ঢাকা প্রতিনিধি : করোনায় ক্ষতিগ্রস্ত সাভারের ফুল চাষীদের উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ ও কৃষি উপকরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে সাভারের বিরুলিয়া এলাকায় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ফুল চাষীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাভারের বিরুলিয়ায় প্রায় ১৫’শ জন ফুল চাষী রয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ক্ষতি পুষিয়ে উঠতে এ সরকারী সহয়তা দেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার বলেও বলেন তিনি।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ,ৎঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

