আল-আমিন : গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের আওতায় ঘাঘট লেক ফুটপাত নির্মান কাজ ও একই লেকে ৩ ভেন্ট স্লুইসগেট নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।গাইবান্ধা এলজিইডির বাস্তবায়নে ২০ সেপ্টেম্বর ২১ ইং তারিখ সোমবার গাইবান্ধা শহরের নতুন ব্রীজ সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর অংশে উক্ত দুটি কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহি অফিসার মো: আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির, এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ, আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ফুটপাত নির্মানকারী খায়রুল কবির রানা ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদার মোস্তাক আহমেদ রঞ্জু, সাদুল্লাপুর সাবেক উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদি, ঠিকাদার খান মো: আমির হোসেন সোহেল, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, সিএনএন টিভির প্রতিনিধি ফারহান শেখ, সাংবাদিক শাহজাহান সিরাজ, সহ অনেকে।
উদ্বোধন পরবর্তী দোওয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, স্লুইসগেট গেট নির্মান প্রকল্পে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৩৪ লাখ টাকা। ফুটপাত নির্মান প্রকল্পে ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৬৮ লাখ টাকা। ফুটপাত নির্মানকারী প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা এবং স্লুইসগেট নির্মানকারী প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাবর এ্যান্ড ব্রাদার্স ঠিকাদার আলহাজ্ব খান মো: সাঈদ হোসেন জসিম।

