সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া নামে (২৫)এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার শ্যামলীপাড়া ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর অক্ষত লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহত তানিয়া উপজেলার নাগরৌহা গ্রামের হেলালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায় স্বামী-স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ লেগেই থাকত । তারই জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। গৃহবধুর হেলালকে জিজ্ঞাসা বাদের জন আটক করা হয়েছে ।
তারিখ:২৯/০৭/২০২১

