মোঃ জাকির হোসেন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা রোড ১০/০২/২০২১ ইং
আজ দুপুর ১২ টায় সড়কের ভবানীপুর নামক স্হানে শত শত বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি রাস্তায় ফেলে এ অবরোধ পালন করেন।
অবরোধ পালন কালে এলাকার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ও গণ্যমানব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।এ সময় অসংখ্য যানবাহন আটকা পড়ে মানুষের ভোগান্তি হলে ও ক্ষুব্ধ জনতা অবরোধে সমর্থন দিয়ে পায়ে হেটে প্রতিবাদ জানান।
অবরোধ চলাকালে উপস্হিত জনতার উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ সাজু , উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ।
বক্তারা বলেন,গত ২০১৮ সালে জুড়ী ফুলতলা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।গত তিন বছর যাবত এ এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্গতি ভোগ করছে। জায়ফরনগর, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের শত শত মানুষ ধুলোবালির কারণে স্বাসকষ্ট,হাঁপানি,সর্দি-জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মতো পরিস্হিতি সৃষ্টি হয়েছে।
ঠিকাদার এই রাস্তার কাজের শুরু থেকে প্রচুর অনিয়ম ও দুর্নীতি করে নিম্নমানের কাজ করছে , বার বার তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ও কোন সুরাহা হচ্ছেনা। কে এই প্রভাবশালী ঠিকাদার।জনগণ জানতে চায়।জনগণ রুখে দাঁড়ালে তার বিষদাঁত উপড়ে ফেলা হবে।অচিরেই কাজ শেষ না করলে উপজেলার ৬ টি ইউনিয়নের মানুষ বৃহৎ আন্দোলনে মাঠে নামবে।
বক্তারা আরও বলেন,জুড়ী বড়লেখার মাঠি ও মানুষের পরম বন্ধু,এই এলাকার বার বার নির্বাচিত সংসদ সদস্য, বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন সাহেবের হস্তক্ষেপ দ্রুত কামনা করছি ।

