সর্বশেষ

১২ এপ্রি, ২০২২

কাকনী ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি শরীফ সরকার, সাধারণ সম্পাদক আল-আমিন

কাকনী ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি শরীফ সরকার, সাধারণ সম্পাদক আল-আমিন

















তারাকান্দা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার অধীনস্থ, ০৩-নং কাকনী ইউনিয়ন শাখার নব-গঠিত কমিটিতে সভাপতি মোঃ শরীফ সরকার, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন । জানা গেছে, (১০ই- এপ্রিল, রবিবার) তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল এবং সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস-এর স্বাক্ষরিত অনুমোদনক্রমে এই নব-গঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন ।

অত্র নব-গঠিত কমিটিতে অন্যান্য নেত্ববৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি তাওহিদুলল ইসলাম, সহ-সভাপতি লিমন আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাকিল সরকার,যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জিহাদ হাসান,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন ফকির, মোঃ সাখাওয়াত সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক সরকার, মোঃ মোবারক হোসেন মোঃ রাসেল সরকার,প্রচার সম্পাদক মোঃ হৃদয় হাসান বাবু, উপ-প্রচার সম্পাদক মোঃ কাওছার, দপ্তর সম্পাদক শ্রী মিলন রবিদাস, উপ-দপ্তর সম্পাদক মোঃ আলিফ খান সৌরভ, অর্থ সম্পাদক মোঃ আকাশ বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির হোসেন বাবু, উপক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাউসার শেখ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান  ।


উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আপন সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ লিমা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাকিম বিল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক সেকান্দর মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মমিনুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রবিদাস দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শামীম আকন্দ জীবন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ-সম্পাদক রায়হান বিল্লাহ লিমন শেখ,সম্পাদক শামীম মন্ডল, সম্মানিত সদস্যস শরিফুল ইসলাম, সোহেল রানা, মোঃ নাজমুল ইসলাম মোঃ ইলিয়াছ হোসেন মোঃ রুহুল আমিন, আবু-হুরাইয়া বিশ্বাস, মোঃ মোস্তাকিম বিল্লাহ্ (মুন্সি) ।

৯ এপ্রি, ২০২২

মায়ের চেয়ে ৩৭'বছরের বড় আপন সন্তান

মায়ের চেয়ে ৩৭'বছরের বড় আপন সন্তান


নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের তিলাই ইউনিয়নের রফিকুল ইসলাম ও তাঁর মা সূর্যভান বেগম।মায়ের জন্মের ৩৭ বছর আগে জন্ম হয়েছে সন্তানের। বাস্তবে এমন ঘটনা ঘটার সুযোগ না থাকলেও জাতীয় পরিচয়পত্রের ভুলের কারণে এমন অসম্ভব ঘটনা সম্ভব হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মো. রফিকুল ইসলাম ও তাঁর মা মোছাঃ সূর্যভান বেগমের জাতীয় পরিচয়পত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অক্ষরজ্ঞানহীন রফিকুল ইসলাম তাঁর প্রকৃত জন্ম তারিখ জানেন না। তবে তাঁর মা সূর্যভান বেগম নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের কয়েক বছর পর জন্মগ্রহণ করেছিলেন।

জাতীয় পরিচয়পত্রে রফিকুল ইসলামের জন্ম তারিখ লেখা হয়েছে ১৯১৭ সালের ১২ সেপ্টেম্বর। সেই হিসাবে তাঁর বর্তমান বয়স হয় ১০৪ বছর ৬ মাস। কিন্তু বাস্তবে তাঁর বয়স ৪৩ থেকে ৪৫ বছরের বেশি নয়।

অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র অনুসারে রফিকুল ইসলামের মায়ের জন্ম ১৯৫৫ সালের ২১ মার্চ। সেই হিসাবে রফিকুল ইসলাম তাঁর মায়ের জন্মের সাড়ে ৩৭ বছর আগে জন্মগ্রহণ করেছেন।

এ ছাড়া রফিকুল ইসলামের জাতীয় পরিচয়পত্রে ভুলের শেষ নেই। তাঁর নাম লেখা হয়েছে রফিকুল ইসরাম। আবার তাঁর মায়ের নাম মোছাঃ সূর্যভান বেগমের পরিবর্তে মোছাঃ সূর্যভান লেখা হয়েছে।

এ বিষয়ে রফিকুল ইসলাম জানান,আমার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রে ভুল লেখা হয়েছে। জন্ম তারিখের ভুল আমাকে মায়ের চেয়ে সাড়ে ৩৭ বছরের বড় বানিয়ে দিয়েছে। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে বিভিন্ন কাগজপত্র ও সময় লাগে। আমি লেখাপড়া জানি না, আমার কোনো কাগজপত্র নাই। এই ভুলের খেসারত কে দেবে?’

স্থানীয় বাসিন্দা আলম হোসেন, আবু শামা ও মিন্টু বলেন,নির্বাচন অফিসের সচেতনতার অভাবে এমন হাস্যকর ভুলের সৃষ্টি হয়েছে। একটি পরিচয়পত্রে তিনটি ভুল। এই ভুলের কারণে রফিকুল ও তাঁর মা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

৮ এপ্রি, ২০২২

জানাযা পড়াতে ডাকিও তাকে' চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যাঃ

জানাযা পড়াতে ডাকিও তাকে' চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যাঃ


নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে ।

সাবরিনা আফরিন নামের ওই কিশোরী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেটি নিয়ে তদন্ত করছে পুলিশ।

সেখানে লেখা আছে- ‘প্রিয় আমার মা ও বাবা, আশাকরি ভালো থাকবে; তাও আবার আমি মরে যাওয়ার পরে। ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও।’

দাগনভূঞা থানার ওসি হাছান ইমাম জানান, মেয়েটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তার বাবার নাম ইসমাইল খান। তারা দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণ রয়েছে এর পেছনে।

১২ নভে, ২০২১

ইউনিয়ন বাসীর শাসক নয় 'সেবক' হতে চাই চেয়ারম্যান প্রার্থী কাজল সরকার

ইউনিয়ন বাসীর শাসক নয় 'সেবক' হতে চাই চেয়ারম্যান প্রার্থী কাজল সরকার


আর.জে মিজানুর রহমান ইমন : তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ০৬নং ঢাকুয়া ইউনিয়নে নির্বাচনের প্রচার প্রচারণা ও জনসেবা নিয়ে অনেক আগে থেকেই মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, দলমত নির্বিশেষ সকলের প্রিয় ব্যাক্তি কাজল সরকার । জানা গেছে, তিনি ০৬ নং ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ।

ঐ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড/এলাকায় সরেজমিনে তদন্তে, স্থানীয় এলাকাবাসী জানান, এই উদীয়মান নেতা, কাজল সরকার বর্ষাকালে তার এলাকা ও ইউনিয়নের কাঁচা রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় ইউনিয়নে জন সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়ে আর এই দূর্ভোগের কিছুটা লাগব করতে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের জনমত গঠনে রাস্তা-ঘাট উন্নয়নে ব্যপক কাজ করেছেন ।

উল্লেখ্য এছাড়াও তিনি করোনা কালীন সময়ে তার এলাকায় ও বিভিন্ন ওয়ার্ডে অসহায় গরীব দুঃখী মানুষকে ত্রাণ দিয়ে সহায়তা করা সহ, দারিদ্র্য কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন, কখনো বা রাস্তায় রিক্সাচালক, ভ্যানচালক সহ শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক বিরতণ, রমজান মাসে ইফতার বিতরণ করছেন, এবং, তার নিজ অর্থায়নে এলাকা সহ ঢাকুয়া ইউনিয়নে বেশ কয়েকটি রাস্তার কাজ সংস্কার করে দিয়েছেন । জনগনের প্রতি উনার এত ভালবাসা স্নেহ মায়া মমতা, সহ অনেক মহৎ উদ্যোগ দেখে, অত্র ০৬ নং ঢাকুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি, উদীয়মান নেতা কাজল সরকার কে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়ার জন্য ।

১২ অক্টো, ২০২১

তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ Brahmaputra tv

তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ Brahmaputra tv


মোঃ আরাফাত হোসেন সুমন : ভোলার তজুমদ্দিন উপজেলার পশ্চিম আড়ালিয়া পাটওয়ারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করে বিধি বহির্ভূত ভাবে কমিটি অনুমোদন করিয়ে নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।অভিযোগ সুত্রে স্কুলে গিয়ে জানাগেছে, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস গোপনে তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে সভাপতি বানিয়ে বিধি বহির্ভূত ভাবে ১১ সদস্যের ম্যানেজিং কমিটি তালিকা করে শিক্ষা অফিসে জমা দিয়ে আগামী ৩ বছরের জন্য কমিটি অনুমোদন নেন। বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানে জমিদাতা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

অভিযোগকারীরা জানান, ৩য় শ্রেনীতে পড়ুয়া কাব্য চন্দ্র দাসের মাতা মিতালী রানী দাসকে বিদ্যোৎসাহী সদস্য (নারী) এবং নানা খগেন্দ্র চন্দ্র দাসকে বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) অন্তর্ভূত করে দুইজনকে সদস্য করা হয়েছে। অথচ ইউসুফ আলীর দুই সন্তান ভর্তি আছে তাকে সদস্য করা হয়নি। দাতা সদস্য রুহুল আমিন রতন জানান, আমাদের সাথে আলোচনা না করে কাগজ কলমে মিটিং দেখিয়ে আপন চাচাকে সভাপতি বানিয়ে গোপনে কমিটি জমা দেয়া হয়েছে। প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস জানান, কমিটি জমা দিতে দেরি হওয়া শিক্ষা অফিস থেকে বারবার নোটিশ দেয়। আমরা সেলেকশনের মাধ্যমে কমিটি জমা দিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, কমিটি গঠনে অনিয়মের একটি লিখিত অভিযোগের বিষয়ে গতকালের শিক্ষা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। একজন শিক্ষার্থী দিয়ে দুইজন কমিটিতে আসার সুযোগ নেই। আমরা তদন্ত করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।
বি.এম.এস.এফ.পাবনা জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত brahmaputra tv

বি.এম.এস.এফ.পাবনা জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত brahmaputra tv


পাবনা প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার রত্নদ্বীপ রির্সোটে বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা মহাসচিব আহমেদ আবু জাফর। বর্ধিত সভা উদ্বোধন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাইদুর রহমান রিমন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,পাবনা প্রেসক্লাবের সভাপতি ও এন টিভি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আবুল খয়ের খান,সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ,পাবনার আলো'র প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী, দৈনিক বিপ্লবী সময় এর বার্তা সম্পাদক আব্দুস সালাম, 

সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় বাংলা'র প্রকাশক মোহাম্মদ আলী মাস্টার, ৭১ টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, বিএমএসএফ পাবনা জেলা শাখার সহসভাপতি খালেকুজ্জামান পান্নু, বিটিভি'র পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এশিয়ান টিভি ও দেশ চিত্রের পাবনা প্রতিনিধি আর কে আকাশ, ভূমি বার্তার সম্পাদক শেখ নাছির উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি শফিক আল কামাল, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, দৈনিক যায়যায়দিন পত্রিকার সুজানগর প্রতিনিধি এম মনিরুজ্জামান, যমুনা ও বাংলা টিভির মালয়শিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, তারুণ্য ডটকমের সম্পাদক জুবাইর খান প্রিন্স, শেখ সালাউদ্দিন ফিরোজ, দৈনিক লাখো কন্ঠের পাবনা প্রতিনিধি ফজলুল হক, 

দৈনিক খবর বাংলা'র নিজস্ব প্রতিবেদক সোহেল রানা, পাবনার চেতনার আদনান উদ্দিন, মাহফুজুর রহমান শ্রাবণ,দেশ চিত্রের বার্তা সম্পাদক অপূর্ব চৌধুরী, উজ্জ্বল হোসেন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম সান, আলাউদ্দিন হোসেন, মিঠুন শেখ, জান্নাতুল ফেরদৌস অনি, শাবাফা বিনতে শরীফ নাবা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,মাই টিভির প্রতিনিধি কামরুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন চ্যানেল ( বিটিভি'র) প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়াতে অনুষ্ঠানে নজরুল ইসলাম বাঁধন কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চায়ের দোকানের আড়ালে মদে'র কারবার অবশেষে পুলিশের হাতে আটক Brahmaputra tv

চায়ের দোকানের আড়ালে মদে'র কারবার অবশেষে পুলিশের হাতে আটক Brahmaputra tv


মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ঠে (৪২) কে আঠারো বোতল দেশী বিদেশি মদসহ  উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ । পুলিশ জানায়, (১১ অক্টোবর)  সোমবার  বিকেলে উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ঠে (৪২) কে ১৮ বোতল দেশী বিদেশি মদসহ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ। 

ধৃত মাদক ব্যবসায়ী বরিশালের আগৈলঝরা উপজেলার সতিশ চন্দ্র  পান্ঠের ছেলে । রাজা পান্ঠে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়ায়  বিয়ে করে শশুরবাড়ি থেকে মাদক  ব্যবসা পরিচালনা  করতো । এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, মাদক উদ্ধারের  ব্যাপারে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।