হেলাল হোসেন কবিরঃ
আসন্ন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে ভোটার নয় কর্মীবান্ধব হিসেবে জনপ্রিয় অর্জনে নেমেছে প্রার্থীরা। নির্বাচনী এলাকা জুড়ে সাধারণ ভোটারের মুখে মুখে প্রার্থীদের নাম ছড়িয়ে পড়ার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।
সরেজমিন ঘুরে দেখা যায় , আগামী ১৪ ফেব্রুয়ারি রোববার লালমনিরহাট পৌরসভা নির্বাচনকে ঘিরে এভিএম পদ্ধতিতে ভোট দিবেন ভোটাররা।,
এনিয়ে প্রচার প্রচারনা বেশ জমে উঠেছে, চলছে গণসংযোগ ও উঠান বৈঠক। প্রার্থীদের কাছে বিভিন্ন এলাকায় কদর বারছে কর্মীদের। এই কর্মীরা প্রার্থীদের হয়ে ভোট চাচ্ছেন মাঠে। কিন্তু ভোটারের দেখা মিলছে না ঠিক মতো,।
বিভিন্ন প্রার্থীর কর্মী ও এলাকাবাসীর সাথে আলোচনা করে জানা যায়, পৌরসভায় ৫ জন মেয়র পদপ্রার্থী ও ৯ টি ওর্য়াডে কাউন্সিল ও মহিলা কাউন্সিল পদপ্রার্থীদে হয়ে বিভিন্ন কর্মী কাজ করে চলছেন। সেই কর্মীরা বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে পড়ছেন বিপাকে। তারা যে বাড়িতে তাদের প্রার্থীর হয়ে ভোট চাইতে যান দেখা যায় সেই বাড়ির লোকজন অন্য প্রার্থীর কর্মী! তারা আবার তাদের প্রার্থীদের ভোট চাইতে বাড়ির বাহিরে গেছেন! বাড়িতে গিয়ে দেখা মিলছে না ভোটারদের। রাস্তায় বাহির হলে তাদের দেখা মিলছে হরহামেশাই। তবে খুব কম সংখ্যোক ভোটার দেখা যায় বাড়িতে।
পৌরসভার চায়ের দোকানগুলো যেন ভোটের আলোচনার কেন্দ্র বিন্দুতে রূপ দিয়েছে। কে কাকে ভোট দিবে সে বিষয়ের চেয়ে কে কার কর্মী সেই বিষয় আলোচনা হয় জোড়ালোই।
লালমনিরহাট পৌরসভার এবারের মোট ভোটার ৪৮ হাজার ৭ শত ৬৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৭ শত ৯৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৯ শত ৭১ জন।

