃএনামুল হক মুকুল, বড়আচড়া আওয়ামীলীগের নেতা ইসরাইল সরদার, যুবলীগ নেতা পলাশ সহ প্রমুখ।
নাজমার পরিবার হুইল চেয়ারটি পেয়ে খুবই খুশি হন এবং মেয়র লিটনের জন্য দোয়া করেন।