১৯ আগ, ২০২১

আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিক্ষা দেয় : বাংলাদেশ ন্যাপ


মারুফ সরকার ,ঢাকা : ১০ মহরম আশুরার দিনে কারবালা ময়দানে শহীদ হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য এবং কারবালার সব শহীদের স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছে যে, পবিত্র আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিক্ষা দেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘ফিরে এলো আজ সেই মহররম মাহিনা/ ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না।’ আশুরার চেতনা জাতীয় জীবনে প্রতিফলিত হোক এবং সমাজ থেকে অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনসহ সব অনাচার দূর হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, মহরমে কারবালা প্রান্তরে বিশ্বনবী রাসুল (সা.)'র দৌহিত্র হযরত ঈমাম হোসাইন (রা.) আত্মত্যাগ বিশ্ব মানবসমাজকে অন্যায়, অপকর্মের ও অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদী হতে শিক্ষা দেয়। এ দিন অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের আদর্শের জন্য আত্মত্যাগের মহিমান্বিত স্মৃতিবিজড়িত কারবালার শোকাবহ, মর্মস্পর্শী, হৃদয়বিদারক ও বিষাদময় ঘটনা সংঘটিত হয়।

নেতৃদ্বয় বলেন, ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ থাকলেও সর্বশেষে সংগঠিত ইমাম হোসাইন (রা.)’র শাহাদতই এ দিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। আশুরা দিবসে তিনি কারবালায় অন্যায়, অবিচার, স্বৈরশাসনের বিরুদ্ধে ন্যায় ও সত্যের জন্য রণাঙ্গনে অকুতোভয় লড়াই করে শাহাদতবরণ করেছিলেন; কিন্তু তিনি অসত্য, অধর্ম ও অন্যায়ের কাছে মাথানত করেননি। 

তারা বলেন, খিলাফতকে রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রে রূপান্তরে ঘৃনিত ইয়াজিদের বলপ্রয়োগে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চক্রান্তের প্রতি আনুগত্য স্বীকার না করে তিনি প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত হন। বিশ্ববাসীর কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়ের পক্ষে প্রতিরোধ সংগ্রামের এক জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেছেন। 

নেতৃদ্বয় বলেন, অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সেই শিক্ষাই দেয়। মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনো গণবিরোধী গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ের পথে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার


গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫(সাঘাটা ও ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দেশে চিকিৎসায় স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি না হওয়ায় বুধবার (১৮ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতে নেয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান,গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।

পারিবারিক সূত্র জানায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে। ডেপুটি স্পিকারকে এয়ার অ্যাম্বুলেন্সে বেনাপোল নেওয়া হয়েছে। সেখান থেকে সীমান্ত পার হয়ে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দর থেকে উড়োজাহাজযোগে মুম্বাই যাওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তার সঙ্গে দুই মেয়ে(ফাইমা রাব্বী ও ফারজানা রাব্বী বুবুলী )  ও এক মেয়ে জামাই যাচ্ছেন বলে জানা গেছে।

গাইবান্ধায় ৩০ বোতল অবৈধ বিদেশী মদসহ যুবক আটক


জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় ৩০ বোতল ভারতীয় অবৈধ অফিসার চয়েসসহ একলাসুর রহমান পটু(২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার(১৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রাম থেকে তাকে আটক করা হয়। 
আটক একলাসুর রহমান একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সাইবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের ঘাগোয়া ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রামের ব্রহ্মপুত্র নদের কিনার থেকে ৩০ বোতল অবৈধ ভারতীয় অফিসার চয়েস উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা একলাসুর রহমানকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে একলাসুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো হবে।

নরসিংদীতে মাইক্রোবাসে যুবতী'কে পালাক্রমে ধর্ষণ: ৩ ধর্ষক গ্রেফতার


স্টাফ রিপোর্টারঃ নরসিংদীতে এক যুবতি (২০) শ্রমিককে মাইক্রোবাসের ভেতরে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ধর্ষনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় নরসিংদী শহরতলীর চিনিশপুর পশ্চিমপাড়ার বেলতলা এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিতা ওই যুবতির অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া এলাকার মোমেন মিয়ার ছেলে বর্তমানে নরসিংদী শহরের বাসাইলের বাসিন্দা মিজান মিয়া ওরফে আরিয়ান (২০), নরসিংদী শহরের বাসাইল মহল্লার রহমত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২৪) ও জেলার পলাশ থানার ধানইর চর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।উল্লেখ গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে নরসিংদী শিবপুর ও পলাশ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলেও এলাকাবাসী জানান।
বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, পঞ্চগড় জেলার ওই যুবতি শহরের সাটিরপাড়া মহল্লার কুমিল্লা কলোনী এলাকায় বসবাস করে পাওয়ারলুমের শ্রমিকের কাজ করেন। মোবাইল ফোনে কথা বলার সুবাদে পূর্ব পরিচিত মিজান তার মায়ের সাথে ওই যুবতিকে পরিচয় করিয়ে দিবে সেই সাথে পাত্রি মাকে দেখানোর কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে শহরের ভেলানগর এলাকায় ডেকে নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশা যোগে বেলতলা এলাকায় নিয়ে যুবতিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে উঠায়। এসময় মিজান ও গাড়িতে থাকা তার দুই সহযোগী সাইফুল ও সোহেল তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তিন ধর্ষক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় রাতেই নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ধর্ষণের শিকার যুবতি। পরে পুলিশ ধর্ষকদের গ্রেফতারে অভিযানে নামে থানা পুলিশ।
ধর্ষিতার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান হতে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।এসময় ঘটনায় ব্যবহৃত সাদা রংয়ের মাইক্রোবাস উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার বিকালে আদালতে পাঠানো হলে অভিযুক্ত মিজান ও সোহেল ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করে জবানবন্দি প্রদান করেছে।

১২ আগ, ২০২১

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সম্মাননা প্রদান


নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও জুলাই মাসের ভালো কাজের জন্য মানদণ্ড অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার দের পুরস্কৃত করলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। আজ (১২আগষ্ট) বৃহঃবার সকাল ১০:০০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা,পুলিশ লাইন্স ড্রিলসেটে অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম,(সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা,সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (প্রঃ) মোঃসোহানুর রহমান সোহাগ প্রমূখ। নড়াইল জেলার সকল থানা ও বিভিন্ন পুলিশ বিট পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যগণ।কল্যাণ সভায় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং কোন প্রকার অসুবিধা থাকলে তাৎক্ষণিক ভাবে পুলিশ সুপারকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভা শেষে জুলাই ২০২১ ইং মাসের বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল পুলিশ অফিসার ও ফোর্স গণ শ্রেষ্ঠ স্থান অধিকার প্রাপ্ত অফিসারদের সন্মাননা পুরস্কার তুলে দেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। পুরস্কারপ্রাপ্ত অফিসার ও ফোর্সগণ হলেন,নড়াগাতি থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার এস আই (নিঃ) নাজমুল হাচান, আদালতের কাজের জন্য শ্রেষ্ঠ অফিসার এ এস আই (নিঃ) মোঃহামিদুল ইসলাম, আদালতের কাজের জন্য শ্রেষ্ঠ কনস্টেবল মিঠুন জোয়াদ্দার,জেলা বিশেষ শাখার গোপন তথ্যের জন্য শ্রেষ্ঠ অফিসার এএসআই(নিঃ) আব্দুল মান্নান,জেলা বিশেষ শাখার গোপন তথ্যের জন্য শ্রেষ্ঠ ওয়াচার কনস্টেবল মোল্লা আব্দুল মকিত,শহর ও যানবাহন শাখার শ্রেষ্ঠ অফিসার সার্জেন্ট শ্রী নিশিকান্ত বিশ্বাস, নড়াইল সদর থানার শ্রেষ্ঠ বিটি অফিসার এস আই(নিঃ) মোঃমঞ্জুর মোর্শেদ,লোহাগড়া থানার শ্রেষ্ঠ বিট অফিসার এস আই (নিঃ) মোঃলুৎফর রহমান, কালিয়া থানার শ্রেষ্ঠ বিট অফিসার এস আই (নিঃ) এস এম রেজাউল করিম,নড়াগাতি থানার শ্রেষ্ঠ বিট অফিসার এস আই (নিঃ) মনিরুজ্জামান খান। পুলিশ সুপার কল্যাণ সভার বক্তব্যে বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্যে তিরস্কার।কাজেই সকল পুলিশ সদস্যকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, বর্তমান করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে তাই অবহেলা না করে সকলকে স্বাস্থ্য বিধি মেনে ডিউটি পালন করতে হবে,এবং যার যার এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে, দাঙ্গা-হাঙ্গামা যাহাতে না হয় এবং সকল জনগণের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করাই পুলিশের ধর্ম বলেও জানান।

লেবেলসমূহ: ,

১০ আগ, ২০২১

খুলনায় বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার


স্টাফ রিপোর্টারঃ খুলনায় বঙ্গবন্ধুকে কটূক্তি করে তৈরি করা টিকটক ভিডিও ফেসবুকে শেয়ার করায় এস এম তানজির হোসেন (২৫) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৯ আগস্ট সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি রণবীর বাড়ই সজলের দায়ের করা মামলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০০ টাকার ওপর ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির।

লেবেলসমূহ:

৯ আগ, ২০২১

সুবর্ণচরে ভুয়া জন্ম নিবন্ধন কার্ড তৈরী করায় ১০ হাজার টাকা অর্থদন্ড


মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আইডি হ্যাক করে ২ হাজার টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন সংশোধন করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত ।

সোমবার (৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

ইউপি সচিব আবুল কালাম আজাদ জানান, উপজেলার কাটাবুনিয়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের সেলিমের ছেলে মোঃ নাজিম উদ্দিন সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদে এসে ভুয়া জন্মনিবন্ধনের অনলাইন কপি জমা দিতে আসলে, তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে হাজির করা হয়। 
এ সময় নির্বাহী অফিসার আটককৃত মো. নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে, সে উপজেলা গেইট সংলগ্ন তুহিন কম্পিউটারের কম্পিউটারম্যান মো. বাবলুর নাম বলেন।

পরে উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। একই সাথে এ ধরনের অনিয়মের সাথে ভবিষ্যতে জড়িত থাকবে না বলে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াতি চক্র দীর্ঘ দিন ধরে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের আইডি হ্যাক করে এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছে।

লেবেলসমূহ:

নাটোর লালপুরে বাবার উপর অভিমানে করে মেয়ের আত্মহত্যা


রাশিদুল ইসলামঃ নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে স্মৃতি(১৫) নামের ৯ম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত স্মৃতি উপজেলার বড় ময়না গ্রামের মোঃ আমিরুল ইসলামের মেয়ে আজ সোমবার (৯ আগষ্ট) সকাল ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামে এই ঘটনা ঘটেছে। 

থানা ও পারিবারিক সূত্রে  জানা গেছে-সোমবার সকালে স্মৃতি খাতুন তার বাবার কাছ থেকে নতুন মোবাইল না পেয়ে বাবার উপর অভিমানে বাড়ীর সদস্যদের অঘোচরে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। টের পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দিলে লালপুর থানার পুলিশ এস আই কুষ্ণ মোহন সরকার ঘটনা স্থলে এসে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে নববধূর রহস্যজনক মৃত্যু


স্টাফ রিপোর্টারঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহতের পরিবারের দাবী স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে । গত রোববার রাত ১১ টায় এ ঘটনা ঘটলেও পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে । নিহতের পরিবার ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়,ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ট্রাক চালক রাসেল মিয়া(২৫) গত কয়েক মাস আগে নান্দাইল উপজেলার চরলক্ষী গ্রামের আব্দুল খালেকের মেয়ে হ্যাপী আক্তার(২০)কে পারিবারিকভাবে বিয়ে করেন । 

বিয়ের পর রাসেল একটি হিন্দু মেয়ের সাথে পরকিয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন । এ নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না এবং  তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো । গত রোববার রাতে হ্যাপী আক্তারের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয় ।

পুলিশ সকালে এসে নগরচড়া গ্রামে রাসেলের বাড়ী থেকে মরদেহ উদ্ধার করে । এ ঘটনার পর থেকে স্বামী রাসেল পলাতক রয়েছে । ত্রিশাল থানার এস আই তানভীর হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। কি কারণে বা কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না । মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা আসবে স্বাস্থ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার : চলতি মাসের ১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


দেশব্যাপী গণটিকা কার্যক্রমের তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ আগস্ট থেকে চলছে করোনার গণ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় টিকা পেয়েছেন দেশের ৩০ লাখের বেশি মানুষ।

  স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ টিকা পৌঁছাবে। চীন থেকে কেনা ১০ লাখ টিকা পৌঁছাবে এবং আরও ১০ লাখ চীন থেকে আমাদের উপরহার হিসেবে দেবে।

মোট ৫৪ লাখ টিকা আগামী ১৫ আগস্টের মধ্যে আমরা পেয়ে যাব। এতে সুবিধা হবে টিকার কার্যক্রম যে বেগে চলছে সেটা বজায় রাখতে পারব।
যেসব কিনেছি, চীন থেকে এ মাসে আরো ৫০ লাখ টিকা দেবে।
তিনি বলেন, কোভ্যাক্স থেকে যা পাই, একসঙ্গে অনেক পাই না। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে চীনের সঙ্গে আলোচনা করে আরো ছয় কোটি টিকার অনুমোদন সরকার দিয়েছে। চীনও সেই অনুমোদন দিয়েছে। এখন আমরা চুক্তির পর্যায়ে আছি। অর্থনৈতিক কমিটিতে গিয়ে পাস হয়ে যাবে। এই টিকা আসলে টিকা কার্যক্রম অনেক জোরদার হবে। চীন সেপ্টেম্বরে এক থেকে দেড় কোটি টিকা, অক্টোবরে দুই কোটি ৩০ লাখ ও নভেম্বরে দুই কোটি ৩০ লাখ দেবে। পাশাপাশি কোভ্যাক্সের ভ্যাকসিন আসবে। ফাইজারের টিকাও পাওয়ার কথা ৬০ লাখ। আমরা আশা রাখি ভারতের কাছে যে টিকা রয়ে গেছে তা পাবো। কিন্তু এখনও কোনো রকমের কনফার্ম তারিখ দেয়নি।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ২১ কোটি টিকার কথা বলেছিলাম। এরমধ্যে নতুন করে ছয় কোটি। ২১ কোটির মধ্যে তিন কোটি চীনের ছিল। এই তিন কোটি বাদে আরো চার কোটি যোগ হলো। কারণ যারা প্রতিশ্রুতি দিয়েছে তারা তো টিকা নাও দিতে পারে। এজন্য আমরা টিকার সংখ্যার বাড়াচ্ছি। যেখান থেকে পাওয়ার সম্ভবনা বেশি দেখছি সেখানে কথা বলছি। 

তিনি বলেন, জনসন অ্যান্ড জনসনের টিকা আগামী বছরের মাঝামাঝি আসবে। তার আগে আমরা টিকা পেলে সেটাই গ্রহণ করব। চীন থেকে আগে টিকা পাওয়ার সম্ভবনা দেখছি। আমরা চাই মানুষকে তাড়াতাড়ি টিকা দিতে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা এখন খুব প্রয়োজন। টিকা নিয়ে মানুষ সুরক্ষিত হয়। সংক্রমণ থেকে পুরোটা সুরক্ষিত হবে তা নয়। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব রজায় রাখতে হবে। কারণ টিকা নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। বুস্টার ডোজ দিতে হয়, দ্বিতীয় ডোজ নিতে হয়।

সোয়া কোটি মানুষ নিবন্ধন করে টিকা পাচ্ছে না- এ বিষয়ে মন্ত্রী বলেন, হাতে কত টিকা আছে এখন বলতে পারছি না, তবে বেশকিছু টিকা আছে।

নিবন্ধন করেও এসএমএস পাচ্ছে না কেন— সে প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারণ টিকা হাতে থাকলে মেসেজ যেতে থাকবে। আর টিকা যখন হাতে থাকে না তখন মেসেজ যায় না। টিকা প্রাপ্তি সাপেক্ষে মেসেজ দেওয়া হয়। সামনে টিকা বেশি করে আসবে, তখন আরো বেশি করে মেসেজ যাবে।

গ্রামের বয়স্কদের মধ্যে মৃত্যুরহার ৯০ শতাংশ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এজন্য টিকা গ্রামে নেওয়া হয়েছে। এই কার্যক্রম মাঝেমাঝেই ঘোষণা দেব, টিকা হাতে এলে যে পরিমাণ লাগে ক্যাম্পেইন করতে, সেটা পেলেই এভাবে টিকা দেব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণটিকা কার্যক্রম শুরুর দিন থেকে গ্রামে মানুষ টিকা নিয়েছে। যেভাবে নির্বাচনের সময় লোকে আসে, লাইনে দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকা নেয়। প্রতিটি ইউনিয়নে ৬০০ করে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল। আমরা দেখলাম যে তার থেকে অনেক বেশি লোক এসে হাজির হয়েছিলেন। যেসব সেন্টারে বেশি টিকা ছিল তারা বেশি দিয়েও দিয়েছে। ঝড়বৃষ্টির কারণে অনেক জায়গায় পরের দিন টিকা দেওয়া হয়েছে, দুর্গম এলাকায় পরে দেওয়া হয়েছে। সব জায়গায় সুষ্ঠুভাবেই হয়েছে। টিকার প্রতি আগ্রহ বেড়েছে।

তিনি বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যে টিকা দেওয়া হচ্ছে সেটা চলমান আছে এবং চলমান থাকবে। নরমাল টিকার কার্যক্রম চলমান থাকবে। আমাদের হাতে যে টিকা আছে দৈনন্দিন টিকার প্রোগ্রাম চলমান থাকবে। দুই, তিন দিনে কোনো ঘটনা নজরে আসেনি। মোটামুটি সব জায়গায় ভালোভাবে হয়েছে। আমরা জেনেছি এ পর্যন্ত নরমাল কার্যক্রমের বাইরে ৩০ লাখের বেশি টিকা লোকে পেয়েছে।

চুয়াডাঙ্গা চোর সদস্যদের ৫ জন গ্রেফতার


চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গেল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি ইজিবাইক।

গ্রেফতারকৃতরা হলো- পঞ্চগড় জেলার তেঁতুলিয়া খেড়কিডাঙ্গী গ্রামের আবু শামার ছেলে রাজু আহমেদ (২৯), দামুড়হুদা উপজেলার শাহাপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ আলী (৩২), আলমডাঙ্গার আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে মানিক মিয়া (২১), চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে মুকুল উদ্দিন (২৮) ও সাতগাড়ী গ্রামের মৃত গহর আলীর ছেলে রশিদ খান (৪৫)। চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান আরও বলেন, গত ২৫ জুলাই রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দক্ষিণ পাড়ার মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলামের বাড়ি থেকে একটি নীল রঙের ইজিবাইক চুরি হয়।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই হাসানুজ্জামান ও এসআই আহসান চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের শিকারোক্তিতে সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়া থেকে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।

ওসি আবু জিহাদ ফখরুল আলম খান আরও বলেন, এটা একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র। এই চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।

সাভারে করোনায় যুবদলের সাবেক সভাপতির মৃত্যু


ঢাকা প্রতিনিধি : ঢাকা সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল মিয়া। রোববার (০৮ আগষ্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৮)। পরে তাকে রাজাশনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম ও সাভার মডেল থানার ওসি অপারেশ আল আমিন ও এস আই ইমরান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা নিজ নিজ বাসায় চিকিৎসাধীন ররয়েছেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সাভারে কলেজ অধ্যক্ষের খণ্ডিত মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


মোঃ শান্ত খান : ঢাকা জেলা প্রতিনিধি : ঢাকা সাভারে নিখোঁজ কলেজ অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বেরন এলাকার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। হত্যাকারীদের তথ্যের ভিত্তিতে মরদেহের পাঁচটি খণ্ড উদ্ধার করা হয় ।
মিন্টু চন্দ্র বর্মন (৩৬) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে।

র‌্যাব-৪, সিপিসি ২ লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, কলেজ অধ্যক্ষ নিখোঁজের ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত শুরু করে। পরে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী মিন্টু চন্দ্র বর্মণের নিজ প্রতিষ্ঠানের ভেতরে অভিযান চালায় র‌্যাব। এসময় শিক্ষাপ্রতিষ্ঠোনের ভেতরে পুঁতে রাখা অবস্থায় মিন্টু চন্দ্র বর্মণের মরদেহের পাঁচটি খণ্ড উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, মোতালেব, শামসুজ্জামান ও রবিউল ইসলাম নামে তিন ব্যক্তিকে সঙ্গে নিয়ে দুই বছর আগে সাভারের জামগড়া বেরন এলাকার জাহিদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন মিন্টু চন্দ্র বর্মণ। এরপর থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। স্কুলের পাশেই স্বপ্ন নিবাস নামে একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মণ। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ২২ জুলাই ছোট ভাই দিপক চন্দ্র বর্মন আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

ছেলেকে কারাগারে প্রেরণ খবর পেয়ে বাবার মৃত্যু


সাদিয়া আক্তার : ঢাকা প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় তুলে নেয়ার পর একরাতেই ৫ মামলা দেয়া হয় সোহাগ হোসেনসহ মাখুলিয়া গ্রামের ১৭ জনের নামে। পরে মামলার কারাগারে পাঠানো হয় সবাইকে। এই খবর পাওয়ার সাথে সাথেই স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আবুল কালাম (৫৭) নামে এক পিতা।


রোববার (৮ আগস্ট) রাতে সোহাগ হোসেন এর ওই পিতা মারা যান। মৃত্যুবরণকারী পিতা আবুল কালাম ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী ও আবুল কালামের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সোহাগকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিলো আবুল কালামের পরিবার। সংসারের খরচ চালাতে কষ্ট হয় বলে কিছুদিন আগে ছেলেকে পার্টটাইম চাকরী দেয় স্থানীয় একটি আবাসন প্রকল্পের কর্তৃপক্ষ। চাকরি পেয়ে অর্থনৈতিক সুদিন ফেরে তার পরিবারে। তবে এই চাকরিতে ঈর্ষান্বিত ছিলেন এলাকার চিন্হিত অপরাধী চক্র। অপরাধী চক্রের মূলহোতা বদরুল ওরফে খাস বদু, রমজান, সাইদুর, মনসুর, ভঞ্জন ও পলান গং। জোড় করে ওই প্রকল্পের জমি ও বালু ব্যবসা দখলে নেওয়ার চেস্টা করে তারা। এতে বাঁধা দেয়ায় গত ৩রা আগস্ট প্রকল্পের ৪ কর্মকর্তা ও ড্রেজারের ১৩ কর্মচারীদের নামে একরাতে করে ৫টি মামলা দেয় চক্রটি। সেদিনই গ্রেফতার হয় আবুল কালামের ছেলে সোহাগসহ ১৪ জন। শুনানির পর সবাইকে কারাগারে পাঠানো হয়। এই খবর শুনতে পেরেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন পিতা আবুল কালাম।

স্থানীয় কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল বলেন, নিরীহ এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান সোহাগ। এলাকায় সে ভদ্র ছেলে হিসাবে পরিচিত। কোনদিন তার নামে একটা জিডিও হয়নি। হঠাৎ করে কিছু অসাধু চক্রের দেয়া একরাতে ৫ টি মিথ্যা মামলায় ফাসিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুরো এলাকাবাসী বিস্মিত এবং হতবাক। এ মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা।

মৃত্যুবরণকারী পিতার আরেক ছেলে বলেন, 'ছোট ভাইয়ের জন্যে চিন্তা করে করে আব্বা মারা গেল। এই মামলার জন্যে এরকম হল। দুপুরে জানাজা দেয়া হবে আব্বার। এখন আমার ভাইটা আব্বারে দেখতে পারবে কি না তাও জানি না। এই মামলার জন্যে আমাদের পরিবার এখন নিঃস্ব হওয়ার পথে দাড়িয়ে গেল। এরসঙ্গে জড়িতদের বিচার চাই আমরা।' এ বিষয়ে জানতে কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান কালীপদ সরকারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বলেন, 'বিষয়টি শুনছি। একজন ফোন করে জানিয়েছে। যদি এলাকায় থেকে থাকে তাহলে তাকে শেষ দেখা দেখার ব্যবস্থা করা হবে।'

আজ থেকেই শুরু হয়েছে ট্রেনের আগাম টিকেট বিক্রি


স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যবিধি মেনে ১১ আগস্ট থেকে সবকিছু চলবে জানিয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এর আলোকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আজ সোমবার (৯ আগস্ট) সকাল ৮ থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে। সরকার আসন সংখ্যার সমান যাত্রী বহনের সুযোগ দেওয়ায় সব আসন ভর্তি করেই চলবে ট্রেন। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকেট অনলাইন ও মোবাইল অ্যাপ এবং বাকি অর্ধেক টিকেট কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে ১১ আগস্ট ঢাকা থেকে একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং টঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোবরা থেকে ছাড়বে না বলে জানান শরিফুল আলম।

তিনি বলেন, ট্রেনে সবাইকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্যসব যাত্রীবাহী গণপরিবহনের মত ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে। এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

৬ আগ, ২০২১

নড়াইলে বিয়ের ৮ মাসের মাথায় এক গৃহবধূর আত্মহত্যা


নড়াইল জেলা প্রতিনিধি :  নড়াইলে বিয়ের ৮মাসের মাথায় লাশ হলেন তরুণী নন্দিতা সরকার (১৮)। নন্দিতার এই অকাল মৃত্যুকে পরিবারের সদস্য, স্বজন কিংবা প্রতিবেশী কেউই মেনে নিতে পারছেন না। নিহত নন্দিতা শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের কাছে হেরে গিয়ে সবাইকে কাঁদিয়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবেন একথা ভাবতেই কেঁদে উঠছেন তার মা কবিতা সরকার,ও বাবা নিতাই সরকার, এবং ভাই উজ্জ্বল সরকারসহ স্বজনরা। দু’ভাই ও তিনবোনের মধ্যে সকলের ছোট ও আদরের বোন ছিলেন নন্দিতা। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের কাছে জীবন যুদ্ধে হেরে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য এসএসসি পরীক্ষার্থী নন্দিতা পরপারে চলে যাবে এইকথা কেউ কখনো ভাবতে পারেনি বলে জানান পরিবার। মামলা সূত্রে জানা গেছে, নিহত নন্দিতা সরকার নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রামের নিতাই সরকারের মেয়ে। মাত্র ৮/মাস আগে লোহাগড়া উপজেলার রামপুর পৌর এলাকার গোপাল রায়ের ছেলে লোহাগড়া বাজারের ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী মিঠুন রায় (২৫)এর সঙ্গে নন্দিতার বিয়ে হয়। নিহত নন্দিতার ভাই ও মামলার বাদী উজ্জ্বল সরকার জানান, বিয়ের পর তার ছোট বোনের স্বামী মিঠুন সহ পরিবারের সদস্যরা যৌতুক দাবী করে ও বিভিন্ন সময় নন্দিতাকে মারধরসহ মানসিক নির্যাতন করতেন।

এছাড়া পারিবারিক কলহের জের ধরে নন্দিতাকে মারপিট করতো মিঠুন ও পরিবারের লোকজন। সেই নির্যাতন সইতে না পেরে নন্দিতা স্বামীর বাড়ি থেকে কয়েকবার পিতৃালয়ে চলে যায়। তারপর দুই পরিবারের সদস্যরা বসাবসি করে আবার নন্দিতাকে স্বামীর বাড়ি ফিরিয়ে দেন।এরপরে আবার নতুন করে নন্দিতার উপর শুরু হয় মানসিক নির্যাতন। স্বামী মিঠুন ও কাকা শ্বশুর অরুন রায় এবং তার স্ত্রী মিনিসহ শ্বশুর বাড়ির লোকজনেরা মানসিক নির্যাতন করতেন বলে জানা যায়। গত ১ আগষ্ট রাত ১১টা৩০ মিনিটের দিকে নন্দিতার স্বামীসহ তার পরিবারের লোকেরা নন্দিতাকে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন নন্দিতার পরিবারের লোক। ঘটনা উল্লেখ করে নন্দিতার ভাই উজ্জ্বল সরকার বাদী হয়ে গত ২ আগষ্ট ২০২১ লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নন্দিতা সরকারের পরিবারের অভিযোগ নন্দিতাকে গলা চিপে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে।

পরে পাশের প্রতিবেশীরা আসলে তারা মৃত অবস্থায় নন্দিতাকে হাসপালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার নন্দিতা কে মৃত বললে ওখানে রেখে সবাই চলে যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, মৃত নন্দিতা সরকারের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় ৫জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নড়াইলে জেলা ছাত্রলীগের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার বিতরণ


নড়াইল জেলা প্রতিনিধি : সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার সহযোগিতায় নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে জেলা ছাত্রলীগ আয়োজনে ঢাকা থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। ভার্চুয়ালি এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র ঘোষ ।


জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমের সভাপতিত্বে সংসদ সদস্য মাশরাফির পিতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য গোলাম মোর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন,আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ। প্রথম অবস্থায় ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নরসিংদী'তে গৃহবধূর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার।


নরসিংদী প্রতিনিধিঃ মাধবদী থানা পুলিশ বৃহস্পতিবার সকালে পাঁচদোনা বাজার এলাকা থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায় সকাল ৯টায় ঘরের ভিতর মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শক করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। নিহত লামিয়া আক্তার সুমা(৩০) পাঁচদোনা বাজারে হাজী বিল্লালের বাড়ির ভাড়াটিয়া। সে এখানে দীর্ঘ ১বছর যাবত স্বামী সন্তান নিয়ে বসবাস করছে। স্বামী আকিরুদ জামান স্থানীয় ক্রোমা টেক্স এ চাকরি করে। নিহতের স্বামী জানায় লামিয়া দীর্ঘ ৫বছর যাবত মানসিক ভাবে অসুস্থ ছিল। আজ সকালে আমি যখন অফিসে যাই তখনও সে সুস্থ ছিল। আমি সাথে করে আমার দুই ছেলেকে নাস্তা কিনে দেওয়ার জন্য নাস্তার দোকানে নিয়ে যাই। সেখান থেকে ফিরে আমার ছেলে দেখতে পায় ঘরের দরজা দেওয়া। অনেক ডাকাডাকির পর যখন দরজা খুলছে না তখন জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় লামিয়া রক্তাক্ত জখম অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। তখন আমাকে অফিসে খবর দিলে আমি বাসায় চলে আসি এবং লাশ দেখতে পাই।

৫ আগ, ২০২১

নড়াইলে করোনায় দুই জনের মৃত্যু ২৪ জন আক্রান্ত


নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় করোনায় ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯৬ জন। শনাক্তের হার ১৮ দশমিক ০৪ শতাংশ। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট চার হাজার ৩২৫ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে দুই হাজার ১০৭ জন, লোহাগড়ায় এক হাজার ৪৪৯ জন ও কালিয়ায় ৭৬৯ জনের করোনা পজেটিভ । এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন হাজার ৪৪০ জন সুস্থ হয়েছে। এখনো পর্যন্ত ৭৮৯ জন পজেটিভ আছে। আইসোলেশনে রোগীর সংখ্যা ৭৯৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। করোনায় আ্ক্রান্ত হয়ে লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার আবু তালেব মল্লিক ও লোহাগড়ার চরমল্লিকপুর গ্রামের সুফিয়া বেগম মারা গেছেন। এরা দুই জনই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কুমিল্লা বাঙ্গরা বাজারের ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড


কুমিল্লা জেলা প্রতিনিধিঃ চার কোটি টাকার ক্ষয়ক্ষতি কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজারে পাইকারী মুদি মালের ৪টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানা সদর বাজারে এ ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের দুটি দোকানের প্রায় ৩ কোটি টাকা, ওয়াদুদ সওদাগরের একটি দোকানে ৭০ লাখ টাকা, আর জামাল সওদাগরের একটি দোকানে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। 
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারনে বাজারের সকল দোকান পাট বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারী মুদি মালের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দুটি দোকানসহ আশপাশের আরো দুটি পাইকারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 
ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগর জানান, তার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকাসহ প্রায় তিন কোটি টাকা মালামাল ছিল। এছাড়া আরো দুটি প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।    
ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার এসএম শামীম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি, আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে, অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।  
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, অগ্নিকান্ডের ঘটনাটি আমার থানার পাশেই ঘটেছে, মানুষের চিৎকার শুনে সাথে সাথে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে সাধারন ডায়েরী করা হয়েছে। কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে।    

শামীম,
কুমিল্লা জেলা প্রতিনিধি 
মোবাইলঃ০১৬২০৪০৫৩২১
তারিখঃ০৫-০৮-২১ইং

নরসিংদীতে স্কুল ছাত্রী'কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১


নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দিতে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা শিক্ষার্থীর মা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সালামত উল্লাহকে প্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।


মামলার আসামিরা হলো- বাঁশগাড়ী গ্রামের জলিল মিয়ার ছেলে সাগর মিয়া এবং হযরত আলীর ছেলে সালামত উল্লাহ।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, ১ আগস্ট রবিবার আনুমানিক রাত ১১টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই স্কুলছাত্রী। এসময় পূর্ব থেকে উৎ পেতে থাকা সাগর ও সালামত উল্লাহ মুখে গামছা পেচিয়ে বাড়ীর উত্তর দিকের একটি জঙ্গলে নিয়ে যায়। পরে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।


এরই প্রেক্ষিতে নির্যাতিতার মা মঙ্গলবার রাতে ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে অভিযুক্ত করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। পরে রায়পুরা থানা পুলিশ ওই রাতেই অভিযুক্ত সালামত উল্লহকে গ্রেফতার করে।

খুলনায় শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত


খুলনা প্রতিনিধি : বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫ এর ১৫ আগস্ট বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।আজ ৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন, খুলনা ৪ আসনের সংসদ সদস্য আঃ সালাম মূর্শেদী এমপি, এসময় তিনি বলেন, শেখ কামাল বহুমুখী সৃজনশীল প্রতিভার অধিকারী ও লাখ-কোটি তরুণের দীপ্ত-প্রজ্বলিত শিখা। তিনি বলেন, শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা। এ দিকে খুলনা জেলার রূপসা" তেরখাদা ও দিঘলিয়া উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় রূপসা উপজেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশার ভূমি খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, মেডিকেল অফিসার আর এম ও সঙ্গিতা চৌধুরী, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির। সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,বন কর্মকর্তা মো:মুজিবর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক, এস আই রজত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,সাংবাদিক আইয়ুব আলী। খুলনার দিঘলিয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাবুবুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  শেখ মারুফুল ইসলাম,উপজেলা আওয়ামীগ এর সাধারনসম্পাদক ও জেলাপরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আলিমুজ্জামান মিলন,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মমতাজ শিরিন ময়না,সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) শেখ আনছার আলী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক,উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা তনু,জনস্বাস্থ্য কর্মকর্তা বিপ্রকাশ ঢালী,যুব উন্নন কর্মকর্তা  মাহবুবুর রহমান,মৎস কর্মকর্তা মুন্জুরুল আলম,পরিসংখ্যান অফিসার শাহরিয়ার রেজা,ইউ আরসি ইন্সটেক্টর গুলশান আরা বেগম,উপজেলা সহোকারী প্রোগ্রামার শমীর বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জয়ন্ত কুমার,দারিদ্র্য বিমোচন অফিসার বিলকিস জোয়ার্দার, এস আই তন্ময় সহ সুধীজন উপস্থিত ছিলেন। খুলনার তেরখাদা উপজেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শরাফত হোসেন মুক্তি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:সোহেল রানা, উপজেলা প্রকৌশলী খালিদ ইবনে হাসান, থানার এস আই মাজরিহা হুসাইন, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমুখ দোয়া পরিচালনা করেন ইখড়ি দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মাহাবুর রহমান।

খাগড়াছড়িতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উৎযাপন


খাগড়াছড়ি প্রতিনিধিঃ করোনার স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন তেলোয়াত,দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। তিনি বলেন, শেখ কামাল ছিলেন চিন্তা-চেতনায় অগ্রসর। তিনি ছিলেন দেশ-প্রেমীক ও নেতৃত্বের গুণাবলীর আরেক বঙ্গবন্ধু। তাই ষড়যন্ত্রকারীরা তাকেও বাঁচতে দেয়নি। শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক দুর এগিয়ে যেত মন্তব্য করে তিনি শোকাবহ আগস্ট ও শেখ কামাল এর স্মৃতি চারণ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাজেপ সদস্য এড. আশুতোষ চাকমা,মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, ধর্ম বিষযক সম্পাদক নুর হোসেন চৌধুরী,কৃষি বিষয়ক সম্পাদক শুভ মঙ্গল চাকমা,বন ও পরিবশে সম্পাদক শওকত উল ইসলাম,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ,জেলা যুবলীগ সাধারণ ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

পরে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচায,সদস্য সচিব খোকন চাকমাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দরা করোনা সংক্রমণ প্রতিরোধে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।

এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী,সদস্য এড. আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, শতরূপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসাসহ নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ভাচুয়াল মিটিং এ অংশ নেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

নড়াইলে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ


স্টাফ রিপোর্টার : নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, ক্রীড়াসংগঠক ও বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তার জন্মবার্ষিকী পালিত হয়।

এর মধ্যে রয়েছে-খতমে কোরআন, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, গাছের চারা বিতরণসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইউসুফ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাসসহ অনেকে।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মধুপুরে থানা পুলিশের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার : শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী টাঙ্গাইলের মধুপুরে পালিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ আগষ্ট) মধুপুর থানা পুলিশের  উদ্যোগে  উপজেলা পরিষদের প্রশান্তি চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।  এসময় উপস্হিত ছিলেন সহকারী পুলিশ সসুপার মধুপুর সসার্কেল শাহীনা আক্তার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগন। এদিকে ইসলামিক ফাউন্ডেশন মধুপুরের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ মধুপুরের সকল মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২ আগ, ২০২১

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কমিটি গঠন


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও সমৃদ্ধশালী করার লক্ষ্যে ২০২১-২০২২ বর্ষের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সদস্যদের সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল কর্মতৎপরতা বিবেচনা করে সম্পাদকীয় পর্ষদের ২ টি শূন্য পদ পূর্ণ করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজুকা রায়না ও আনারুল ইসলাম।

সোমবার (২রা আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মারজুক রায়না এবং সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সম্মিলিতভাবে এক অফিস আদেশে উক্ত কমিটিকে ২০২১-২০২২ এক বছরের জন্য অনুমোদন দেয়।

উক্ত কমিটিতে, সংগঠনটির সহ-সভাপতি সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম ও নিগার সুলতানা সুপ্তী। এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোমেনা আক্তার মুক্তা।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ আহমেদ এবং সহ অর্থ সম্পাদক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম। সংগঠনটির দপ্তর সম্পাদক হিসেবে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুজ্জামান শাওন, উপ দপ্তর সম্পাদক হিসেবে আছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সায়েম আহমেদ। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত শাহীন।

এছাড়া সংগঠনটির প্রচার সম্পাদক হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নুল হক এবং সাহিত্য বিষয়ক সম্পাদক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন কুমু ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ রাসেল এবং সংগঠনটির সম্পাদকীয় সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেজাম উদ্দীন।

সংগঠনটির সভাপতি মারজুকা রায়না বলেন, কমিটির সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে আশা করি সকলেই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবে। প্রিয় সংগঠনের সম্মান অক্ষুণ্ণ রাখবে এবং সাফল্যের ধরা বজায় রাখতে সবাই সচেষ্ট থাকবে। দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি আমার আহ্বান গঠনমূলক কাজ ও গঠনতন্ত্রের প্রতি সম্মান রেখে রাষ্ট্র বিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকবে

এবিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যের দায়িত্বশীল মনোভাব ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আশা রাখি সকলেই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করবে এবং প্রিয় সংগঠনটি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে।দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি আহবান থাকবে কেউ যেন সংগঠন ও রাষ্ট্র বিরোধী কোনো বিষয়ে জড়িত না হন।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।