মোঃ মনির বাপ্পি : বরগুনায় দুই সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ কবির হাওলাদার বরগুনা সদর উপজেলার ০৭ নং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায় কবির মেম্বার তার প্রতিবেশী সেই সুবাদে বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। বিষয়টি ওই নারী তার স্বামীকে জানান। কিন্তু কবির মেম্বার বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয়।
ঘটনার দিন গত ১৬ সেপ্টেম্বর রাতে ওই নারী দুই সন্তান নিয়ে ঘরে ছিলেন তার স্বামী পেশায় একজন জেলে হাওয়ারে তিনি মাছ ধরার জন্য নদীতে ছিলেন। এই সুযোগে কবির ঘরে ঢুকে বিভিন্ন ভাবে তাকে যৌন হয়রানি করতে থাকে ওই নারী চিৎকার চেচামেচি শুরু করলে মুখে বালিশ চাপা দেয় এবং হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে লোকজনের উপস্থিতি টের পেয়ে কবির মেম্বার সেখান থেকে দূরত্ব পালিয়ে যায়। স্থানীয় লোকজন ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হসপিটালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান ওই দিন রাতে ওই নারীর চিৎকার শুনে তারা তার বাড়িতে আসেন বিভিন্ন দিক থেকে লোকজন আসার বিষয়টি টের পেয়ে কবির মেম্বার দূরত্ব ঘটনাস্থল থেকে চলে যায় এবং পালিয়ে যাওয়ার সময় টচ লাইটের আলোতে অভিযুক্ত কবিরকে দেখতে পায় এলাকার লোকজন।
আরো জানা যায় কবির বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে হয়রানি করে তার পালিত বাহিনী দিয়ে লোকজনকে মারধর চাঁদাবাজিসহ নানা রকমের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত।
এ ব্যাপারে ০৭নং ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক স্বপন বলেন ওই নারীর অভিযোগের বিষয়ে আমি অবগতি আছিঅভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কবির মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন।

