১৮ সেপ, ২০২১

পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশের গাড়ী চেকিং চেক পোস্টে এক অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে।

থানা সূত্রে জানা যায়,পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই(নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ এর নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক, এএসআই মোবারক আলী, ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টা ৪৫ মিনিটের সময় ঢাকা- রংপুর মহাসড়কের বগুড়া গামী আগমন যাত্রীবাহী বাস চেকিং করাকালে ১। হরিদাস বর্মণ (৩৫) ও ২.  মোঃ মফিজুল ইসলাম (৩৩) কে ২ পোটলা প্রায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত  ১। হরিদাস বর্মণ (৩৫) লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার সেবকদাস নিথক গ্রামের মৃত বাচ্চা বর্মণের ছেলে ও  একই উপজেলার মালগার গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে ২। মোঃ মফিজুল ইসলাম (৩৩) এর হেফাজত হইতে ০২ পোটলা ০৩ কেজি গাঁজা পাওয়ায় পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং-২০, তারিখ-১৬/০৯/২০২১, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা।

মোঃ আল আমিন

শেয়ার করুন