১২ অক্টো, ২০২১

তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ Brahmaputra tv


মোঃ আরাফাত হোসেন সুমন : ভোলার তজুমদ্দিন উপজেলার পশ্চিম আড়ালিয়া পাটওয়ারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করে বিধি বহির্ভূত ভাবে কমিটি অনুমোদন করিয়ে নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।অভিযোগ সুত্রে স্কুলে গিয়ে জানাগেছে, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস গোপনে তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে সভাপতি বানিয়ে বিধি বহির্ভূত ভাবে ১১ সদস্যের ম্যানেজিং কমিটি তালিকা করে শিক্ষা অফিসে জমা দিয়ে আগামী ৩ বছরের জন্য কমিটি অনুমোদন নেন। বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানে জমিদাতা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

অভিযোগকারীরা জানান, ৩য় শ্রেনীতে পড়ুয়া কাব্য চন্দ্র দাসের মাতা মিতালী রানী দাসকে বিদ্যোৎসাহী সদস্য (নারী) এবং নানা খগেন্দ্র চন্দ্র দাসকে বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) অন্তর্ভূত করে দুইজনকে সদস্য করা হয়েছে। অথচ ইউসুফ আলীর দুই সন্তান ভর্তি আছে তাকে সদস্য করা হয়নি। দাতা সদস্য রুহুল আমিন রতন জানান, আমাদের সাথে আলোচনা না করে কাগজ কলমে মিটিং দেখিয়ে আপন চাচাকে সভাপতি বানিয়ে গোপনে কমিটি জমা দেয়া হয়েছে। প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস জানান, কমিটি জমা দিতে দেরি হওয়া শিক্ষা অফিস থেকে বারবার নোটিশ দেয়। আমরা সেলেকশনের মাধ্যমে কমিটি জমা দিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, কমিটি গঠনে অনিয়মের একটি লিখিত অভিযোগের বিষয়ে গতকালের শিক্ষা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। একজন শিক্ষার্থী দিয়ে দুইজন কমিটিতে আসার সুযোগ নেই। আমরা তদন্ত করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

বি.এম.এস.এফ.পাবনা জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত brahmaputra tv


পাবনা প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার রত্নদ্বীপ রির্সোটে বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা মহাসচিব আহমেদ আবু জাফর। বর্ধিত সভা উদ্বোধন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাইদুর রহমান রিমন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,পাবনা প্রেসক্লাবের সভাপতি ও এন টিভি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আবুল খয়ের খান,সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ,পাবনার আলো'র প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী, দৈনিক বিপ্লবী সময় এর বার্তা সম্পাদক আব্দুস সালাম, 

সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় বাংলা'র প্রকাশক মোহাম্মদ আলী মাস্টার, ৭১ টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, বিএমএসএফ পাবনা জেলা শাখার সহসভাপতি খালেকুজ্জামান পান্নু, বিটিভি'র পাবনা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, এশিয়ান টিভি ও দেশ চিত্রের পাবনা প্রতিনিধি আর কে আকাশ, ভূমি বার্তার সম্পাদক শেখ নাছির উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি শফিক আল কামাল, আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, দৈনিক যায়যায়দিন পত্রিকার সুজানগর প্রতিনিধি এম মনিরুজ্জামান, যমুনা ও বাংলা টিভির মালয়শিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, তারুণ্য ডটকমের সম্পাদক জুবাইর খান প্রিন্স, শেখ সালাউদ্দিন ফিরোজ, দৈনিক লাখো কন্ঠের পাবনা প্রতিনিধি ফজলুল হক, 

দৈনিক খবর বাংলা'র নিজস্ব প্রতিবেদক সোহেল রানা, পাবনার চেতনার আদনান উদ্দিন, মাহফুজুর রহমান শ্রাবণ,দেশ চিত্রের বার্তা সম্পাদক অপূর্ব চৌধুরী, উজ্জ্বল হোসেন, ফারুক হোসেন, রফিকুল ইসলাম সান, আলাউদ্দিন হোসেন, মিঠুন শেখ, জান্নাতুল ফেরদৌস অনি, শাবাফা বিনতে শরীফ নাবা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,মাই টিভির প্রতিনিধি কামরুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশন চ্যানেল ( বিটিভি'র) প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়াতে অনুষ্ঠানে নজরুল ইসলাম বাঁধন কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

চায়ের দোকানের আড়ালে মদে'র কারবার অবশেষে পুলিশের হাতে আটক Brahmaputra tv


মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ঠে (৪২) কে আঠারো বোতল দেশী বিদেশি মদসহ  উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ । পুলিশ জানায়, (১১ অক্টোবর)  সোমবার  বিকেলে উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ঠে (৪২) কে ১৮ বোতল দেশী বিদেশি মদসহ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ। 

ধৃত মাদক ব্যবসায়ী বরিশালের আগৈলঝরা উপজেলার সতিশ চন্দ্র  পান্ঠের ছেলে । রাজা পান্ঠে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়ায়  বিয়ে করে শশুরবাড়ি থেকে মাদক  ব্যবসা পরিচালনা  করতো । এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদিক জানান, মাদক উদ্ধারের  ব্যাপারে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড Brahmaputra tv


নিজস্ব প্রতিবেদক : শেরপুরে শিশু ধর্ষণ মামলায় আহম্মদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। (১১ অক্টোবর-সোমবার)  বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জানা গেছে,আহম্মদ নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে ও ৪ সন্তানের জনক। সে মামলার পর থেকেই পলাতক ছিল ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ আগস্ট রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামে হতদরিদ্র পরিবারের শিশু (৯) কে বসতবাড়ির টিনের ছাপড়া ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশি আহম্মদ আলী। পরে তার ডাক-চিৎকারে শিশুর বৃদ্ধা ভিক্ষকু মা’সহ স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

১১ অক্টো, ২০২১

নিহার বালার চিকিৎসার জন্য মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিলেন ডিসি হাবিবুর রহমান


বিশেষ প্রতিনিধি  : চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যার চিকিৎসার্থে জেলা প্রশাসক প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিলেন। রোববার (১০ অক্টোবর) শিল্পীর সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সম্পন্ন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শিল্পীর পালিত কন্যা অসুস্থ্য নিহার বালা সাহার শহরের কুড়িগ্রামস্থ বাড়িতে সাথে দেখা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন এবং ফল কেনার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সুলতান শিশু ও চারুকারু ফাউন্ডেশনের পরিচালক শেখ আব্দুল হানিফ, শিল্পী সুলতানের শিষ্য নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সমীর বৈরাগী প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এখন থেকে তার আর্থিক বিষয়, সুস্থতাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর
রাখা হবে।

জানা যায়, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানকে দীর্ঘ দুই দশক সেবা ও ভালোবাসায় আগলে রেখেছিলেন তার পালিত কন্যা নীহার বালা সাহা। তিনি সুলতানের বাউন্ডুলে জীবনকে নিয়ন্ত্রন করে ছবি আঁকার উৎসাহ যুগিয়েছেন। পারিবারিক সমস্ত কাজ, শিল্পীর চিড়িয়াখানার পশু পাখিদের সেবা, শিল্পীর অসুস্থতা এবং দৈনন্দিন জীবন-যাপনে একমাত্র সেবাময়ী হয়ে নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু শিল্পীর মৃত্যুর পর নিহার বালার আর্থিক সংকট শুরু হয়। অশীতিপর নীহার বালা অর্থাভাবে ছানি অপারেশন করতে না পারায় ৮ বছর চোখের দৃষ্টি হারিয়েছেন। সরকারিভাবে তিনি ৫ হাজার টাকা ভাতা পেলেও বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতি মাসে সাড়ে ৬ হাজার টাকার মতো ব্যয় হয়।

১০ অক্টো, ২০২১

বাংলাদেশের সীমান্ত থেকে রানী নগরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার অভিযোগ তীর বি.জে.ডি. উপর


কলকাতা সংবাদদাতা : আজ থেকে প্রায় সাতদিন আগে পশ্চিম বাংলার সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগরের রাজাপুর পশ্চিমের কলোনি পাড়ার বাসিন্দা ভরত মন্ডল ভারত ও বাংলাদেশের সীমান্তে জমিতে চাষ করতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সাতদিন না পাওয়ার পরে ভরত মন্ডলের পরিবারের পক্ষ থেকে মুরশিদাবাদের জেলা পুলিশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সাহায্য নিয়ে খোঁজ শুরু করেন। অবশেষে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বৈঠকে উঠে আসে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভরত মন্ডল চলে যায়। কিন্তু কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। অবশেষে বৈঠক করার পর ভরত মন্ডলের মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

তবে ভরত মন্ডলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে মেরে ফেলেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তবে সঠিক কি ভাবে মৃত্যু হয়েছে তার জন্য ময়না তদন্ত করতে পাঠানো হয়েছে। ভারতের সীমান্তে বহু জমি আছে যে গুলো বহু বিতর্কিত অঞ্চল সেই সব যায়গায় চাষবাস নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ লেগে থাকে সারা বৎসর। এই রকম একটি যায়গায় চাষবাস করতে গিয়েছিল ভরত মন্ডল। তবে তার খাস জমি ভারতের ভূখণ্ডের মধ্যে। তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের কাছ থেকে এন্ট্রি অনুমোদন নিয়ে গিয়েছিলেন। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

নওগাঁ'র আত্রাইয়ে আম বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আম বাগান থেকে আশাব আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশাব আলী উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশাব আলী শনিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।

পরে রবিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে আম বাগানে তার লাশ পরে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তিনি আরো বলেন, নিহত আশাব আলীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আম গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, লাশ উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি। #

রাজশাহী'তে পবা উপজেলায় নব-নিযুক্ত ইউএনও লসমী চাকমা


বিশেষ প্রতিনিধি : রাজশাহী পবা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা। বৃহস্পতিবার ৭ অক্টোবর, ২০২১ ইং তারিখ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাকে পবা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি আরো জানান, রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন লসমী চাকমা। তিনি রোববার ১০ অক্টোবর, ২০২১ ইং তারিখে পবা উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য যে, পবা উপজেলার নবনিযুক্ত ইউএনও লসমী চাকমা ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কর্মজীবন শুরু করেন ২০১৪ সালে। মাঠ প্রশাসনে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। তিনি এর আগে বাংলাদেশ সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় হতে তাকে পবা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

৯ অক্টো, ২০২১

রাজশাহীতে ইউ.এন.ও-পি.আই.ও বিহীন চলছে পবা উপজেলা প্রশাসন


বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর জেলার সবচেয়ে কাছের উপজেলা পবা উপজেলা। রাজশাহী মহানগরীতে ঢুকতে হলে পবা উপজেলাকে অতিক্রম করতে হবে। আটটি ইউনিয়ন ও দু’টি পৌরসভা নিয়ে পবা উপজেলা। দীর্ঘদিন ধরে উপজেলায় পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) ও বেশকিছুদিন থেকে ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে তৈরি হয়েছে স্থবিরতা। এতে জনগণও বঞ্চিত হচ্ছেন সেবা থেকে।

পবা উপজেলার উত্তরে মোহনপুর ও তানোর উপজেলা, দক্ষিণে চারঘাট উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা এবং পশ্চিমে গোদাগাড়ী উপজেলা। এটি রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন একটি উপজেলা, সিটি কর্পোরেশনের চারিদিক ঘিরেই পবা উপজেলার অবস্থান। সিটি করপোরেশন সহ আরএমপি ১২টি থানার অংশবিশেষ পবা উপজেলায় বিদ্যমান। শাহ মখদুম বিমান বন্দরও পবা উপজেলা নওহাটা পৌরসভার অন্তর্গত।

এছাড়াও একটি সুগার মিল, চারটি জুটমিল, একটি বিদ্যুৎ কেন্দ্র, ১২টি বৃহৎ কোল্ড স্টোরেজ, সাব-রেজিস্ট্রি অফিস, একটি সরকারী শিশু পরিবার ও একটি সেফ হোম রয়েছে। এক কথায় জেলার একটি ব্যস্ততম গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে পবা। অথচ ভারপ্রাপ্ত দিয়ে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কাজ। এতে অনেক জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

ভুক্তভোগীরা জানান, উপজেলাটির একটি অংশে চরাঞ্চল অবস্থিত। চরের লোকজন জরুরি সব ধরনের সেবা থেকে এমনিতেই বঞ্চিত হন। যেকোনো কাজের জন্য একজন মানুষকে দুর্গম পথ পার হয়ে একাধিকবার সরকারি কার্যালয়ে আসতে হয়। তারপর সেখানে এসে কর্মকর্তা না পেলে ভোগান্তির সীমা ছাড়িয়ে যায়।

মাঠ প্রশাসনে জেলা প্রশাসকের পরে উপজেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবস্থান। সেখানে এই উপজেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ ফাঁকা। মাঠ প্রশাসনে ডিসি ছাড়াও উপজেলা নির্বাহী অফিসাররা সরকারের সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় সাধন করে থাকেন।

জানা গেছে, পবা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাকে আর্থিক ক্ষমতা দেয়া হয়নি। যে কারণে উন্নয়ন কর্মকান্ড ঝিমিয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বের মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকিকরণ, সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, সরকারের উন্নয়নমূলক কাজ তদারকি ও বাস্তবায়ন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও তাদের বাস্তবায়ন।

এছাড়াও অসহায় মানুষদের বিভিন্ন আশ্রয়ণে সংস্থানকরণ, আবাসনবাসীদের ঋণ প্রদান ও তাদেরকে স্বাবলম্বীকরণ, উপজাতিয়দের ঋণ প্রদান তাদেরকে স্বাবলম্বীকরণ যাবতীয় সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী বিভিন্ন ভাতা, প্রচলিত আইন মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা, স্থানীয় সংস্কৃতি উন্নয়ন, খেলাধুলার মান উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, কৃষি উন্নয়ন, সারের ডিলার নিয়োগ ও সার বিতরণ নিশ্চিতকরণ, অর্পিত সম্পত্তির ব্যবস্থাপনা উপরোক্ত কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অধীনে বাস্তবায়ন হয়ে আসছে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার না থাকার কারণে এগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার আশংকা দেখা দিয়েছে এই উপজেলায়।

পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী জানান, প্রায় বছর হতে চলেছে এই উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাই। এরপরেও বর্তমানে ইউএনও’র পদও শূন্য। এই অবস্থায় উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকলেও নিজ নিজ দপ্তর দেখভালের পাশাপাশি এই দপ্তর দেখা অনেকাংশে পিছিয়ে পড়ছে।

এ ব্যাপারে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। কোন পদে দায়িত্বশীল নির্দিষ্ট কর্মকর্তা না থাকলে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে এটাই স্বাভাবিক। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। খুব শীঘ্রই পবা উপজেলা নির্বাহী অফিসার যোগদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিরাজগঞ্জে তাড়াশে র‌্যাব-১২’র অভিযানে মাদক ব্যবসায়ী আটক


স্টাফ রিপোর্টারঃ  গত (০৮ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাধাইনগর গ্রামস্থ জৈনক হাজী মোঃ মোসলেম উদ্দিন এর এম এম বি ইট ভাটার সামনে শিংগাড়ী গামী কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ৮১০/-(আটশত দশ) টাকা জব্দ করে।

গ্রেফতারকৃত আসামী ১। শ্রী রতন বসাক(২২), পিতা-শ্রী বিমল চন্দ্র বসাক, সাং-মাধাইনগর, থানা- তাড়াশ ২। মোঃ মাহমুদুল হাসান(৩৩), পিতা- মোঃ ইয়াকুব হোসেন, সাং- এরান্দহ মধ্যেপাড়া, থানা-সলঙ্গা ৩। মোঃ মনিরুজ্জামান তালুকদার(৩১), পিতা-মোঃ আব্দুস সামাদ তালুকদার, সাং-নলকা কায়েমগ্রাম, থানা-সলঙ্গা, উভয় জেলা- সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এ মাসে'ই নোয়াখালী'তে আশ্রয় নেবে আরো ৮২ হাজার রোহিঙ্গা ত্রাণ প্রতিমন্ত্রী


ঢাকা প্রতিনিধি : এ মাসেই বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ৮২ হাজার রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজার থেকে নোয়াখালির ভাসানচরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান । শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় লোকজনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^বাসীর কাছে অন্যান্য উদাহারণ সৃষ্টি করেছেন বলেও বলেন তিনি। স্থানীয় লোকজনের সাথে আলাপকালে এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন

৮ অক্টো, ২০২১

ধর্ম যার যার উৎসব সবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার


নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। কারণ আমাদের এ দেশ অসাম্প্রদায়িক চেতনামূলক দেশ। আমরা যার যার ধর্মের সময় আমরা সবাই আনন্দে মেতে উঠি। বৃহস্পতিবার সকাল ১০টায় নিয়ামাতপুর জেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজার উদযাপন প্রস্তুতিমূলক সভায় খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেছেন। মন্ত্রী বলছেন, দর্শনার্থীরা অবশ্যই মাক্স পরে থাকবেন এবং যাদের মাক্স নেই তাদের মাক্স দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করবেন। আমরা নিজেরাও সুরক্ষা থাকবো, অপর কেউ সুরক্ষা রাখবো।

মন্ত্রী বলছেন, দর্শনার্থীরা অবশ্যই মাক্স পরে থাকবেন এবং যাদের মাক্স নেই তাদের মাক্স দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করবেন। আমরা নিজেরাও সুরক্ষা থাকবো, অপর কেউ সুরক্ষা রাখবো। তিনি আরো বলেন, পূজায় কোন মাদক সেবন করা যাবে না এবং অশ্লীল কোন গান-বাজনা ও চলবেনা। আযান ও নামাজের সময় মাইক বাজানো যাবেনা । নামাজের টাইম গুলো পার্শ্ববর্তী মসজিদের ইমামদের থেকে সময় সূচি লিখে পূজার পূরুহীদদের কাছে অথবা মন্দিরের সামনে রাখতে হবে।যাতে কোন বিশৃংখলা না ঘটে, এসব অবশ্যই পালন করতে হবে। কেননা আমরা অপরের ধর্মকে শ্রদ্ধা করব, অপেরা ও আমাদের ধর্মকে শ্রদ্ধা করবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ , নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ওবাইদুল হক, ভাবিচা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু,পাড়ইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ মজিব গেন্ধা, শ্রীমন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু প্রমুখ।

ব্রাহ্মনবাড়িয়ায় বিয়েতে দই নিয়ে সংঘর্ষে কনের বাবার মৃত্যু


কুমিল্লা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে টক দই দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বর ও কনেপক্ষের হাতাহাতি। পরে এর জের ধরে বরযাত্রীরা হামলা চালালে কনের বাবা ইকবাল হোসেন (৫০) মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে একই ইউনিয়নের বিষ্ণুউড়ী গ্রামের দুলাল মিয়ার ছেলে পারভেজের সঙ্গে গণকমোড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে কারিমার বিয়ে হয়। ওই দিন দুপুরে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বরের বাড়ির লোকসহ কনেপক্ষের অতিথিরাও অংশ নেন। খাবারের শেষ পর্যায়ে দই নিয়ে সমস্যা বাধে। তীব্র গরমের কারণে দই টক হয়ে যায়। ওই দই দেওয়াকে কেন্দ্র করে কনের বাড়ির লোকজনের সঙ্গে বরপক্ষের বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠকে কনেপক্ষের লোকজন বরপক্ষের কাছে ক্ষমা চেয়ে ঘটনাটি শেষ করেন। কিন্তু ঘটনার জের ধরে গতকাল বুধবার রাতে বিষ্ণুউড়ী গ্রামে ১৫ থেকে ২০ জনের একটি দল স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে হামলা চালিয়ে কনের বাবা ইকবালকে আহত করেন। পরে আহত ইকবালকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

পরে এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়রা ঘটনাটি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওছার ভূইয়া জীবনকে জানালে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় কসবা থানা পুলিশ।

ঘটনার বিষয়ে কসবা থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পক্ষের উত্তেজনা চলাকালে ধাক্কা খেয়ে স্ট্রোক করে ইকবাল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ তার বাইপাস সার্জারি করা হয়েছিল। তার হার্টে তিনটি রিং পরানো ছিল। তারপরও যেহেতু অভিযোগ আছে, আমরা লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে প্রকৃত তথ্য জানা যাবে। পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও জানান, নিহতের স্ত্রী জোৎসনা বেগম বাদী হয়ে স্বামীর হত্যার বিচার চেয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

গৃহবধূ'কে ধর্ষণের অভিযোগে ভুয়া কবিরাজ পুলিশের হাতে আটক


শাহজাহান আকন্দঃ (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে
গৃহবধুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ কবিরাজ গ্রেফতার (২০) বছর বয়সী এক গৃহবধুর গর্ভ ধারণের চিকিৎসার নামে (৬০) বছর বয়সী আব্দুল কুদ্দুস শেখ নামে এক কবিরাজ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ (৬০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।


(৩) ছেলে ও (৩) মেয়ে সন্তানের জনক কুদ্দুস শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে । মামলার অভিযোগ সূত্রে গৃহবধুর দাবী, তিনি সন্তান গর্ভ ধারণ করার জন্য নানান রকম চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে (২) মাস আগে কবিরাজ কুদ্দুস শেখ এর নিকট চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করতে থাকেন। গত (২০) আগষ্ট বিকালে কুদ্দুস শেখ তার ভাড়া বাড়ীতে আসে এবং তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দফায় দাফায় ধর্ষণ করতে থাকে। পরবর্তীতে গত (১) অক্টোবর বিকালে এবং গত (৬) অক্টোবর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে (৬) অক্টোবর দুপুরে ধর্ষণ করা কালিন সময়ে তার স্বামী কবিরাজ কুদ্দুস শেখ কে হাতেনাতে ধরে ফেলে। এ অবস্থা কুদ্দুস তার স্বামীকে মারপিট করে পালিয়ে যায়।



এ ঘটনায় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধুকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন


আর.জে মিজানুর রহমান ইমন (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মেয়ের জামাইয়ের দা’য়ের আঘাতে শাশুড়ি জোছনা রানী শীল (৬০) নিহত হয়েছেন । এ ঘটনায় নিহতের মেয়ে ইতি শীল গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে হত্যাকান্ডের ঘটনা ঘটে । উল্লেখ্য অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) তার শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজেও আত্মহত্যার চেষ্টা করে । পড়ে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছে। নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী । সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীল এর পুত্র।

স্থানীয়রা জানায়, ঐ খুনী সুজিত শীল গত ৮ মাস যাবত শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে অবস্থান করছিলো । সে বিভিন্ন সময় নেশা করে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে ঝগড়া করতো । ঘটনার দিন বৃহস্পতিবার ভোরে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, সেখানকার চিকিৎসক থাকে উন্নত চিকিৎসার জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । পরে সেখানে চিকিৎসারত অবস্থায় জোছনা রানী শীলকে মৃত্যু হয় । হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, এ বিষয়ে নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরই আমরা সুজিত শীল’কে আমাদের হেফাজতে নিয়ে আসি। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

৬ অক্টো, ২০২১

প্রশাসনের সহযোগিতায় বাল্য-বিবাহের হাত থেকে রক্ষা পেল কিশোরী-Brahmaputra tv


আব্দুল আহাদ :বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের কিশোরীর বল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের সহায়তায়। বুধবার (৬ অক্টোবর) মথুরাপুর রনবাঘা এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল বলেন,  

মথুরাপুর, রনবাঘা গ্রামের বাসিন্দা জাকিরুলের মেয়ে, বয়স ১৩ বছর এবং সিংড়া উপজেলার বাসিন্দা মোঃ আক্কাছ আলীর ভাতিজা বয়স ১৭ এর সাথে বিবাহ হওয়ার কথা চলছিল। সময়মত আমি থানা পুলিশ সদস্যসহ উপস্থিত হয়ে দুপক্ষের সাথে কথা বলে তাদের বিবাহ না দেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করি এবং বড়ের বড়চাচা আক্কাছ আলীকে অর্থদন্ড প্রদান করি। তিনি আরো জানান, মেয়ের সাথে কথা বলে তাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করি। শ্রদ্ধেয় ইউএনও স্যারের পক্ষে মেয়ের পড়াশুনার বিষয়ে যে কোনো সাহায্য প্রয়োজন হলে প্রদান করা হবে বলে  আশ্বাস দেওয়া হয়।

মেহেদীর রং শুকানোর আগেই নববধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় মামলা


বিশেষ প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নব বধু মাস্টার্স পড়ুয়া মেধাবী ছাত্রী তানিয়ার হাতের মেহেদীর রং না মুছতেই বিয়ের ৫ দিন পর স্বামীর বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মার্দ্রাসা শিক্ষক স্বামী সাইফুল ইসলাম সহ উপজেলা জামায়েতের সাবেক আমীর মার্দ্রাসা অধ্যক্ষ আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । থানার মামলা ও স্থানীয় সুত্রে জানাগেছে ,গত ১৮ সেপ্টেম্বর উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের কামরুল ইসলাম এর মেয়ে খুলনা আযমখান কমার্স কলেজের ম্যানেজমেন্ট মাস্টার্স এর শেষ বর্ষের মেধাবী ছাত্রী তানিয়ার সাথে মটবাটির জিল্লুর রহমানের ছেলে সাইফুলের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। সাইফুল ইসলাম গদাইপুরের মটবাটি দাখিল মার্দ্রাসার শিক্ষক। মেয়ের পরিবারের দাবী এ বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখভাল করেন মার্দ্রাসার অধ্যক্ষ জামায়েত ইসলামীর সাবেক আমীর মওঃ আমিনুল ইসলাম।

তানিয়ার পারিবারিক সুত্র জনান, বিয়েতে যৌতুক হিসেবে হাতের, কানের ও গলার হার সহ ৫ ভরি সোনার গহনা ও জামাই এর মটর সাইকেল ক্রয়ের জন্য নগদ ১ লাখ ২০ টাকা দেওয়া হয়। অভিযোগ উঠে বিয়ের পর পরই জামাই সাইফুলের পরিবার পালসার মটর সাইকেলের অতিরিক্ত টাকা দাবী করে বিয়ের অন্যান্য উপঢৌকনের মান নিয়ে প্রশ্ন তোলেন। যার ফলে অশান্তি থেকে তানিয়া শ্বশুর বাড়ীতে এক পর্যায়ে  মানসিক ভাবে ভেঙে পড়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থায় শ্বশুর বাড়ীর লোকজন  পাগল গালি দিয়ে তানিয়ার গায়ের সব গহনা খুলে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় তানিয়ার ফুফা পৌর সদরের বাসিন্দা  এসএম ইয়াসির আরাফাত আক্কাস বাদী হয়ে তানিয়ার স্বামী ইয়াসিন ইসলাম, অধ্যক্ষ আমিনুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে ৩ অক্টোবর থানায় ১১(গ) ৩,২০০০ সালের নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন, যার নং- ৪। আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহতের কথা বলে ওসি মোঃ এজাজ শফী বলেন, ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি গ্রহন করা হয়েছে।

পাঁচ বছরের কিশোরী'কে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ প্রতিবেশী আটক-Brahmaputra tv


সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা হওয়ার পর রফিককে আটক করেছে পুলিশ । অভিযোগে জানা যায়, মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে কামারখন্দ উপজেলার লাহিড়ী বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ওই গ্রামেরই বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রফিকুল ও ওই শিশুর বাড়ি পাশাপাশি এবং তারা দুঃসম্পর্কের আত্মীয়। সেই সুবাদে রফিকুল ওই শিশুকে আখ দেয়ার কথা বলে বাড়ির পাশে খেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এসময় শিশুর চিৎকারে তিনি পালিয়ে গেলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত রফিকুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন ।

বরিশালে পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


নিজস্ব প্রতিনিধি : কলামিষ্ট লেখক ও বরিশালের স্হানীয় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কমিটির আয়োজনে ৫ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বরিশালের দৈনিক দখিনের সময়'র সম্পাদক  ও সিনিয়র সাংবাদিক  আলম রায়হানের  ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে  অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেন।

একই সাথে আগামী  ১৭অক্টোবর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সারা দেশের  প্রতিটি জেলা/উপজেলা  থেকে স্মারকলিপি দেয়ার ঘোষণা  করা হয়েছে। বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ  সাংবাদিক  নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফর  এ ঘোষণা  দেন। এ সময় উপস্হিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের  সভাপতি  আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর  রব সেরনিয়াবাত প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক  বিপ্লবী বাংলাদেশ  পত্রিকার  সম্পাদক  মুক্তিযোদ্ধা নুরুল আলম  ফরিদ,মানবাধিকার  নেতা মন্জুর হোসেন ঈসা,বরিশাল  সাংবাদিক  ইউনিয়নের সহ-সভাপতি এবং নিউজ ২৪ও বাংলাদেশ  প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন  সুমন, সম্পাদক পরিষদ বরিশালের সহ -সভাপতি ও দৈনিক  সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শামীম আহসান, দৈনিক  আলোকিত বরিশাল পত্রিকায় সম্পাদক ফয়সাল রাকিব, বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরামের  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক  এনামুল কবীর সোহেল, এম এ আকরাম, কেন্দ্রীয়  নির্বাহী  সদস্য ও জনকন্ঠের বরিশাল ব্যুরো প্রধান  খোকন আহম্মেদ  হীরা,  ঝালকাঠি  জেলা বিএমএসএফ'র  সাবেক সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ।

পটুয়াখালী জেলা শাখার সহ -সভাপতি  আমির হোসেন, কেন্দ্রীয়  সদস্য বরিশাল  সাংবাদিক সমন্বয় পরিষদের  সভাপতি এম জহির,বাংলাদেশ  টুডে পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সৈয়দ  মেহেদী হাসান, দৈনিক  যুগান্তর পত্রিকার বরিশাল'র শামীম আহম্মেদ , বরিশাল নিউজ এডিটর কাউন্সিল'র সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল  অনলাইন সাংবাদিক  ইউনিয়নের সভাপতি মামুনুর  রশীদ নোমানী,সাধারণ  সম্পাদক মামুন অর রশীদ, বরিশাল  ফটো সাংবাদিক পরিষদ'র সভাপতি কামরুজ্জামান জুয়েল  রানা, বরিশাল  ফটো সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত  সভাপতি জুয়েল রানা, বরিশাল  অনলাইন  রিপোর্টাস ইউনিটি 'র সভাপতি মনিরুজ্জামান, বরিশাল  তরুণ সাংবাদিক ঐক্য পরিষদ'র সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়াও বরিশাল  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আমার সংবাদ  পত্রিকার বরিশাল  ব্যুরো প্রধান  জহির  খান,বরিশাল  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দিন, হুমায়ুন কবির রোকন,সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, যুগ্ম সম্পাদক  বেলাল হোসেন, দপ্তর সম্পাদক এ আর শুভ, প্রচার সম্পাদক লিটন বায়েজিত,নির্বাহী সদস্য  এম আরিফুল ইসলাম, রিয়াজ পাটোয়ারী, দৈনিক  হিরন্ময়  পত্রিকার  যুগ্ম বার্তা সম্পাদক রিয়াজ আকন,দৈনিক  সুন্দরবন  পত্রিকার বার্তা সম্পাদক মিজান  পলাশ,কমিটির  সদস্য মেহেদী  তামিম,বেল্লাল  হোসেন,রিপোর্টার ইমরান হোসেন।

এদিকে  আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ  গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা  সভাপতি দেওয়ান রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বরগুনা জেলার নেতা মাহবুবুল আলম মান্নু,ভান্ডারিয়ার সহ-সভাপতি জাকির  হোসেন  কাজি,ফোরামের  নেতা এমদাদুল হক  স্বপন,মেহেন্দিগন্জ উপজেলা বিএমএসএফ 'র সভাপতি দেওয়ান  মনির,সিনিয়র  সাংবাদিক  ইউসুফ  আলী সৈকত, বাকেরগন্জ সাংবাদিক  নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন,পিরোজপুর ইন্দুরকানী বিএমএসএফ 'র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএমএসএফ 'র মাদারীপুর  শিপচর  উপজেলা সাধারণ সম্পাদক অপূর্ব  চৌধুরী  জয়,প্রচার সম্পাদক দেলোয়ার  হোসেন,দপ্তর সম্পাদক রমান জোমাদ্দার।এছাড়াও  উজিরপুর উপজেলা রিপোর্টার্স  ইউনিটি, বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগন্জ কমিটি,আগৈলঝড়া প্রেসক্লাব, বাবুগন্জ প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা/উপজেলা থেকে আগত প্রায় দু'শতাধিক সাংবাদিক এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ  করেন।

উল্লেখ্য ২অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তার পত্রিকা  অফিসে ঢুকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত  জখম করে।এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের  সঞ্চার  হয়।
সমাবেশ  শেষে বরিশালের বিভিন্ন  উপজেলায় প্রায় অর্ধশত সাংবাদিক বিএমএসএফ 'র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের হাতে ফুলের  তোড়া দিয়ে ১৪দফা আন্দোলনে যোগ দেন।

সাভারে নারী গার্মেন্টস কর্মী বকেয়া বেতন চাওয়া'তে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ


ঢাকা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন চাওয়ায় এক নারী পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে কারখানার জেনারেল ম্যানেজারসহ তিনজনের বিরুদ্ধেস। বুধবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে গত রোববার আশুলিয়ার কাঠগড়া মন্ডলপাড়া এলাকার ওই কারখানায় বেতন নিতে গেলে নারী পোশাক শ্রমিককে বেতন না দিয়ে মারধর করা হয়। অভিযুক্তরা হলেন- আশুলিয়ার কাঠগড়া মন্ডলপাড়া এলাকার আলমাস মন্ডলের ছেলে সোহাগ মন্ডল, ওই কারখানার জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম ও সিকিউরিটি ইনচার্জ অমল কুমার ঘোষ।

ভুক্তভোগী পোশাক শ্রমিক জানান, রোববার রাত ৮টার দিকে তিনি বেতন চাইতে যান। এ সময় কারখানার মালিক সোহাগ মন্ডল, জিএম শহিদুল ও সিকিউরিটি ইনচার্জ অমল কুমার ঘোষ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে সোহাগ মন্ডল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি পরিশ্রমের টাকা চাইতে গেছিলাম। কিন্তু তারা আমায় বেতন না দিয়ে মারধর করেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল-কামরান বলেন, গত ঈদের আগে বকেয়া বেতন চাইলে এই সোহাগ মন্ডল তিনজন শ্রমিকে মারধর করে। তিনজনসহ ৯জনকে বকেয়া বেতন ছাড়াই বের করে দেয়। এই ৯জন শ্রমিক মিলে শিল্প পুলিশে অভিযোগ করে কিন্ত কোন বিচার হয় নাই। আবার একজন নারী শ্রমিক বেতন চাইতে গেলে সোহাগ মন্ডল সহ তিনজনে মিলে নারী শ্রমিককে মারধর করে এর তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

কেনো বারে বারে কারখানা কতৃপক্ষ বহিরাগত লোক দিয়ে শ্রমিকদের মারধর করে এর দায়বার সব কারখানার ই নিতে হবে। তিনি আরো বলেন, ফিউচার ক্লথিং লিমিটেডের শ্রমিকদের মারধোর ও শ্রমিক ছাটাই এর প্রতিবাদে ও বিচারের দাবিতে আগামী শুক্রবার সকাল ১০ টায় আশুলিয়া প্রেসক্লাবের “সামনে সাভার আশুলিয়া শ্রমিক সংগঠেনের” ব্যানারে মানববন্ধন করা হবে ।

বরগুনা তালতলীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু


(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ড্রেনের পানিতে ডুবে সৃজন ভল্লব নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৃজন ভল্লব ওই এলাকার পান চাষি মিঠু ভল্লবের পুত্র। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি । এ সময় ঐ বাড়ির পুরুষ সদস্যরা পান বিক্রি করতে বাজারে আসছিল। আর তার মা সহ নারী সদস্যরারা পানের বড়জের ভিতরে কাজ করতে ছিল, অনেকক্ষণ শিশুটির কোন সাড়াশব্দ না পেয়ে শিশুটিকে খুজতে থাকে পরিবারের নারীরা ।

এ সময় পানের বরজের পাশের ড্রেনের পানি ঘোলা দেখে সন্দেহ হলে শিশুটির ফুপু শীখা রানি পানিতে ঝাপিয়ে পরে। ড্রেন থেকে শিশু টিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়েছিল।অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

৪ অক্টো, ২০২১

ঝিকরগাছার (ইউএনও)কে ফুলেল শুভেচ্ছা দিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নব গঠিত কমিটি


শাহাবুদ্দিন : ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হককে উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নব গঠিত কমিটির উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে। রবিবার সকাল সাড়ে ১১টার এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাওন রেজা খোকা, উপজেলা নব গঠিত কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ সভাপতি মনজুর আলম তোতা, সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন ।

যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ মুকুল, সংগঠনিক সম্পাদক  আব্দুল মুজিদ, সহ সংগঠিক সম্পাদক নজরুল  ইসলাম,  দপ্তর সম্পাদক এহতেশাম হামিদরাজ, মিয়ারাজ হোসেন, সহ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শামীম, পৌর আহ্বায়ক কমিটির  আহবায়ক  আনিসুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ জামান তুলি, জিল্লুর রহমান, অয়াসিম আকরাম, সদস্য আনিছুর রহমান, তৌফিক রেজা টোকন ভাইসহ অনেক নেতৃবৃন্দ।