১৭ সেপ, ২০২১

গাজীপুর কালীগঞ্জ পৌর আ’লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ স্বপ্না খন্দকারঃ গাজীপুরের কালীগঞ্জে আজ বিকালে উপজেলা আওয়ামীলীগ প্রধান কার্যালয়ে ২৭ শে সেপ্টেম্বর জাতীয় বীর শহীদ ময়েজ উদ্দিনের  ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। 


কালীগঞ্জ পৌর আ’লীগ সভাপতি ও পৌর মেয়র এস.এম রবিন হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। 

 আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির  আহবায়ক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় বীর শহীদ মোঃ ময়েজ উদ্দিন আহম্মদ এদেশের সাধারণ জনগনের   ভাতের ও ভোটের  অধিকার আদায় করতে গিয়ে শ্বাৈরাচার এরশাদ বাহিনীর হাতে  ১৯৮৪ সালে ২৭শে সেপ্টেম্বর  নির্মমভাবে খুন হন। 

আগামী ৩০ শে সেপ্টেম্বর কালীগঞ্জ আর, আর, এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ ময়েজ উদ্দিনের ৩৭ তম স্বরণ সভাকে সফল ও স্বার্থক করার লক্ষে আজকের এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক এ্যাডঃ আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস.এম আবু বক্কর চৌধুরী , সহ- সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপদেষ্টা দেলোয়ার হোসেন, অর্থ বিষয় সম্পাদক শরিফুল ইসলাম খান কনক, সদস্য আবুল হাসেম ভুইয়া, পৌর যুবলীগ সভাপতি ও পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন, সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন,পৌর যুবলীগ এর সহ-সভাপতি লোকমান হোসেন পনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লা, পৌর ছাত্রলীগ সভাপতি আলী আল রাফু অমিত,পৌর  ছাএ লীগের সাধারণ  সম্পাদক সাদমান সাকিব আলভীসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেত্বৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন