১৮ সেপ, ২০২১

বাংলাদেশের প্রধান নদ হলো ব্রহ্মপুত্র, প্রাচীনকালে এর নাম ছিলো লোহিত্য


ব্রহ্মপুত্র টিভি : বাংলাদেশের প্রধান নদ হলো ব্রহ্মপুত্র । প্রাচীনকালে এর নাম ছিলো লোহিত্য । হিমালয়ের উপরে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে, দেওয়ানগঞ্জের পাশ দিয়ে, শেরপুর; জামালপুরের মধ্যে দিয়ে, মধুপুর গড়ের পাশ দিয়ে ময়মনসিংহ জেলাকে দুভাগে ভাগ করে ঢাকা জেলার সোনারগাঁও পর্যন্ত প্রবাহিত ।

ঢাকা জেলার উত্তরে ব্রহ্মপুত্রের একটি শাখা-নদী হলো শীতলক্ষ্যা । ব্রহ্মপুত্রের পশ্চিমদিকে দিয়ে ব্রহ্মপুত্রেরই সমান্তরালে প্রবাহিত হয়ে শীতলক্ষ্যা বর্তমানে ঢাকার দক্ষিণে নারায়ণগঞ্জের কাছে এসে ধলেশ্বরীর সঙ্গে মিলিত হয়েছে ।

শেয়ার করুন