১৫ সেপ, ২০২১

পাগলা থানায়' পাগলা কুকুরের কামড়ে আহত ১৫-জন


স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮ টা থেকে আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল, চরশাঁখচূড়া, ঝাওয়াইল, রায়হর, নামাচর, ঢৌকা, নলচিড়া, আমাটিয়া ও দিঘীরপাড় গ্রামের বিভিন্ন স্থানে একটি সাদা রং এর পাগলা কুকুর তাদের কামড়ায়।

 আহতরা হলেন- চৌকা গ্রামের সিএনজি চালক সোহাগের ছেলে সোহান (৭) ও শ্রাবন (১০), রায়হর গ্রামের নাড়ু পালের মেয়ে সীমা (২৮), চরশাঁখূড়া গ্রামের দিদার মিয়ার ছেলে হুসাইন (৮), দুলাল মিয়ার ছেলে পরশ মনি (১২), দিঘিরপাড় গ্রামের ছালাম (৭০), ঝাওয়াইল গ্রামের কাজল মিয়ার ছেলে নাহিদ (৯) সহ আর অনেকে।আহতদের গফরগাঁও, হোসেনপুর, কিশোরগঞ্জ হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন