জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৬ জুন, ২০২১

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ শহীদুল্লাহ্ আল আজাদ কে আহবায়ক করে খুলনা কমিটি গঠন

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি বাংলাদেশ শহীদুল্লাহ্ আল আজাদ কে আহবায়ক করে খুলনা কমিটি গঠন


স্টাফ রিপোর্টারঃনির্যাতিত" নিপিড়ীত ও অধিকার বন্ধিত সহ সকল সিনিয়র ও জুনিয়র সাংবাদিকেদের নিয়ে গঠিত" ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ,, এ দিকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির পর এবার ১১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি আব বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ খুলনা বিভাগীয় টিম লিডার বাবু দেবব্রত মন্ডল ও খুলনা জেলা কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ আল আজাদ সহ আহবায়ক, যুগ্ম আহ্বায়ক ,সদস্যদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা জেলা কমিটি। এ দিকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের খুলনা জেলা কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন,, শেখ ছখিনা খয়বার শিল্পী বেতার শ্রোতা সংঘের সভাপতি, গীতিকার ও সুরকার সহ ব্যাচিক শিল্পী ও তরুণ প্রজন্মের অহংকার দৈনিক বাংলাদেশ সংবাদ ও দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ( ১)আহবায়ক মোঃ শহীদুল্লাহ আল আজাদ। (২.) খুলনা জেলা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন" খুলনা ইসলামীয়া কলেজের ইংরেজি প্রভাষক" বাংলাদেশ বেতার খুলনার উজ্জ্বল নক্ষত্র একাধারে" সাংবাদিক/ সংবাদ পাঠক/ উপস্থাপিকা ও অভিনয় শিল্পী ইফফাত সানিয়া ন্যান্সি,,  (৩)যুগ্ন আহবায়ক দৈনিক সংযোগ বাংলাদেশের প্রতিনিধি ও প্রেস ক্লাব রূপসার সাধারণ সম্পাদক মোঃ খবিরুদদীন, । (৪) যুগ্ম আহবায়ক" রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক 
 মোঃ বেনজির হোসেন। (৫) যুগ্ন আহবায়ক , দৈনিক রূপসা আন্ধল পত্রিকার সম্পাদক  মুন্সী মোঃ রায়হান দৈনিক। (৬) যুগ্ন আহবায়ক,  তরুন সমাজ সেবক, রূপসা ব্লাড কাফেলার প্রতিষ্ঠাতা, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এফ এম বোরহান।(৭)যুগ্ন আহবায়কঃ তরুণ প্রজন্মের অহংকার দৈনিক আমাদের ফোরাম পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মী  মোঃ মিজানুর রহমান। (৮) সদস্য সচিবঃ তরুণ সমাজের নতুন অহংকার জাতীয় দৈনিক সন্ধাবানী পত্রিকার সাংবাদিক মোঃ রাসেল শেখ সদস্য , (০৯) সদস্যঃ শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘের সম্পাদক,  খুলনা"ল কলেজের শিক্ষার্থী দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার রিপোর্টার মোঃ ওমর ফারুক, (১০) সদস্যঃ দৈনিক এশিয়া বানী পত্রিকার রিপোর্টারও তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, প্রেসক্লাব রূপসার সাংগঠনিক সম্পাদক , মোহাম্মদ  আজিজুল ইসলাম। (১১) সদস্যঃ তরুন প্রজন্ম ও নতুন সাংবাদিকদের অহংকার, দৈনিক প্রতিদিনের স্বদেশ পত্রিকার সাংবাদিক ও সমাজ সেবক, মোঃ সোহরাব কাজি। উক্ত অনুমোদিত খুলনা জেলা কমিটির দেয়া হয়েছে" এ দিকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি আব বাংলাদেশ" সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও খুলনা বিভাগীয় টীম লিডার বাবু দেবব্রত মন্ডল সহ খুলনা  আহবায়ক কমিটির  বিনীত আহবান এই যে" সকলের দোয়া ও ঐক্যবদ্ধ ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে খুলনা আহবায়ক সহ কেন্দ্রীয় কমিটি।

২৫ জুন, ২০২১

নাটোরের খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার

নাটোরের খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার


স্টাফ রিপোর্টারঃশুক্রবার দুপুরে নাটোরের লালপুরে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলামের বাসা থেকে ৩০০ বস্তা সরকারি গম উদ্ধার করেছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট সাম্মি আক্তার। পরে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে উদ্ধারকৃত গম গুলো খাদ্য গুদামে স্থানান্তর করা হয়। 
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট সাম্মি আক্তার সাংবাদিকদের জানান, উপজেলার গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম অবৈধ্যভাবে সরকারি গম তার বাসায় সরিয়ে রেখেছেন এমন খবর পাওয়ার পর শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।পরে গম গুলো পূনরায় গোডাউনে মজুদ করা হয়। এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামে বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও ।
এ বিষয়ে অভিযুক্ত খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গুদামে যায়গা স্বল্পতার কারনে জেলা খাদ্য কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গমগুলো বাসায় রাখা হয়েছে।
তবে জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমা ওই কর্মকর্তার বক্তব্য প্রত্যাক্ষান করে জানান, গম বাসায় রাখার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি, এমনকি গুদামে যায়গা স্বল্পতার বিষয়টিও সঠিক নয়, গুদামে যথেষ্ট জায়গা আছে গম রাখার। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

৬ মে, ২০২১

আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেটে এমএফএস সার্ভিস চার্জ হাজারে ১০ টাকা করার দাবিসহ ১১ দফা প্রস্তাব উপস্থাপন

আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেটে এমএফএস সার্ভিস চার্জ হাজারে ১০ টাকা করার দাবিসহ ১১ দফা প্রস্তাব উপস্থাপন


মারুফ সরকার ,ঢাকা :


 ৬ মে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তন হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্যোগে আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে মোবাইল ব্যাংকিং সেবায় গ্রাহকের প্রত্যাশা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন টেক্সেস বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রাশেদুল হাসান, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, আয়কর আইনজীবী এডভোকেট সাহেদা বেগম, আইন বিশেষজ্ঞ ড. আলহাজ্ব শরীফ সাকী, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সাব্বির আহমেদ হাজরা, সাধারণ নাগরিক সমাজের সদস্য সচিব মোঃ কবির আহমেদ প্রমুখ।


প্রবন্ধ উপস্থাপনায় মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে করোনা মহামারির মধ্যে দেশের অর্থনীতির গতি চলমান রাখতে মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যক্তিগত লেনদেন, ই-কমার্স পেমেন্ট, বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিস্কাশন, ট্যাক্স প্রদানসহ অন্যান্য সকল সেবার বিল পরিশোধের পাশাপাশি পবিত্র মাহে রমজানের জাকাত প্রদান এমনকি ঈদ সালামি প্রদানেও ব্যাপক ভূমিকা পালন করছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা।


এই সেবায় দৈনিক লেনদেন হচ্ছে প্রায় ২২০০ কোটি টাকা। এখনো এ সেবার সামর্থ্যরে ৬৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ ৬৫ শতাংশ মানুষ কোন ধরণের আর্থিক অন্তর্ভূক্তির বাইরে রয়েছে। এমএফএস সেবায় নিবন্ধিত হয়েছে প্রায় ১৪ কোটি গ্রাহক। তবে সক্রিয় লেনদেনকারী সংখ্যা প্রায় ৬ কোটি। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ৭০ শতাংশ। দেশে বর্তমানে ১৫টি এমএফএস প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে। তার মধ্যে তিনটি প্রতিষ্ঠান একমাত্র প্রতিযোগিতায় রয়েছে। তার মধ্যে তিনটি প্রতিষ্ঠান একমাত্র প্রতিযোগিতায় রয়েছে। আরেকটি প্রতিষ্ঠান নতুন পরে প্রতিযোগিতায় নামার চেষ্টায় রয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে এজেন্ট রয়েছে প্রায় ১০ লাখ ৪৪ হাজার । কিন্তু প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্রান্তিক পর্যায়ে রিটেইলার বা এজেন্ট না থাকায় তাদের প্রদেয় সুবিধাদি এমনকি প্রতিযোগিতার কোন সুফল প্রান্তিক পযর্ডায়ের গ্রাহকেরা পাচ্ছে না। আমরা মনে করি এ সেবার সামর্থ্যরে পূর্ণাঙ্গ ব্যবহার করলে এ সেবায় দৈনিক লেনদেন ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফলে সরকার ও বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে পারবে। জিডিপিতে অংশগ্রহণ বহুলাংশে বৃদ্ধি পাবে। তাই আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে মোবাইল ব্যাংকিং সেবার ওপর গুরুত্ব প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।


আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ সেবার সঠিক ব্যবহার বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জিডিপির অগ্রগতি যেমন একদিকে হবে তেমনিভাবে কর্মসংস্থানও বাড়বে। এ সেবার অগ্রগতির প্রধান অন্তরায় হয়ে আছে এর গলাকাটা উচ্চ সার্ভিস চার্জ। আমরা এই সেবা চালুর পর থেকেই এই সার্ভিস বার্জ কমানোর জন্য সময় সময়ে সরকারের কাছে আবেদন-নিবেদন করেছি। যদিও সরকারিভাবে কন্দ্রেয়ি ব্যাংক সার্ভিস চার্জ কমানোর কোনো উদ্যোগ আজ পর্যন্ত গ্রহণ করেনি। তবে বাজার প্রতিযোগিতা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অংশিদারিত্বমূলক প্রতিষ্ঠান ‘নগদ’ কিছুটা হলেও সার্ভিস চার্জ কমিয়ে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করেছে, এতে কোন সন্দেহ নেই। আশা রাখি আগামী দিনে এই প্রতিযোগিতার ধারা অব্যাহত থাকলে গ্রাহকেরা খুব দ্রুতই এর সুফল ভোগ করতে পারবে।

কোভিডের দ্বিতীয় ঢেউ শুরুর পর পর বাংলাদেশ ব্যাংক সেন্ড মানি ফ্রি করলেও দেখা গেছে একট অপারেটর মাত্র ৫টা নম্বরে সেন্ড মানি ফ্রি করলেও অন্য অনেক ক্ষেত্রেই সেন্ড মানির খরচ ৫টা থেকে বাড়িয়ে ১০টাকা করেছে। আমরা বিষয়টিতে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি।


তাছাড়া একটি এমএফএস কোম্পানির বিদেশী মালিকরা বাংলাদেশে আরো কয়েকটি ডিজিটাল কোম্পানী কিনে তাদের এক চেটিয়াত্ব আরো প্রতিষ্ঠিত করতে কাজ করছে। এসব বিষয়েও বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নীতিনির্ধারকদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

এ সেবার আরেকটি প্রতিবন্ধকতা হচ্ছে এর নিরাপত্তা ও কর ব্যবস্থাপনা।


তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে আসন্ন ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে আমাদের কিছু দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরতে চাই।

১। বর্তমান সার্ভিস চার্জ কমিয়ে এক অংকে নামিয়ে আনতে হবে। অর্থাৎ প্রতি হাজারে ভ্যাট-ট্যাক্স খরচসহ আনুষাঙ্গিক অন্যান্য ব্যয় মিটিয়েও হাজারে ১০ টাকা চার্জ গ্রাহক প্রতি ধার্য করতে হবে।

২। বর্তমান কর হার পরিবর্তন করে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।

৩। সেন্ড মানি চার্জ সকল অপারেটরকে শূণন্য (০) টাকায় নামিয়ে আনতে হবে। অর্থাৎ সেন্ড মানি ফ্রি করতে হবে।


৪। দৈনিক লেনদেনের পরেও অপারেটরদের কাছে প্রায় ৭০০ কোটি টাকা সঞ্চিত থাক।ে এই টাকা অপারেটরেরা কলমানি মার্কেটে বিনিয়োগ করলেও সেই বিনিয়োগের লভ্যাংশ গ্রাহকেরা পায় না। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েচে গ্রাহকের সঞ্চিত অর্থের উপর লাভ প্রদান করতে হবে। যদিও দুই-একটি প্রতিষ্ঠান কিঞ্চিৎ পরিমাণ লাভ দিয়ে থাকে, আমরা চাই আসন্ন বাজেটে এই বিনিয়োগ ও গ্রাহকের লভ্যাংশ প্রদানের বিষয়টি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হবে।

৫। অপারেটরদের কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনতে হবে। বাজারে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি।


৬। ভ্যাটসহ কোন সেবার চার্জ কত টাকা কাটা হয়েছে, তা প্রতি লেনদেনের সাথে সাথে গ্রাহককে জানানোর কথা থাকলেও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্রাহককে তা জানায় না। এ ধরণের নির্দেশণার অমান্যের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা যায় এবং ক্ষতিগ্রস্ত গ্রাহককে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা যায়, সেই নির্দেশনা আসন্ন বাজেটে থাকা জরুরি বলে আমরা মনে করি।


৭। এমএফএস সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারী কারা এবং বিনিয়োগের পরিমাণ কত তা বাজেটে স্পষ্ট উপস্থাপন করতে হবে।


৮। আন্ত লেনদেনের চার্জ শূন্যে (০) নামিয়ে আনতে হবে।


৯। সব সেবাদানকারী প্রতিষ্ঠানকে গ্রাহকের অর্থ লেনদেনের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার নিশ্চিয়তা প্রদান করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায় সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিতে হবে, এমন নির্দেশনা বাজেটে আমরা প্রত্যাশা করি।

১০। এমএফএস সেবার পরিধি বৃদ্ধি করতে এই সেবাকে মোবাইল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে হবে।

১১। এমএফএস সেবায় এই মুহুর্তে একটি প্রতিষ্ঠানের বাজার শেয়ার ৭০ শতাংশের ওপরে রয়েছে। গ্রামীণফোনের মতো ওই প্রতিষ্ঠানটিকেও সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাসম্পন্ন পরিচালনাকরী (এসএমপি অপারেটর) হিসেবে ঘোষণা করতে হবে। এটি হলে গ্রাহকেরা আরও বেশি উপকৃত হবে।

মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৬-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১

২৯ মার্চ, ২০২১

প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত হতে পারে।

প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত হতে পারে।

 


দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হওয়ার কথা আছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম ধাপের এ ইউপি নির্বাচন স্থগিত হতে পারে। আজ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়। তবে আগামী ১ এপ্রিল বিষয়টি চূড়ান্ত হবে বলে জানায় ইসি।;

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে যে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।;


এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথা ভোট ছাড়াই ৭৩ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আগামী ১ তারিখের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।,

৪ মার্চ, ২০২১

ছেলের প্রেমিকাকে রাত জে'গে পাহারা' দিচ্ছেন বাবা।

ছেলের প্রেমিকাকে রাত জে'গে পাহারা' দিচ্ছেন বাবা।


বিয়ের দাবি নিয়ে প্রেমিকাকে আসতে দেখেই বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছে প্রেমিক আকাশ।

এদিকে প্রেমিকা ময়না খাতুন আত্মহত্যা করে পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারে এই ভয়ে আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে পাহারা দিয়েছেন ছেলের প্রেমিকাকে।;


ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায়।

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাতভর বাড়ির সামনে একটি গাছের নিচে ময়নাকে পাহারা দিয়েছেন জহুরুল ইসলাম।

বিয়ের দাবি নিয়ে বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে তার প্রেমিক পার্শ্ববর্তী ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার আকাশের বাড়িতে এসে ওঠে।
 
ময়না খাতুন বলে, আমার সঙ্গে আকাশের প্রেমের সম্পর্ক এক বছর।,

সে মোবাইল ফোনে সব সময় আমার আপু, মা-বাবা সবার সঙ্গে কথা বলে। আজ থেকে ১০ দিন আগে আমাদের বাড়িতে গিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল।

এসময় পাড়ার লোকজন আমাদের ধরে ফেলে। গ্রামবাসী এবং আমাদের উভয়ের পরিবারকে বিয়ের সম্মতি দিয়ে আকাশ চলে আসে। এরপর থেকে আকাশ তার ফোন বন্ধ রেখেছে। তাই আমি চলে এসেছি তার বাড়িতে। আকাশের সঙ্গে আমার বিয়ে না হলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না।

প্রেমিক আকাশের বাবা জহুরুল ইসলাম বলেন, মেয়েকে আমার বাড়িতে আসতে দেখেই সে (আকাশ) পালিয়ে গেছে। আজ দুই দিন তার কোনো খোঁজ নেই। ছেলেকে হাতের কাছে পেলে এই মেয়েকেই তার হাতে তুলে দিয়ে আমি বাঁচতাম। তার পলাতক ছেলেকে খুঁজতে মেয়ের বাবা এবং উপস্থিত সাংবাদিকদেরও অনুরোধ জানান তিনি।',


স্থানীয় মাতব্বর শহিদুল ইসলাম বলেন, ময়না ও আকাশকে অনৈতিক কাজ করা অবস্থায় ধরে ফেলেছিল প্রতিবেশীরা। আমরা উভয়ের পরিবারের কর্তা ব্যক্তিদের নিয়ে এক জায়গায় বসে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সেটাতে ব্যর্থ হয়েছি। আমরা দুজনের অভিভাবকদের কাছে তাদের তুলে দিই।

ছাতিয়ান গ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, দুই দিন ধরে মেয়েটি ছেলের বাড়িতে অনশন করছে। এসব ঘটনার কারণে আজ সামাজিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি নিয়ে রাত পোহালেই বসা হবে বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বলে সুরাহা করার নির্দেশ দেওয়া হয়েছে।  তারপরও সমাধান না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  




৩ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে' এক 'ছাত্রী,র আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে' এক 'ছাত্রী,র আত্মহত্যা




চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পুলপাড়া স্লুইচ গেট এলাকায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী ছাত্রী হল-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলতলা (শিবতলা) এলাকার মোঃ সেন্টু আলীর মেয়ে শিখা খাতুন। শিখা নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।;,
নিহত ছাত্রীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন হতে শিখা অসংলগ্ন কথা বার্তা বলে আসছিল। বুধবার সকাল ১০ টার দিকে তার মা মেয়েকে তার শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। মার চিৎকারে প্রতিবেশী ছুটে আসে এবং সদর মডেল থানায় খবর দেয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ ‍উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।,
সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানতে পারেন নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি তদন্ত কবির।;


২৪ ফেব, ২০২১

 বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

 


মোঃসোহেল রানা,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাই (গরু) দেখতে পায়। তারা সেটিকে ধরার চেষ্টা করলে অর্ধ শতাধিক এলাকাবাসী নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেলে বালয়িাডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা নীলগাইটি কয়েকজন মিলে সেটিকে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে জায়গায় রাখে।

পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন,
প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশে পাশেই জঙ্গলে নীলগাইটি ছিল।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় বিলুপ্ত প্রজাতির নীলগাইটি উদ্ধারের কথা শুনেছি।

উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাণীটি সুস্থ হলে কথায় পাঠালে ভাল হয় বন বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।


২২ ফেব, ২০২১

মানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ করেন মেয়র আশরাফুল আলম লিটন।

মানবতার সেবায় হুইল চেয়ার বিতরণ করেন মেয়র আশরাফুল আলম লিটন।




মো:সম্রাট হোসেন
বেনাপোল যশোর,প্রতিনিধি :

যশোরের বন্দরনগরী বেনাপোলে মানবতার সেবায় একটি হুইল চেয়ার বিতরণ করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার৷ ২২শে ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় বেনাপোল নিত্য হাট মার্কেটে মোছাঃ নাজমা খাতুন কে একটি হুইল চেয়ার বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

মোছাঃ নাজমা খাতুন (৩৭ ) বেনাপোল বড় আঁচড়া গ্ৰামের মোঃ শুকুর আলীর কন্যা সে জন্ম থেকেই প্রতিবন্ধী এবং অনেক দিন ধরে প্যারালাইসিস ও মাত্রাতিরিক্ত ওজনে ভুগছিলেন। নাজমার পিতা মোঃ শুকুর আলী পেশায় একজন প্রাইভেট চালক তার পরিবারটি অচচ্ছল হওয়ায় মানবতার ফেরিওয়ালা জনাব আশরাফুল আলম লিটন তার পরিবারের হাতে হুইল চেয়ারটি তুলে দেন নাজমার পরিবারের নিকট। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জননন্দিত মেয়র ও যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- মোঃ আশরাফুল আলম লিটন সহ আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান- মেহেদী হাসান, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক- সুকুমার দেবনাথ, যশোর জেলা আওয়ামী সংস্কৃতিক ফরমের সহ-সভাপতি- ইমদাদুল হক বকুল, শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ান ছাত্রলীগের সভাপতি এবং বাহাদুরপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী- মোঃএনামুল হক মুকুল, বড়আচড়া আওয়ামীলীগের নেতা ইসরাইল সরদার, যুবলীগ নেতা পলাশ সহ প্রমুখ।
নাজমার পরিবার হুইল চেয়ারটি পেয়ে খুবই খুশি হন এবং মেয়র লিটনের জন্য দোয়া করেন।

৯ ফেব, ২০২১

মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত

মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত




আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুরে মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সিটিসি মিটিং ও কর্মশালা চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহযোগীতায় ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।, 
বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগনেতা মোশারফ হোসেন গাজী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ব্র্যাকের এইচ আর এল এস অফিসার আকরাম হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সুশেন মন্ডল, শিক্ষক আতিয়ার রহমান, ঈমাম মনিরুল ইসলাম, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।,

৭ ফেব, ২০২১

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে প্রচারনা নিয়ে প্রার্থী সমর্থকদের মারপিট  থানায় অভিযোগ।

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে প্রচারনা নিয়ে প্রার্থী সমর্থকদের মারপিট থানায় অভিযোগ।

মোঃসোহেল রানা,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আসন্ন পৌর নির্বাচনে প্রচারনা নিয়ে এক কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সদর থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেছেন সদর পৌরসভার ২নং ওয়ার্ডের ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী সামিউল ইসলাম সাজু। এ ঘটনায় শনিবার বিকেলে গোয়ালপাড়া প্রার্থীর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি লিখিত অভিযোগ পাঠ করে বলেন, গত ৫ ফেব্রুয়ারী দুপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলামের নির্দেশে শহরের বিআরটিসি ষ্টান্ড এলাকায় জুয়েল রানা, সামিউল ইসলাম, রোহান, রানাসহ বেশ কয়েকজন আমার ডালিম মার্কার পোষ্টার ছিড়ে মাটিতে ফেলে উল্লাস করে। আমার লোক বাধা প্রদান করলে তারা আমার লোকের গলায় মাফলার পেচিয়ে এলোপাথারী মারপিট করে। পরে অন্যান্যরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম আমার নির্বাচনী কর্মীদের সরাসরি ও মোবাইলে হুমকি দিয়ে আসছে। যা চরম আচরণ বিধি লক্ষণ ও বে-আইনী। এ অবস্থায় আগামী দিনে তারা আরো ভয়ঙ্কর হতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করবো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবেন। তা না হলে নির্বাচন ভেস্তে যাওয়ারও শংকা রয়েছে বলে দাবি ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী সামিউল ইসলাম সাজু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি রেজাউল হক প্রধান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ঊষার আলো অনলাইন পত্রিকাসম্পাদক ও প্রকাশক জাকির হোসেন মিলন, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদুয়ানুল হক মিলন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃসোহেল রানা, সদস্য রুবেল রানা প্রমুখ।