২৪ সেপ, ২০২১

গাইবান্ধায় বিয়ে করে বউ নিতে এসে উল্টো জরিমানা দিয়ে গেলেন গরু


আল-আমিন : প্রতিদিন কতই না নিত্য নতুন ঘটনা ঘটে প্রত্যান্ত গ্রামে এবার তেমনি একটি নতুন ঘটনা ঘটেছে সাদুল্যাপুরের ধাপের হাট সদর পাড়া গ্রামে। আগের বউ আছে এ তথ্য গোপন করে পুনরায় বিয়ে করতে এসে বউয়ের পরিবর্তে জরিমানা হিসাবে ৩টি গরু কনে পক্ষ কে দিয়ে খালি হাতে ফিরে গেলেন বর।

গতকাল বুধবার রাতে সদরপাড়া গ্রামের রাজা মন্ডলের কন্যার পারিবারিক সম্মতিতে ২ লাখ টাকা দেন মোহরানা ধার্য সাপেক্ষে নিজ বাড়ীতে বিয়ের আসরে বসেন বরসহ বর পক্ষের লোকজন স্থানীয় কাজী হাজির হয়ে মহা ধুমধামে উভয় পক্ষের আত্নীয় স্বজনের খাওয়া দাওয়া শেষে বিবাহ রেজিষ্টি  সম্পন্ন করতে কাজী বই নিয়ে লেখা শুরু করেছেন এমন সময় হাজির বরের বড় বউ  মুক্তা বেগম বিয়ে হবেনা আমি তার স্ত্রী আছি,এমন বিপদ দেখে কেটে পরার চেষ্টা করেন বর  তাতীপাড়া গ্রামের আতোয়ার রহমানের পুত্র বিপুল মিয়া (২৫), বিয়ে বাড়ীতে শুরু হয় হট্রগোল, ঘটক এবং বরের অভিভাবক মেয়ে পক্ষকে বলে নাই তার বউ আছে, তৎক্ষনাত বিয়ে বাড়ীতে নেমে আসে শোকের ছায়া।

উল্লেখ্য বিয়ের আগাম যৌতুক বাবাদ টাকাও নিয়েছে বর পক্ষ, সারারাত দেন দরবার করে কোন সুরাহা না হওয়ায় অবশেষে সকালে সিন্ধান্ত হয় মেয়ে পক্ষ কে ক্ষতিপুরন বাবদ ১ লাখ টাকা দেয়ার। নগদ টাকা দিতে অক্ষম বর পক্ষ তাই স্হানীয় গন্যমান্য ব্যাক্তিকে বলে জরিমানা বাবদ বরের পিতার পোষা গোয়ালে থাকা ৩ টি গরু সেচ্ছায় দিতে সম্মত হয় বর পক্ষ। যেমন কথা তেমন কাজ বর পক্ষ ক্ষতি পুরন বাবদ টাকার বদলে ৩ টি বকনা গরু কনের বাড়ীতে পৌছে দিয়ে বউ ছাড়াই খালি হাতে বাড়ী ফিরে যায়।

অপর দিকে প্রথম স্ত্রী ভাতগ্রাম এলাকার মুক্তা জানান ১ বছর আগে তাকে বিয়ে করেছে বিপুল স্বামীর বাড়ীতে এসে সংসার চলাকালীন শ্বশুরের অত্যচারে সে পিত্রালয়ে গেলে তাকে আর সংসারে ফিরে আনতে যায়নি, তাকে তালাকও দেয়নি আবার নতুন বিয়ে করছে বিপুল এমন খবর পেয়ে সে পিতার বাড়ী থেকে ছুটে আসে আর একটি মেয়েকে সর্বনাশের হাত থেকে বাচাতে।  ছেলে পক্ষ বলেছে তাকে তালাক দিয়েছি কিন্তু নোটিশ পায়নাই প্রথম স্ত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক তেলপার সৃষ্টি করেছে।

শেয়ার করুন