১২ এপ্রি, ২০২২
৯ এপ্রি, ২০২২
মায়ের চেয়ে ৩৭'বছরের বড় আপন সন্তান
স্থানীয় সূত্রে জানা যায়, অক্ষরজ্ঞানহীন রফিকুল ইসলাম তাঁর প্রকৃত জন্ম তারিখ জানেন না। তবে তাঁর মা সূর্যভান বেগম নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের কয়েক বছর পর জন্মগ্রহণ করেছিলেন।
জাতীয় পরিচয়পত্রে রফিকুল ইসলামের জন্ম তারিখ লেখা হয়েছে ১৯১৭ সালের ১২ সেপ্টেম্বর। সেই হিসাবে তাঁর বর্তমান বয়স হয় ১০৪ বছর ৬ মাস। কিন্তু বাস্তবে তাঁর বয়স ৪৩ থেকে ৪৫ বছরের বেশি নয়।
অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র অনুসারে রফিকুল ইসলামের মায়ের জন্ম ১৯৫৫ সালের ২১ মার্চ। সেই হিসাবে রফিকুল ইসলাম তাঁর মায়ের জন্মের সাড়ে ৩৭ বছর আগে জন্মগ্রহণ করেছেন।
এ ছাড়া রফিকুল ইসলামের জাতীয় পরিচয়পত্রে ভুলের শেষ নেই। তাঁর নাম লেখা হয়েছে রফিকুল ইসরাম। আবার তাঁর মায়ের নাম মোছাঃ সূর্যভান বেগমের পরিবর্তে মোছাঃ সূর্যভান লেখা হয়েছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম জানান,আমার নাম, মায়ের নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রে ভুল লেখা হয়েছে। জন্ম তারিখের ভুল আমাকে মায়ের চেয়ে সাড়ে ৩৭ বছরের বড় বানিয়ে দিয়েছে। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে বিভিন্ন কাগজপত্র ও সময় লাগে। আমি লেখাপড়া জানি না, আমার কোনো কাগজপত্র নাই। এই ভুলের খেসারত কে দেবে?’
স্থানীয় বাসিন্দা আলম হোসেন, আবু শামা ও মিন্টু বলেন,নির্বাচন অফিসের সচেতনতার অভাবে এমন হাস্যকর ভুলের সৃষ্টি হয়েছে। একটি পরিচয়পত্রে তিনটি ভুল। এই ভুলের কারণে রফিকুল ও তাঁর মা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
৮ এপ্রি, ২০২২
জানাযা পড়াতে ডাকিও তাকে' চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যাঃ
নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে ।
১২ নভে, ২০২১
ইউনিয়ন বাসীর শাসক নয় 'সেবক' হতে চাই চেয়ারম্যান প্রার্থী কাজল সরকার
আর.জে মিজানুর রহমান ইমন : তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ০৬নং ঢাকুয়া ইউনিয়নে নির্বাচনের প্রচার প্রচারণা ও জনসেবা নিয়ে অনেক আগে থেকেই মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, দলমত নির্বিশেষ সকলের প্রিয় ব্যাক্তি কাজল সরকার । জানা গেছে, তিনি ০৬ নং ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ।
১২ অক্টো, ২০২১
তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ Brahmaputra tv
মোঃ আরাফাত হোসেন সুমন : ভোলার তজুমদ্দিন উপজেলার পশ্চিম আড়ালিয়া পাটওয়ারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করে বিধি বহির্ভূত ভাবে কমিটি অনুমোদন করিয়ে নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।অভিযোগ সুত্রে স্কুলে গিয়ে জানাগেছে, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস গোপনে তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে সভাপতি বানিয়ে বিধি বহির্ভূত ভাবে ১১ সদস্যের ম্যানেজিং কমিটি তালিকা করে শিক্ষা অফিসে জমা দিয়ে আগামী ৩ বছরের জন্য কমিটি অনুমোদন নেন। বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানে জমিদাতা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।
বি.এম.এস.এফ.পাবনা জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত brahmaputra tv
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার রত্নদ্বীপ রির্সোটে বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা মহাসচিব আহমেদ আবু জাফর। বর্ধিত সভা উদ্বোধন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাইদুর রহমান রিমন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,পাবনা প্রেসক্লাবের সভাপতি ও এন টিভি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আবুল খয়ের খান,সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ,পাবনার আলো'র প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী, দৈনিক বিপ্লবী সময় এর বার্তা সম্পাদক আব্দুস সালাম,
চায়ের দোকানের আড়ালে মদে'র কারবার অবশেষে পুলিশের হাতে আটক Brahmaputra tv
মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ঠে (৪২) কে আঠারো বোতল দেশী বিদেশি মদসহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ । পুলিশ জানায়, (১১ অক্টোবর) সোমবার বিকেলে উপজেলার আমগ্রাম পূর্বপাড়া থেকে মাদক ব্যবসায়ী রাজা পান্ঠে (৪২) কে ১৮ বোতল দেশী বিদেশি মদসহ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।
শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড Brahmaputra tv
নিজস্ব প্রতিবেদক : শেরপুরে শিশু ধর্ষণ মামলায় আহম্মদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। (১১ অক্টোবর-সোমবার) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জানা গেছে,আহম্মদ নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে ও ৪ সন্তানের জনক। সে মামলার পর থেকেই পলাতক ছিল ।
১১ অক্টো, ২০২১
নিহার বালার চিকিৎসার জন্য মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিলেন ডিসি হাবিবুর রহমান
বিশেষ প্রতিনিধি : চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যার চিকিৎসার্থে জেলা প্রশাসক প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিলেন। রোববার (১০ অক্টোবর) শিল্পীর সুলতানের ২৭তম মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সম্পন্ন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শিল্পীর পালিত কন্যা অসুস্থ্য নিহার বালা সাহার শহরের কুড়িগ্রামস্থ বাড়িতে সাথে দেখা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন এবং ফল কেনার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সুলতান শিশু ও চারুকারু ফাউন্ডেশনের পরিচালক শেখ আব্দুল হানিফ, শিল্পী সুলতানের শিষ্য নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সমীর বৈরাগী প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এখন থেকে তার আর্থিক বিষয়, সুস্থতাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর
রাখা হবে।
জানা যায়, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানকে দীর্ঘ দুই দশক সেবা ও ভালোবাসায় আগলে রেখেছিলেন তার পালিত কন্যা নীহার বালা সাহা। তিনি সুলতানের বাউন্ডুলে জীবনকে নিয়ন্ত্রন করে ছবি আঁকার উৎসাহ যুগিয়েছেন। পারিবারিক সমস্ত কাজ, শিল্পীর চিড়িয়াখানার পশু পাখিদের সেবা, শিল্পীর অসুস্থতা এবং দৈনন্দিন জীবন-যাপনে একমাত্র সেবাময়ী হয়ে নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু শিল্পীর মৃত্যুর পর নিহার বালার আর্থিক সংকট শুরু হয়। অশীতিপর নীহার বালা অর্থাভাবে ছানি অপারেশন করতে না পারায় ৮ বছর চোখের দৃষ্টি হারিয়েছেন। সরকারিভাবে তিনি ৫ হাজার টাকা ভাতা পেলেও বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতি মাসে সাড়ে ৬ হাজার টাকার মতো ব্যয় হয়।
১০ অক্টো, ২০২১
বাংলাদেশের সীমান্ত থেকে রানী নগরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার অভিযোগ তীর বি.জে.ডি. উপর
কলকাতা সংবাদদাতা : আজ থেকে প্রায় সাতদিন আগে পশ্চিম বাংলার সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগরের রাজাপুর পশ্চিমের কলোনি পাড়ার বাসিন্দা ভরত মন্ডল ভারত ও বাংলাদেশের সীমান্তে জমিতে চাষ করতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সাতদিন না পাওয়ার পরে ভরত মন্ডলের পরিবারের পক্ষ থেকে মুরশিদাবাদের জেলা পুলিশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সাহায্য নিয়ে খোঁজ শুরু করেন। অবশেষে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বৈঠকে উঠে আসে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভরত মন্ডল চলে যায়। কিন্তু কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। অবশেষে বৈঠক করার পর ভরত মন্ডলের মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।
নওগাঁ'র আত্রাইয়ে আম বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আম বাগান থেকে আশাব আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশাব আলী উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশাব আলী শনিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।
রাজশাহী'তে পবা উপজেলায় নব-নিযুক্ত ইউএনও লসমী চাকমা
বিশেষ প্রতিনিধি : রাজশাহী পবা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা। বৃহস্পতিবার ৭ অক্টোবর, ২০২১ ইং তারিখ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাকে পবা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
৯ অক্টো, ২০২১
রাজশাহীতে ইউ.এন.ও-পি.আই.ও বিহীন চলছে পবা উপজেলা প্রশাসন
বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর জেলার সবচেয়ে কাছের উপজেলা পবা উপজেলা। রাজশাহী মহানগরীতে ঢুকতে হলে পবা উপজেলাকে অতিক্রম করতে হবে। আটটি ইউনিয়ন ও দু’টি পৌরসভা নিয়ে পবা উপজেলা। দীর্ঘদিন ধরে উপজেলায় পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) ও বেশকিছুদিন থেকে ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে তৈরি হয়েছে স্থবিরতা। এতে জনগণও বঞ্চিত হচ্ছেন সেবা থেকে।
সিরাজগঞ্জে তাড়াশে র্যাব-১২’র অভিযানে মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টারঃ গত (০৮ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাধাইনগর গ্রামস্থ জৈনক হাজী মোঃ মোসলেম উদ্দিন এর এম এম বি ইট ভাটার সামনে শিংগাড়ী গামী কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ মাসে'ই নোয়াখালী'তে আশ্রয় নেবে আরো ৮২ হাজার রোহিঙ্গা ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা প্রতিনিধি : এ মাসেই বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ৮২ হাজার রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজার থেকে নোয়াখালির ভাসানচরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান । শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় লোকজনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
৮ অক্টো, ২০২১
ধর্ম যার যার উৎসব সবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। কারণ আমাদের এ দেশ অসাম্প্রদায়িক চেতনামূলক দেশ। আমরা যার যার ধর্মের সময় আমরা সবাই আনন্দে মেতে উঠি। বৃহস্পতিবার সকাল ১০টায় নিয়ামাতপুর জেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজার উদযাপন প্রস্তুতিমূলক সভায় খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেছেন। মন্ত্রী বলছেন, দর্শনার্থীরা অবশ্যই মাক্স পরে থাকবেন এবং যাদের মাক্স নেই তাদের মাক্স দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করবেন। আমরা নিজেরাও সুরক্ষা থাকবো, অপর কেউ সুরক্ষা রাখবো।
ব্রাহ্মনবাড়িয়ায় বিয়েতে দই নিয়ে সংঘর্ষে কনের বাবার মৃত্যু
কুমিল্লা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমোড়া গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে টক দই দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বর ও কনেপক্ষের হাতাহাতি। পরে এর জের ধরে বরযাত্রীরা হামলা চালালে কনের বাবা ইকবাল হোসেন (৫০) মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
গৃহবধূ'কে ধর্ষণের অভিযোগে ভুয়া কবিরাজ পুলিশের হাতে আটক
ময়মনসিংহের হালুয়াঘাটে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন
আর.জে মিজানুর রহমান ইমন (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মেয়ের জামাইয়ের দা’য়ের আঘাতে শাশুড়ি জোছনা রানী শীল (৬০) নিহত হয়েছেন । এ ঘটনায় নিহতের মেয়ে ইতি শীল গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন । বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার ৩নং কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে হত্যাকান্ডের ঘটনা ঘটে । উল্লেখ্য অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) তার শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজেও আত্মহত্যার চেষ্টা করে । পড়ে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছে। নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী । সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীল এর পুত্র।
৬ অক্টো, ২০২১
প্রশাসনের সহযোগিতায় বাল্য-বিবাহের হাত থেকে রক্ষা পেল কিশোরী-Brahmaputra tv
আব্দুল আহাদ :বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের কিশোরীর বল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের সহায়তায়। বুধবার (৬ অক্টোবর) মথুরাপুর রনবাঘা এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল বলেন,

