১৬ মে, ২০২১

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়চওনা-বেলতলী এলাকায় এবং  দুপুরের দিকে কুতুবপুর এলাকায়  এ দুটি দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলার বড়চওনা-বেলতলী  সড়ক পারাপারের সময় সিএনজির ধাক্কায় বাবুল হোসেন বাবু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন। নিহত বাবুল হোসেন উপজেলার বেলতলী পূর্বপাড়া গ্রামের মৃত মাহমুদ মিয়ার ছেলে। অপরদিকে  দুপুরে কলেজ ছাত্রী তাসলিমা আক্তার ( ১৭) নিজবাড়ী ময়মিনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর থেকে  অটোযোগে নানার বাড়ি সখীপুর আসার পথে কুতুবপুর বাজার এলাকায় পৌঁছলে অটোরগাড়ীর চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে  উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত তাসলিমা আক্তার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আবু তাহেরের মেয়ে।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির বলেন, লাশ  দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

লেবেলসমূহ:

১৪ মে, ২০২১

স্বপ্নের ঠিকানা রিসোর্টের পাশে ঈদের জামাত অনুষ্ঠিত

ঢাকা থেকে মারুফ সরকার  : 


 টানা এক মাস রোজার পর সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মানুষ। সকালে সেমাই-পায়েস বা অন্য কোনো খাবার মুখে দিয়ে ঈদগাহে ও মসজিদে ঈদের নামাজে অংশ নিয়েছেন মানুষ। পরেছেন নতুন জামা, পাঞ্জাবি। করোনা পরিস্থিতিতে নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সেই চিরচেনা ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়নি তেমন। ঈদের সকালে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা ও তার আশেপাশে বৃষ্টি বাগড়া দেয়নি।


সারাদেশের মত সালমান শাহ স্বরণে নির্মিত স্বপ্নের ঠিকানা রিসোর্টেও পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে উপস্থিত ছিলেন স্বপ্নের ঠিকানা রিসোর্ট ও আর কে প্রোডাকশন এর চেয়ারম্যান  রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারেক মোল্লা, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ঈদের জামাত শেষে জনসাধারণ ও বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ‘স্বপ্নের ঠিকানা রিসোর্ট’,। করনার এই সময়ে বাচ্চারা খুব আতংকিত, অভিবাবকরা ও আতঙ্কিত থাকে। সব আতংক ছাড়িয়ে রিসোর্টে সুন্দর একটি পরিবেশ বাচ্চারা ঈদ আনন্দে মেতে উঠেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এ উদ্যোগের জন্য রাশেদ খান কে ধন্যবাদ জানিয়েছেন, সাথে এত সুন্দর একটি রিসোর্ট নির্মাণ করে জন্য সুন্দর একটি পরিবেশ সমাজকে উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন।


রাশেদ খান বলেন, স্বপ্নের ঠিকানা রিসোর্ট আমার একটা স্বপ্নের জায়গা, ভালোবাসা থেকে নির্মাণ করেছি। তাই আমিও পরিবার নিয়ে এখানে ঈদ করতে এসেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্বপ্নের ঠিকানার ঐতিহ্য ধরে রাখতে পারি প্রিয় নায়ক সালমান শাহ কে সব সময় মানুষের মনে করিয়ে দিতে এই রিসোর্টটি অনেক বেশি অগ্রগামী হবে।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -১৪-৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

১৩ মে, ২০২১

ঈদে ফিরছে পরীমনি–'সিয়ামের ‘বিশ্বসুন্দরী’

 


ফাতেমা ফেরদৌসী স্বামীর অবর্তমানে একই সঙ্গে অফিস আর ঘর সামলান। আবৃত্তি সংগঠন ‘স্বপ্ন কবিতালয়’-এর একনিষ্ঠ সদস্যও তিনি। সেখানেই ১২ বছরের ছোট, গ্রামের হারিয়ে যাওয়া শাহানার মেয়ে শোভার খোঁজ পায় তার মা'। অন্য দিকে মা ফাতেমা ফেরদৌসী সব সময় চান ছেলে স্বাধীনের বিয়ে দিতে। কিন্তু ছেলের আবার অদ্ভুত একটা রোগ আছে। সে পণ করেছে সে সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করবে না।,

গত বছরের আলোচিত সিনেমা ‘বিশ্বসুন্দরী’–এর একটি ছোট্ট অংশ এটি। ২০২০ সালের ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত রুম্মান রশীদ খানের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে নির্মিত সিয়াম-পরীমনি অভিনীত ছ'বিটি।


মাঝে বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ কিছুটা কম থাকায় টানা ১৬ সপ্তাহ প্রেক্ষাগৃহে দেখানো হয়েছিল। এবারের ঈদে ১৭টি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম-পরীমনি জুটির প্রথম এই সিনেমা।; ছবিটির প্রযোজকের আশা, দর্শকদের বিশেষ অনুরোধে এবারের ঈদেও জনপ্রিয় এই ছবি বড় পর্দা মাতাবে।'

যেসব প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’ চলবে, সেই প্রেক্ষাগৃহগুলো হলো আলোছায়া (শরীয়তপুর), আনন্দ (কুলিয়ারচর), মৌচাক (ভাঙ্গুরা), চলন্তিকা (গোপালদী), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ), মনামী (খোকসা), নিউ রজনীগন্ধা (চালা), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রূপকথা (শেরপুর), সোহাগ (ঘোড়াশাল), ছন্দা (পটিয়া), ছন্দা (হাসনাবাদ), তিতাস (পটুয়াখালী), তুলি (নাভারণ), ডায়মন্ড (বোয়ালমারী), পড়শী (লাকসাম)।
পরিবেশক জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, হলের তালিকা আরও বাড়তে পারে।,


সিনেমা হলের মালিকেরা বেশ আগ্রহ নিয়ে এবারের ঈদে প্রদর্শনের জন্য ‘বিশ্বসুন্দরী’কে বেছে নিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের গল্পের সিনেমা যেকোনো উৎসবে প্রদর্শিত হতে পারে। যাঁরা এর আগে বড় পর্দায় ছবিটি দেখেননি বা পুনরায় দেখতে চান, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদে দেখতে পারেন। প্রযোজক সেসব প্রেক্ষাগৃহেই সিনেমাটি মুক্তি দিচ্ছেন, যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে চলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।'

বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘তুই কি আমার হবি রে’ খুব শিগগিরই ইউটিউবে ৫ কোটি ‘ভিউ’ পূর্ণ করতে যাচ্ছে। মাছরাঙা টিভি অফিশিয়াল ও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে একযোগে মুক্তি পেয়েছিল গানটি।
ছবির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান বলেন, ‘“বিশ্বসুন্দরী” প্রেমের গল্প, মানবতার গল্প, দেশের গল্প। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মনের, মননের, সেটিই এ ছবির মূল প্লট। আমরা অনেক সময় মানুষকে বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করি।'


১১ মে, ২০২১

ঈদে প্রভা- এ্যালেন শুভ'র মাই রিকুয়েষ্ট।

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :


ফারহানা জীবনে চলার পথে এমন অনেক সত্য থাকে যা কখনই জানা যায় না। হাজার বছর পথ চললেও কোন কোন পথের গন্তব্যের সন্ধান মিলেনা । তোমার ভালোবাসা যেমন দিনের আলোর মতো সত্য আমিও ঠিক তেমনটাই ভালোবাসি। এক সাথে চলতে গিয়ে তোমাকে  অনেক জ্বালিয়েছি। যখন জানতে পারলাম ব্রেইন ক্যান্সার নামক ঘাতক ব্যাধি দিন দিন ক্ষিন করে দিচ্ছে আমার বাঁচার স্বপ্ন ঠিক তখনি আমি তোমাকে ভোলার চেষ্টা করেছি অনেক বার কিন্ত পারি নাই কারন আমিযে বড় বেশী ভালোবাসি তোমায়। আর একটা কথা তোমার বসের কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছিলাম টাকাটা বাদল ভাইয়ের কাছে আছে। তোমর চলার পথে কোন প্রয়োজন হলে বড় ভাই মশিউর ভাইকে জানিও আমার সব কিছু তার কাছে গচ্ছিত আছে , আমি তাকে তোমার ব্যাপারে বলেছি। আমাকে ভালোবেসে তুমি শুধু দু হাত ভরে দিয়েই গেছ পাওনি কিছুই। এপারে ভালো থেকো তুমি তাহলে ওপারে ভালো থাকব আমি। এস আই সোহেলের মাই রিকোয়েষ্ট নাটকে এমন দেখা যাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ এবং প্রভা। বুলবুল মাসুদের রচনায় পরিচালক এস আই সোহেলের নির্মিত ঈদের বিশেষ নাটক মাই রিকোয়েস্ট। 


এতর আরও অভিনয়ে আছেন শিশু শিল্পী রাইসা, বাদল, অনুপবালা, মুন্নু হাজরা ও বাদল খান প্রমুখ। 


এ প্রসঙ্গে পরিচালক এস আই সোহেল বলেন, নাটকটি ভালোবাসার মানুষটিকে কিভাবে সেক্রিফাইজ করে তাকে ভাল রাখতে নিজেকে গুটিয়ে নিতে হয় এ ব্যাপারে দর্শক একটি ধারনা বা ম্যাসেজ পাবেন। 


প্রভা বলেন, ভালোবাসা অন্ধ, যে যাকে ভালোবাসে তার জন্য অনেক কিছু করতে পারে। ভালোবাসা যে স্বার্থের সম্পর্ক না সেটা এই নাটকের মাধ্যমে দর্শকরা বুজতে পারবে। 


এ্যালেন শুভ্র বলেন, গল্পটি ভালো আপনারা ভালো মানের একটি নাটক পাবেন আশা করছি।  নাটকটি ঈদের ৪র্থ দিন রাত ৯ টায় দেখতে পাবেন এস এ টিভিতে।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -১১-৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

১০ মে, ২০২১

চ্যানেল নাইনে ফুয়াদের নাটক 'লাভ সাইকেল'

মারুফ সরকার , বিনোদন প্রতিনিধি :


কয়েকটা শর্তের ভিক্তিতেই তিন ব্যাচেলর রবি, ডলার আর সুইটের থাকার অনুমতি মিলেছিল হাসান সাহেবের বাসায়। বিশেষ শর্ত ছিল ছাদে না যাওয়া। আর বিকালে তার একমাত্র মেয়ে পদ্ম যখন বের হবে তখন তার সামনে না থাকা। সবাই রাজি হয়েই বাসাটা ভাড়া পেয়েছিল। কিন্তু রবি শর্ত মত চললেও সুইট আর ডলারের চোখ সব সময়ই খুঁজতো পদ্মকে। ডলার বাবার টাকায় ফুটানি করে চলে। রবি চাকরি করে। আর সুইট স্বপ্ন দেখে অভিনেতা হবার। তাই বাজার করা নিয়ে ঝগড়ার মাধ্যমেই শুরু হয় তাদের দিন। একদিন তিন জন ঝগড়া করছে এমন সময় দরজায় কড়া নাড়ে বাড়িওলার মেয়ে পদ্ম। তিনজনই তাকে দেখে যেন ফিদা হয়ে যায়। এই পরিচয় থেকেই পদ্মকে সাইকলে চালানো শেখানোর দায়িত্ব পায়। এভাবে নাটকের কাহিনি এগিয়ে যায়। বাকিটুকু দেখতে চোখ রাখুন আগামীকাল রাত ৮ টায় চ্যানেল নাইনের পর্দায়। জেডএইচ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। 



জেডএইচ এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটক 'লাভ সাইকেল'। নাটকটি রচনা করেছেন সোহেল রানা। পরিচালনায় ছিলেন কামরুল হাসান ফুয়াদ।

প্রযোজনা করেছেন জেড এইচ এম হক। 


নাটকটি অভিনয়ে করেছেন গোলাম কিবরিয়া তানভীর, স্মিতা, মুকিত জাকারিয়া, আনোয়ার হোসেন, আশরাফুল আলম সোহাগসহ আরো অনেকই। 


এ প্রসঙ্গে পরিচালক ফুয়াদ জানান, তিন যুবকের একটি বাড়িওয়ালা মেয়ে প্রেমের কাহিনি নিয়ে গল্প। ভিন্ন ধারার একটি গল্প। আশা করছি সবার ভালো লাগবে।


মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -১০-৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

ঈদে শামীম জামানের ১০ পর্বের ধারাবাহিক নাটক 'পিলিয়ার'


মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :


মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা শামীম জামান। অভিনয়ের পাশাপাশি টিভি নাটক পরিচালনা ও প্রযোজনাও করছেন তিনি। প্রতিবছর ঈদে তার অভিনীত ও পরিচালিত একাধিক নাটক প্রচার হয়ে থাকে। এবারের ঈদে ও তার নাটক থাকছে। পরিচালনার পাশাপাশি এসব নাটকে অভিনয়ও করেছেন তিনি।


ঈদ উপলক্ষে শামীম জামান নির্মাণ করেছেন দশ পর্বের ধারাবাহিক নাটক ‘পিলিয়ার’। এটি রচনা করেছেন বৃন্দাবন দাস। ঈদের দিন থেকে দশম দিন ৯:২০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন— চঞ্চল চোধুরী, শামীম জামান,আরফান আহম্মেদ, শিরিন আলম, আমানুল হক হেলাল, আনিসুর রহমান বরুন সঞ্জিব আহম্মেদ, তন্নি সর্নলতা,পারভেজ, জাহিদ।


নাটকটির গল্প গড়ে উঠেছে, ৪ পেশাদার জুয়ারি দেরকে নিয়ে। তারা জুয়া খেলার নেশায় এতোই মত্তো থাকে যে পরিবার পরিজন সহ সব কিছু ভুলে যায়। এর মাঝে জুয়াড়ি বাদশা তার মেয়ে খুব অসুস্থ্য হয়ে পরে, বাদশা তখন জুয়া খেলতে যায় । অনেক দুরে জায়গা, সেদিন অনেক টাকা জিতে নিয়ে আস।, বাদশা মনে মনে খুব খুশী হয়, এবার মেয়ের চিকিৎসা করবে। কিন্তু বাড়িতে এসে দেখে মেয়ে মারা গেছে। এমনই ভাবে নাটকটির গল্প এগিয়ে গেছে।


শামীম জামান বলেন, প্রতি বছর ঈদে দর্শকদের কাছে ভিন্নভাবে হাজির হওয়ার চেষ্টা করি। প্রতিটি নাটকে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে। এই নাটকটি তার ব্যতিক্রম না। নাটকে আমার টিমের অভিনেতা-অভিনেত্রীরা খুব ভালো কাজ করেছেন। আশা করি সবার ভালো লাগবে।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -১০-৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

৯ মে, ২০২১

ঈদে আসছে নীলিমার ৩ টি নাটক


মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :


আসন্ন ঈদুল ফিতর আর মাত্র কয়দিন বাকি। আর এই ঈদুল ফিতরে অভিনেত্রী  নীলিমা নূপুরের তিন নাটক ও একটি মিউজিক ভিডিও উপহার দর্শকদের জন্য । নাটকে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুর নূর সজল ,শিশির আহম্মেদসহ আরো অনেকে। তার একটি নাটক হলো  `থার্ডক্লাস' । যেটা পরিচালনা করেছেন বি ইউ শুভ আর এটা প্রচার হবে  এটি এন বাংলায়। আর একটা নাটক হলো আমার একটাই প্রেম ছিল। এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ দেখা যাবে একুশে টিভিতে। আর একটি মিউজিক ভিডিও করেছেন যার গানটিতে ভয়েজ দিয়েছেন ( স্পর্শ শিপলু )  এটাও চ্যানেল জি এম মাল্টিভিশনের প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। তার আর একটি নাটকের নাম `প্রতিবাদ' । যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শিশির আহম্মেদ। দেখতে পাবেন ইউটিউব চ্যানেল  জি এম মাল্টিভিশনে। 


কাজের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন ,  এইবার যাদের সাথে কাজ করেছি তারা খুব অভিজ্ঞতাসম্পূর্ণ মানুষ। খুব ভালো মনের মানুষ। আমাকে খুব সহযোগিতা করেছে। আর কো আর্টিস্ট যদি সহযোগিতা করে তাহলে কাজটা খুব সহজ হয়ে যায়। 


এই ৩ টি নাটক প্রচার হওয়ায় খুশি অভিনেত্রী  নীলিমা নূপুর।  তিনি  জানান ,আমার বিস্বাস কাজটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে। আর আমার যারা ভক্ত আছে তারা অবশ্যই আমার এই কাজগুলো দেখবেন। আপনারা আমাদের কাজ দেখলে আমাদের কষ্ট সার্থক হবে। আমরা তো আপনাদের জন্যই এই কাজগুলো করি।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৯-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১


লেবেলসমূহ:

কদরের রাতের প্রার্থনা হোক করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির : ন্যাপ


মারুফ সরকার ,ঢাকা : পবিত্র লায়লাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি, করোনা মহামারী থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এ মহান রাতে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা হোক বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণ থেকে তিনি যেন মানবজাতিকে রক্ষা করেন। এই করোনা রোগে মৃত্যু ও আক্রান্তের ভয়াল দুঃসময় থেকে আল্লাহ যেন সকলকে পরিত্রাণ দান করেন।


রবিবার (৯ মে) পবিত্র লায়লাতুল কদর উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে নেতৃদ্বয় এসব কথা বলেন। 


তারা বলেন, লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী। এ রাতের মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা। ‘লাইলাতুল কদর; হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। এ রাত মুমিন বান্দার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ রাত। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ এ বরকতময় রাতে সব মঙ্গলময় বস্তু নিয়ে জমিনে আগমন করেন। এ রাত মানুষের দুনিয়া ও পরকালের শান্তি ও কল্যাণের রাত। যা শুরু হয় সন্ধ্যা থেকে এবং শেষ হয় প্রভাতে; এটা আল্লাহ তাআলার ঘোষণা।


নেতৃদ্বয় মহিমান্বিত রজনি পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবে কদরের এই পবিত্র রজনিতে ‘আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। 


তারা বলেন, মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদ নাজিল করেন। কোরআন নাজিলের এই শবে কদরের পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে এ মহামারি থেকে রক্ষার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।



মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৯-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩-৩৫৯৭৪১

লেবেলসমূহ:

২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মামলা

ডেস্ক নিউজ: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের কৃষক শরিফ উদ্দিন ২৫ বছর আগে মারা গেছেন। কিন্তু তাকে পলাতক আসামি দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করেছে বিজিবি। বিষয়টি নিয়ে জেলাজুড়ে নানা সমালোচনা শুরু হয়েছে।

মামালার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালান উথলী বিজিবি বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল হক।

এ সময় ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় ওই গ্রামের মৃত শরিফুল উদ্দিনের স্ত্রী বিলু বেগম (৪৫), ছেলে উজ্জ্বল মিয়া (২৭) ও রমজান মণ্ডলের ছেলে নিজাম উদ্দিনকে (৫২)।

এ ঘটনায় নায়েক সুবেদার নুরুল হক বাদী হয়ে পরদিন সকাল সোয়া ১০টার দিকে আটক তিনজনকে দর্শনা থানায় সোপর্দ করে একটি মাদক মামলা দায়ের করেন।

এতে পলাতক আসামি দেখানো হয় একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আকাশ আলী (২৬), বাতাস আলী (২২), আবদার আলীর ছেলে বিপুল (৩৫), আশকার আলীর ছেলে লিটন (৪০), মিজানুর রহমানের স্ত্রী সবুরা বেগম (৪০) ও গাইদঘাট গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে শরিফ উদ্দিনকে (৫০)।

পরে আসামি পক্ষের লোকজন আদালত থেকে মামলার কপি সংগ্রহ করে দেখতে পান ওই মামলায় ৯ নং পলাতক আসামি করা হয়েছে শরিফুল ইসলামকে। যিনি ২৫ বছর আগে পারিবারিক কলহের কারণে বিষপানে মারা গেছেন।

শনিবার বিকেলে মামলাটি তদন্ত করতে যান তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। তিনি বলেন, প্রাথমিক তদন্তে গিয়ে জানতে পারি মামলার ৯ নং পলাতক আসামি শরিফ উদ্দিন অনেক আগেই মারা গেছেন।

মৃত শরিফুলের ছেলে উজ্জ্বল হোসেন বলেন, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা গেছেন। তাহলে কিভাবে তাকে মামলার আসামি করা হলো।

এ বিষয়ে মামলার বাদী বর্তমানে দর্শনার নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল হক বলেন, আটক আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী মামলাটি করা হয়েছে। শরিফ উদ্দিন যে মারা গেছে আমি তা জানতাম না।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।


লেবেলসমূহ:

এসিআই'র ট্রাক্টর কিনলেন সনি রহমান

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি :


বেকারত্ব অবস্থা দূরিকরনে ও সকল হতাশা কাটিয়ে এবার এসিআই'র ট্রাক্টর কিনে স্বাবলম্বী হলেন অভিনেতা সনি রহমান।সেই সাথে দূর হলো সনি রহমান ও অভিনেত্রী দোলন দে'র  দাম্পত্য জীবনের সকল সমস্যা।


এই অভিনেতা ও অভিনেত্রীর দাম্পত্য জীবন বাস্তবে না হলেও এআরবিডট প্রডাকশন হাউজের ব্যানারে আতিকুর রহমান বেলাল ও মাকসুদুল হক ইমো'র পরিচালনায় সনি রহমান ও দোলন দে এই দুইজনকে জুঁটিবদ্ধ করে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় শুটি শেষ হলো এসিআই'র সোনালীকা ট্রাক্টরের অভিসি'র কাজ।


এই অভিসিটির মধ্য দিয়ে সনি রহমানের সাথে এই প্রথম দোলন দে কে দেখা যাবে।ঈদ উলক্ষ্যে তরুণ কৃষি উদ্যাক্তাদের মাথায় রেখে ব্যতিক্তম একটি গল্প নিয়ে এই অভিসিটি নির্মাণ করা হয়।অভিসিটিতে চিত্র গ্রাহক হিসেবে কাজ করেছেন মিঠু মনির।



মারুফ সরকার

বিনোদন প্রতিনিধি

তারিখ -০৯-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

আসছে মানতাসা মিমের মিউজিক ভিডিও 'তুই ছাড়া সবই ভুল,।

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : 


বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গানের মিউজিক ভিডিও এর মডেল হলেন অভিনেত্রী মানতাসা মিম। আসিফ আকবরের সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী নাদিরা মুক্তা। গানটি লিখেছেন রকিবুল হাসান। গানটির সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটিতে মিমের সাথে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সুপ্ত। গানটির ভিডিও পরিচালনা করেছেন জি স্বাধীন। ডিওপি তে ছিলেন আর আই লিপসন। গানটি জি ফিল্মস এর ব্যানারে নির্মিত হয়েছে আর এস এ চয়েস মিউজিক এর ব্যানারে প্রকাশিত হবে। 


ভিডিও এডিট করেছেন সজিবুজ্জামান দিপু, কালার করেছেন আশিকুজ্জামান অপু। চীফ এডি জি হিরন। উল্লেখ্য মানতাসা মিম অনেক নাটক, মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, অনেক ফ্যাশন হাউজের শুট করেছেন। এই করোনা মহামারিতেও স্বাস্থবিধি মেনে অনেক কাজ করে যাচ্ছেন। অভিনয়ে খুব ব্যস্ত সময় অতিবাহিত করছেন।


মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৯-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

৮ মে, ২০২১

আসিফ আকবরের গানের মডেল হলেন মানতাসা মিম

 মারুফ সরকার বিনোদন প্রতিনিধি :


 বাংলা গানের যুবরাজ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গানের মিউজিক ভিডিও এর মডেল হলেন অভিনেত্রী মানতাসা মিম। আসিফ আকবরের সাথে গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী নাদিরা মুক্তা। গানটি লিখেছেন রকিবুল হাসান। 


গানটির সুর করেছেন জীবন ওয়াসিফ। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। গানটিতে মিমের সাথে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল সুপ্ত। গানটির ভিডিও পরিচালনা করেছেন জি স্বাধীন। ডিওপি তে ছিলেন আর আই লিপসন। গানটি জি ফিল্মস এর ব্যানারে প্রকাশিত হবে। ভিডিও এডিট করেছেন সজিবুজ্জামান দিপু, কালার করেছেন আশিকুজ্জামান অপু। চীফ এডি জি হিরন। 


উল্লেখ্য মানতাসা মিম অনেক নাটক, মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন, অনেক ফ্যাশন হাউজের শুট করেছেন। এই করোনা মহামারিতেও স্বাস্থবিধি মেনে অনেক কাজ করে যাচ্ছেন। অভিনয়ে খুব ব্যস্ত সময় অতিবাহিত করছেন।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৮-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩-৩৫৯৭৪১

লেবেলসমূহ:

মধুপুরে ভিজিএফ ও জিআর’র টাকা বিতরণের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ



টাঙ্গাইলের মধুপুরে কর্মহীন দুস্থ জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর (নগদ) টাকা বিতরণের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। শনিবার( ৮ মে) বেলা ১১ টার দিকে মন্ত্রী  উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের এ উপহার বিতরণ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বক্তৃতা করেন। অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সার্কেলের  সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান  গোলাম মোস্তফা খান বাবলু জানান,  অনুষ্ঠানে  ইউনিয়নের ২ হাজার ৮৬৮ জনকে ভিজিএফ এর আওতায়  প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।

লেবেলসমূহ:

এফডিসিতে ইফতার বিতরণ করলেন অপু বিশ্বাস

মারুফ সরকার বিনোদন প্রতিনিধি :


ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি তাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায়। এরই অংশ হিসেবে শুক্রবার (৭ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। 


একই দিনে বসুন্ধরা আবাসিক এলাকার কর্মজীবি অসহায় মানুষের মাঝেও ইফতার বিতরণ করেন জনপ্রিয় এই নায়িকা। গত বছর করোনার প্রথম ঢেউয়েও অপু বিশ্বাসকে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করতে দেখা গেছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তি পায় ‘প্রিয় কমলা’ সিনেমাটি। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।


তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৮-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩-৩৫৯৭৪১

আল-আকসা মসজিদে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামিক পার্টি

 

ঢাকা থেকে মারুফ সরকারের পাঠানো সংবাদ :


গতকাল ইসরাইলে আল-আকসা মসজিদে শান্তিপ্রিয় প্রায় ২০০ মুসল্লির উপর নামাজ রত অবস্থায় ইসরাইলের সেনাবাহিনী অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামিক পার্টি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান বিশ্বে ইসরাইল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। তারা প্রতিনিয়ত ফিলিস্তিনি নিরীহ মুসলমানের উপর হামলা চালায়। গতকাল তারা মসজিদে নামাজ রত অবস্থায় মুসল্লিদের ওপর হামলা করে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন তা নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। পবিত্র মাহে রমজানের মধ্যে ইসরাইল সেনাবাহিনী যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা বিশ্বের নজিরবিহীন।


 আমরা নিহত ও আহত সকল মুসলিম ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে ইজরায়েল সরকারকে এই ঘটনার জন্য বিশ্ব দরবারে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমাদের দাবি আপনারা দেখুন এবং বিচার করুন। ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এটি উত্তম সময়। বাংলাদেশ সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। তাই ইসলামিক রাষ্ট্রের প্রধান হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা জানানো অত্যন্ত জরুরী।

মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৮-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

৭ মে, ২০২১

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল

 ঢাকা থেকে মারুফ সরকার :


বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র উদ্যোগে। 

শুক্রবার (৭ মে) নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা'র উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারন সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পি, সাইফুল আলম, নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, জাগপা নেতা মো. ইসহাক আলী, আবুল হোসেন, মনসুর আহমেদ, তোফায়েল আহমেদ প্রমুখ। 

এসময় জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান মানবিক কারণে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে যাছাই-বাছাইয়ের নামে কালক্ষেপণের কৌশল পরিহার করা উচিত। 

তিনি বলেন, দেশকে আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক ত্যাগ ও অবদান রয়েছে। কেবলমাত্র দেশ ও জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণে তিনি আজ সবচেয়ে মজলুম নেত্রী। 

দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৭-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

এবারের ঈদ ফ্যাশানে ব্যাস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী শিখা খান

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :


এবারের ঈদ ফ্যাশানে ব্যাস্ত সময় পার করছেন মডেল ও অভিনেত্রী শিখা খান। করোনা ভাইরাসের কারণে বর্তমান সময়ের বিপর্যয়ে মধ্যে সব কিছু যখন থমকে দাড়ানো তবুও ঈদকে সামনে রেখে চলছে অল্প সল্প আয়োজন।


আর ক্রেতাদের নজর কাড়তে ঈদকে সামনে রেখে বিভিন্ন হাউজে চলছে বিভিন্ন রকমের ফ্যাশান। সেই সব ঈদ ফ্যাশান পোশাকে নিজেকে মেলে ধরেছেন মডেল ও অভিনেত্রী শিখা খান।আসন্ন রমজান ঈদে বিভিন্ন ফ্যাশান হাউজের পোশাকে দেখা যাবে এসময়ের মডেল ও অভিনেত্রী শিখা খানকে।


এ বিষয়ে শিখা খান বলেন, এবার ঈদে ভিন্ন ধরনের ফ্যাশানে সাজাতে পারবে ক্রেতারা,,নতুনত্বের ছোয়ায় বিভিন্ন পোশাকে নিজেকে উপস্থাপন করতে পারবে সেই সাথে আমারও নিজে ভিন্ন ও নতুন সাজে সাজাতে পেরে ভীষনভাবে ভালো লেগেছে।সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা সবাই এই মহামারীর সময় সচেতন থাকুন ও সবাই  সুস্থ থাকুন।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৭-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিশ্চিত করুন : সরকারকে এনডিপি

 মারুফ সরকার ঢাকা :


 গুরতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তার বিদেশ যাওয়ার সকল বাধা অপসারনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। 


শুক্রবার (৭ মে) উত্তরায় ১০ নং সেক্টরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামানায় আযোজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 


তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার পছন্দের বিদেশের হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করবেন বলে দেশবাসী বিশ্বাস করতে চায়। 


তিনি আরো বলেন, উন্নত চিকিৎসার অভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন এই মহাসংকটে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থার মাধ্যমে জাতীয় ঐক্যের পথ সুগম করবেন বলে প্রত্যাশা করি। 


এসময় আরো উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, ঢাকা মহানগর সভাপতি শহীদুল্লাহ প্রিন্স, সাধারন সম্পাদক জাহিদ হোসেন রহিম প্রমুখ।



মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৭-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

৬ মে, ২০২১

আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেটে এমএফএস সার্ভিস চার্জ হাজারে ১০ টাকা করার দাবিসহ ১১ দফা প্রস্তাব উপস্থাপন


মারুফ সরকার ,ঢাকা :


 ৬ মে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তন হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্যোগে আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকের প্রত্যাশা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন টেক্সেস বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রাশেদুল হাসান, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, আয়কর আইনজীবী এডভোকেট সাহেদা বেগম, আইন বিশেষজ্ঞ ড. আলহাজ্ব শরীফ সাকী, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সাব্বির আহমেদ হাজরা, সাধারণ নাগরিক সমাজের সদস্য সচিব মোঃ কবির আহমেদ প্রমুখ।


প্রবন্ধ উপস্থাপনায় মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে করোনা মহামারির মধ্যে দেশের অর্থনীতির গতি চলমান রাখতে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যক্তিগত লেনদেন, ই-কমার্স পেমেন্ট, বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিস্কাশন, ট্যাক্স প্রদানসহ অন্যান্য সকল সেবার বিল পরিশোধের পাশাপাশি পবিত্র মাহে রমজানের জাকাত প্রদান এমনকি ঈদ সালামি প্রদানেও ব্যাপক ভূমিকা পালন করছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা।


এই সেবায় দৈনিক লেনদেন হচ্ছে প্রায় ২২০০ কোটি টাকা। এখনো এ সেবার সামর্থ্যরে ৬৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ ৬৫ শতাংশ মানুষ কোন ধরণের আর্থিক অন্তর্ভূক্তির বাইরে রয়েছে। এমএফএস সেবায় নিবন্ধিত হয়েছে প্রায় ১৪ কোটি গ্রাহক। তবে সক্রিয় লেনদেনকারী সংখ্যা প্রায় ৬ কোটি। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ৭০ শতাংশ। দেশে বর্তমানে ১৫টি এমএফএস প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে। তার মধ্যে তিনটি প্রতিষ্ঠান একমাত্র প্রতিযোগিতায় রয়েছে। তার মধ্যে তিনটি প্রতিষ্ঠান একমাত্র প্রতিযোগিতায় রয়েছে। আরেকটি প্রতিষ্ঠান নতুন পরে প্রতিযোগিতায় নামার চেষ্টায় রয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে এজেন্ট রয়েছে প্রায় ১০ লাখ ৪৪ হাজার । কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্রান্তিক পর্যায়ে রিটেইলার বা এজেন্ট না থাকায় তাদের প্রদেয় সুবিধাদি এমনকি প্রতিযোগিতার কোন সুফল প্রান্তিক পযর্ডায়ের গ্রাহকেরা পাচ্ছে না। আমরা মনে করি এ সেবার সামর্থ্যরে পূর্ণাঙ্গ ব্যবহার করলে এ সেবায় দৈনিক লেনদেন ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফলে সরকার ও বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে পারবে। জিডিপিতে অংশগ্রহণ বহুলাংশে বৃদ্ধি পাবে। তাই আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে মোবাইল ব্যাংকিং সেবার ওপর গুরুত্ব প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।


আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ সেবার সঠিক ব্যবহার বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জিডিপির অগ্রগতি যেমন একদিকে হবে তেমনিভাবে কর্মসংস্থানও বাড়বে। এ সেবার অগ্রগতির প্রধান অন্তরায় হয়ে আছে এর গলাকাটা উচ্চ সার্ভিস চার্জ। আমরা এই সেবা চালুর পর থেকেই এই সার্ভিস বার্জ কমানোর জন্য সময় সময়ে সরকারের কাছে আবেদন-নিবেদন করেছি। যদিও সরকারিভাবে কন্দ্রেয়ি ব্যাংক সার্ভিস চার্জ কমানোর কোনো উদ্যোগ আজ পর্যন্ত গ্রহণ করেনি। তবে বাজার প্রতিযোগিতা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অংশিদারিত্বমূলক প্রতিষ্ঠান ‘নগদ’ কিছুটা হলেও সার্ভিস চার্জ কমিয়ে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করেছে, এতে কোন সন্দেহ নেই। আশা রাখি আগামী দিনে এই প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকলে গ্রাহকেরা খুব দ্রুতই এর সুফল ভোগ করতে পারবে।

কোভিডের দ্বিতীয় ঢেউ শুরুর পর পর বাংলাদেশ ব্যাংক সেন্ড মানি ফ্রি করলেও দেখা গেছে একট অপারেটর মাত্র ৫টা নম্বরে সেন্ড মানি ফ্রি করলেও অন্য অনেক ক্ষেত্রেই সেন্ড মানির খরচ ৫টা থেকে বাড়িয়ে ১০টাকা করেছে। আমরা বিষয়টিতে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি।


তাছাড়া একটি এমএফএস কোম্পানির বিদেশী মালিকরা বাংলাদেশে আরো কয়েকটি ডিজিটাল কোম্পানী কিনে তাদের এক চেটিয়াত্ব আরো প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এসব বিষয়েও বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নীতিনির্ধারকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

এ সেবার আরেকটি প্রতিবন্ধকতা হচ্ছে এর নিরাপত্তা ও কর ব্যবস্থাপনা।


তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে আসন্ন ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে আমাদের কিছু দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরতে চাই।

১। বর্তমান সার্ভিস চার্জ কমিয়ে এক অংকে নামিয়ে আনতে হবে। অর্থাৎ প্রতি হাজারে ভ্যাট-ট্যাক্স খরচসহ আনুষাঙ্গিক অন্যান্য ব্যয় মিটিয়েও হাজারে ১০ টাকা চার্জ গ্রাহক প্রতি ধার্য করতে হবে।

২। বর্তমান কর হার পরিবর্তন করে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

৩। সেন্ড মানি চার্জ সকল অপারেটরকে শূণন্য (০) টাকায় নামিয়ে আনতে হবে। অর্থাৎ সেন্ড মানি ফ্রি করতে হবে।


৪। দৈনিক লেনদেনের পরেও অপারেটরদের কাছে প্রায় ৭০০ কোটি টাকা সঞ্চিত থাক।ে এই টাকা অপারেটরেরা কলমানি মার্কেটে বিনিয়োগ করলেও সেই বিনিয়োগের লভ্যাংশ গ্রাহকেরা পায় না। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েচে গ্রাহকের সঞ্চিত অর্থের উপর লাভ প্রদান করতে হবে। যদিও দুই-একটি প্রতিষ্ঠান কিঞ্চিৎ পরিমাণ লাভ দিয়ে থাকে, আমরা চাই আসন্ন বাজেটে এই বিনিয়োগ ও গ্রাহকের লভ্যাংশ প্রদানের বিষয়টি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হবে।

৫। অপারেটরদের কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনতে হবে। বাজারে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।


৬। ভ্যাটসহ কোন সেবার চার্জ কত টাকা কাটা হয়েছে, তা প্রতি লেনদেনের সাথে সাথে গ্রাহককে জানানোর কথা থাকলেও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্রাহককে তা জানায় না। এ ধরণের নির্দেশণার অমান্যের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা যায় এবং ক্ষতিগ্রস্ত গ্রাহককে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা যায়, সেই নির্দেশনা আসন্ন বাজেটে থাকা জরুরি বলে আমরা মনে করি।


৭। এমএফএস সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারী কারা এবং বিনিয়োগের পরিমাণ কত তা বাজেটে স্পষ্ট উপস্থাপন করতে হবে।


৮। আন্ত লেনদেনের চার্জ শূন্যে (০) নামিয়ে আনতে হবে।


৯। সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে গ্রাহকের অর্থ লেনদেনের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার নিশ্চিয়তা প্রদান করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিতে হবে, এমন নির্দেশনা বাজেটে আমরা প্রত্যাশা করি।

১০। এমএফএস সেবার পরিধি বৃদ্ধি করতে এই সেবাকে মোবাইল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে হবে।

১১। এমএফএস সেবায় এই মুহুর্তে একটি প্রতিষ্ঠানের বাজার শেয়ার ৭০ শতাংশের ওপরে রয়েছে। গ্রামীণফোনের মতো ওই প্রতিষ্ঠানটিকেও সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাসম্পন্ন পরিচালনাকরী (এসএমপি অপারেটর) হিসেবে ঘোষণা করতে হবে। এটি হলে গ্রাহকেরা আরও বেশি উপকৃত হবে।

মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৬-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

ঈদে আসছে এস এ টিভিতে 'সিক্স এক্স'

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :


দেশের প্রায় সবকটি বিনোদনমূলক চ্যনেলে ঈদের প্রধান আকর্ষণ হিসেবে থাকে ঈদের নাটক। ঈদের আগের মধ্য রাত পর্যন্ত শিল্পী, কলাকুশলীরা ব্যস্ত থাকেন ঈদের নাটকের কাজে। এই ঈদের নাটক নির্মাণ নিয়ে থাকে মজার সব ঘটনা। কে কার চেয়ে বড় চমক দিতে পারবেন?-তার প্রতিযোগিতা থাকে অনেকের মধ্যে। ঈদের নাটকের পেছনের মজার সব ঘটনা নিয়ে এস এ টিভির জন্য নির্মিত হয়েছে ৬ পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘ সিক্স এক্স’। হেদায়েত তুর্কীর রচনায় নাটকটি পরিচালনা করেছে আশফাক নওশের। এই ধারাবাহিকে অভিনয় করেছেন- সাজু খাদেম,মাহা ইসলাম,সাব্বির আহমেদ,প্রিয়াংকা জামান,শিশির আহমেদ,নূর ভাবনা,সনি রহমান,আদ্রিকা এ্যানি,শুভ খান,কাজী রাজু,শফিকুর রহমান খান দিলু,শিখা কর্মকার,শেখ স্বপ্না, ছোয়া মনি,হেদায়েত তর্কি,সাবরিনা শানু,মোকারম মামুন, ম ফারুক,অধরা, পুনম,রাশেদ খান প্রমুখ।


নাটকে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান হাসান। তাঁর বয়স চল্লিশের কোটা অনেক আগেই পার হয়েছে। কিন্তু তিনি নিজেকে মনে করেন তাঁর বয়স বিশ কি বাইশ । তিনি বয়সকে একটি সংখ্যা মনে করেন মাত্র। তাঁর পিতা মাতা তাকে বিয়ে দিতে চেষ্ঠা করলেও তাঁর একটাই প্রতিজ্ঞা সে প্রেম করে বিয়ে করবে। এ বিষয়ে তাঁর মায়ের সমর্থন থাকলেও বাবা সম্পূর্ণ বিপরীতমুখী। হাসান প্রতিদিন নেমে পড়েন তাঁর ইচ্ছা পূরণে। হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সে নিজের বউ হিসেবে ভাবতে থাকে। সহজ সরল হাসানের সাথে সবাই মজা করে। হাসান বুঝতে পারেনা কে তাকে ভালোবাসে। হাসান একে একে ছয়জনের প্রেমে পড়ে কিন্তু ছয়জনই তাকে প্রেমে ছ্যাকা দিয়ে চলে যায়। তাতে সে ভেঙ্গে না পড়ে বরং ঘুরে দাড়ানেরা চেষ্ঠা করে। একসময় হাসান নিজেকে অন্যভাবে তৈরী করলে তার সকল এক্স গার্লফ্রেন্ডরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে থাকে। হাসান তাদেরকে বাদ দিয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ সিক্স এক্স’। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষের প্রেম-বিরহ দেখা যাবে। 

পরিচালক বলেন, নাটকটি সবসবয়সের সবদর্শকদের কথা মাথায় রেখে কমেডি, ফোক এবং সিরিয়াস গল্প নিয়ে এগিয়ে যাবে। প্রতিটি পর্বে দর্শক তার নিজের জীবনের সাথে গল্পের মিল খুজে পাবে।


তিনি আরো বলেন,  ‘ সিক্স এক্স’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত, প্রতিদিন রাত ৮ টায় এস এ টিভিতে ।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৬-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

৫ মে, ২০২১

আদিত্য জনি পরিচালনায় মুক্তি পাচ্ছে মাহমুদা মিথিলার টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট



মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : আজ ৫ মে, বুধবার  দুপুর : ২ : ৩০ মিনিটে চ্যানেল আইতে  প্রচার হবে  খুলনার মেয়ে নবাগত অভিনেত্রী মাহমুদা মিথিলা'র  টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’ ।  একটি ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত  ইজাজ আহমেদ মিলন’র গল্প অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করা হয়েছে।  


 নাটকটিতে সংলাপ ও চিত্রনাট্য : মিজানুর রহমান বেলাল ও পরিচালনা করেছেন 

আদিত্য জনি। অভিনয় করেছেন আব্দুন নুর সজল, হিমি, মারজুক রাসেল, রতন, আনোয়ার হোসেন, শর্মী, আরশি, সায়মা,  মিথিলা, পারভীন প্রমুখ।চিত্রগ্রাহক : শাখায়াত শাকিব, এডিটর : আব্দুল্লাহ আল মামুন। 



এ ব্যাপারে মাহমুদা মিথিলা বলেন ,আমার বিস্বাস এই টেলিছবিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে।  আর এখন করোনার খুব প্রভাব তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। ঘরে থাকবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন বাংলাদেশকে ভালো রাখবেন।


মাহমুদা মিথিলা এই মুহূর্তে বেশ কয়েকটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করছেন। পাশাপাশি খুব শিগগির কয়েকটি নাটকেও তাকে দেখা যাবে।   কাজী ইকবাল জামানের `স্বপ্নে বিভোর বাবা’ যেটি পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল   এবং রানা ইব্রাহিমের `সব সোমার দোষ’ টেলিফিল্ম এ কাজ করবেন। কিছুদিনের মধ্যে এটার শুটিং শুরু হবে। মিডিয়ায় দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান মিথিলা।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৫-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

৪ মে, ২০২১

দরিদ্র পরিবারে সাঈদ খোকনের খাদ্যসামগ্রী বিতরণ



মারুফ সরকার ,ঢাকা :করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারের মাঝে পরিবারের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।


বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর নাজিরাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাঈদ খোকনের বাবার স্মৃতি বিজরিত সংগঠন 'মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন'র উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।



মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


তিনি জানান, করোনাভাইরাস সংকটকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল, অসহায় নিম্ন, দরিদ্র পরিবারের মাঝে মিনিকেট চাল ১০ কেজি, পোলাও চাল ২ কেজি, সয়াবিন তৈল ২ লিটার, সরিষার তৈল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, ঘি ১০০ গ্রাম, সেমাই ২০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, লবন ১ কেজি, লাক্স সাবান ১টি, দুধ ২০০ গ্রাম, মসুরের ডাল ২ কেজিসহ প্রতি প্যাকেটে ২৭ কেজি ওজনের এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।


খাদ্যসামগ্রী বিতরণের সহায়তা কার্যক্রমটি মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওমর আলী, সমন্বয়কারী আতিকুর রহমান স্বপন,মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, সালাহউদ্দিন আহমেদ তুহিন, শাহাদাত হোসেন মিকো, ফয়সাল শেখ, জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন প্রমুখ। 

মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৪-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

চলচ্চিত্রে আমার কোনো গডফাদার নেই : আরশি হোসেন



মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : ‘চলচ্চিত্রে আমার কোনো গডফাদার নেই’- এ কথা বলেছেন উঠতি নায়িকা আরশি হোসেন। ‘সবুজ ছায়া’, ‘বাংলার দর্পণ’, ‘পুষ্প আলো’ এবং মুক্তি প্রতিক্ষীত ‘রোহিঙ্গা’ ছবি নিয়েই নায়িকা আরশি হোসেনের বর্তমান জগত। ‘রোহিঙ্গা’ ছবিটি নির্মাণ করেছেন ইস্যুভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড। যাহোক, চলচ্চিত্রের বিদ্যমান খরায় যারা নিজেদের ক্যারিয়ার পল্লবিত করার চেষ্টায় নিয়োজিত এই নায়িকা তাদের একজন এবং অনেকের চাইতে অগ্রগামীও তিনি। ‘সত্যিকারের মানুষ’ এবং ‘বাজে ছেলে: দি লোফার’ ছবি দুটি তাকে পাদপ্রদীপের আলোয় আনতে না পারলেও রোহিঙ্গাকে কেন্দ্র করে তিনি এখন রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।


পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমি রোহিঙ্গা ছবিটি সম্পাদনার সময় কিছু অংশ দেখেছি। আরশির পারম্যান্স দেখে আমি নিজেই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে উঠেছি। তাকে নিয়ে একটি ছবি বানাবো আমি।’ এই নিয়ে আরশির মধ্যে কোনো অহমিকা নেই। তিনি শুধু বলেছেন, ‘আমি ধীরে-সুস্থে এগিয়ে যাচ্ছি। ক্যারিয়ারকে দূর্বল করে গড়ে তুলতে চাই না।’ তিনি ক্যারিয়ারকে বিকশিত করতে চান গাছের ডালে ফুল আসার মতো স্বাভাবিক নিয়মে। রোহিঙ্গা ছবিতে আরশি রাষ্ট্রহীন শান্তি সন্ধানী রোহিঙ্গাদের প্রতিনিধিত্বশীল একটি চরিত্রে অভিনয় করেছেন। আর ছবি করেন বা না করেন – জয়গুন, নবীতুন এবং গোলাপীদের মতো ঢাকার চলচ্চিত্রে আরশির রোহিঙ্গা চরিত্রটিও সব সময়ের হয়ে থাকবে। এই ক্যারিয়ার যোদ্ধা সাম্প্রতিক সময়ে কিছু লব্ধ অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘চলচ্চিত্রে অনেকেই আসেন, যাদের পেছনে বাবা-ভাই-খালু রয়েছে। তাদেরকে সাময়িকভাবে প্রতিষ্ঠা পেতে তেমন একটা বেগ পেতে হয় না। কারো কারো আবার বয়ফ্রেন্ডও আছে। কিন্তু লক্ষ্য করলেই দেখা যাবে এসব নতুনরা দু’একটি ছবি করার পরই দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছেন। আমি বা আমার মতো যারা আছেন, তারা হারিয়ে যেতে আসেননি। আমার পেছনে এমন কোনো বিনিয়োগকারী নেই। কেউ আমাকে নেপথ্য থেকে সহায়তাও করছেন না। যেটুকু এগিয়েছি সেটুকু একেবারেই নিজের চেষ্টায়। আমরা যারা কোনো গডফাদার ছাড়া প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যাপৃত তাদেরকে হেরে যেতে হবে না। আমরা টিকে থাকব। কারণ আমরা যোদ্ধা, ক্যারিয়ার যোদ্ধা।’


তিনি বলেন, ‘এখনকার পরিচালকরা অর্থবিত্ত দেখেই ছবিতে কাস্ট করেন। কাজ করতে গিয়ে দেখা যায় কাজের প্রতি তাদের কোনো মনোযোগ নেই। তাদের ব্যস্ততা অন্যদিকে। কিন্তু আমরা যারা শতভাগ বিশ্বস্ততা ও সততা নিয়ে কাজ করতে এসেছি, তাদের দিকে বেশির ভাগ নির্মাতাই ফিরেও তাকান না।’ আরশি বলেন, ‘এছাড়া বেশির ভাগ নির্মাতাই তারকাদের নিয়ে ছবি বানাতে চান। সবাই যদি তারকা নিয়ে ছবি বানাতে চান তাহলে আমরা যারা ক্যারিয়ার যোদ্ধা আছি, তারা যাব কোথায়? একজন দক্ষ নির্মাতা কখনো তারকার জন্য অপেক্ষা করেন না। তারা ভালোভাবেই উপলব্ধি করেন যে, এখন যারা তারকা, তারাওতো এক সময় আমাদের মতোই নতুন ছিল। নতুন থেকেই তো তারকা তৈরি হয়। একজন শিল্পী যখন ডিপ্রেশনে ভোগে, তখন বুঝতে হবে এজন্য অন্যান্যের মধ্যে নির্মাতারাও কম দায়ি নয়।’



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০৪-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ:

১ মে, ২০২১

এবার ঈদে শাকিব খানের ১৮ সিনেমা!



মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : শাকিব খানের ঈদের ছবি তৈরি আছে, অপেক্ষা করোনাকালের উন্নতি। তবে এখন পর্যন্ত ঈদ উৎসবে সিনেমা মুক্তি নিয়ে তেমন কোনও আশার আলো নেই। গতবছরও একই হাল ছিলো। সব প্রেক্ষাগৃহ বন্ধ। যদিও শাকিব ভক্তদের হতাশা পুষিয়ে দিয়েছে আইথিয়েটার অ্যাপ। মুক্তি পেয়েছে নতুন ছবি ‌‘নবাব এলএল.বি’। এবার আর অ্যাপের জন্য চুক্তিবদ্ধ হননি, তাতে খান শিবিরে উঠেছে খানিক হতাশার ঢেউ। সেটির দিকে ভালোই নজর রেখেছে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি।


কামরুজ্জামান বাবু বলেন, এই ঈদে শাকিব খানের ক্যারিয়ারের সেরা ও সর্বাধিক ছবি প্রচার করবে চ্যানেলটি। এরমধ্যে ঈদের দিন সকাল ১১টায় প্রচার হবে ‘বিয়ে বাড়ি’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘মাই নেম ইজ খান’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’।


ঈদের ২য় দিন সকাল ১১টায় প্রচার হবে ‘আমাদের ছোট সাহেব’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘লাভ ম্যারেজ’, সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘রাজা বাবু’ এবং রাত ১১টা ৩০ মিনিটে ‘স্বামীর সংসার’।


ঈদের ৪র্থ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’, সকাল ১১টায় ‘সবার ওপরে প্রেম’ এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১’।


৫ম দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’।


৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সবার ওপরে তুমি’।


৭ম দিন সকাল ১১টায় প্রচার হবে ‘মা আমার স্বর্গ’ এবং শাকিব খানের ১৮ নম্বর ছবি ‘সন্তান আমার অহংকার’ প্রচার হবে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে।


ঈদের ৭ দিনে শাকিব খানের টানা ১৮টি ছবি প্রচার প্রসঙ্গে কামরুজ্জামান বাবু বলেন, ‘যথারীতি এবারের ঈদে নাটক ও অনুষ্ঠান মিলিয়ে জমকালো আয়োজন থাকছে নাগরিক টিভিতে। সঙ্গে আমরা চেষ্টা করেছি সিনেমার দর্শকদেরও বাড়তি সুবিধা দিতে। কারণ করোনাকালে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ। ঈদেও মুক্তি পাচ্ছে না ছবি। মূলত সেই অভাববোধ থেকেই শাকিব খানের সেরা ১৮টি ছবি বাছাই করি আমরা। আমাদের বিশ্বাস ঈদের ছুটি ও ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে নাগরিকের এই আয়োজন হতে পারে দর্শকদের জন্য বাড়তি পাওয়া।


এদিকে ঈদকে কেন্দ্র করে খুবই দ্রুততম সময়ের মধ্যে শাকিব খান শেষ করেছেন ‘অন্তরাত্মা’র শুটিং। নায়িকা কলকাতার দর্শনা বণিক। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। শুধু এই ছবিটি আসন্ন রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছে বলে জানান শাকিব খান। কিন্তু করোনা সংক্রমণের নতুন পরিস্থিতিতে সেটি আপাতত প্রেক্ষাগৃহে উঠছে না বলেই জানা গেছে।



মারুফ সরকার 

বিনোদন প্রতিনিধি 

তারিখ -০১-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

লেবেলসমূহ: