৭ মে, ২০২১

সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিশ্চিত করুন : সরকারকে এনডিপি

 মারুফ সরকার ঢাকা :


 গুরতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তার বিদেশ যাওয়ার সকল বাধা অপসারনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা। 


শুক্রবার (৭ মে) উত্তরায় ১০ নং সেক্টরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামানায় আযোজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 


তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার পছন্দের বিদেশের হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করবেন বলে দেশবাসী বিশ্বাস করতে চায়। 


তিনি আরো বলেন, উন্নত চিকিৎসার অভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন এই মহাসংকটে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থার মাধ্যমে জাতীয় ঐক্যের পথ সুগম করবেন বলে প্রত্যাশা করি। 


এসময় আরো উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, ঢাকা মহানগর সভাপতি শহীদুল্লাহ প্রিন্স, সাধারন সম্পাদক জাহিদ হোসেন রহিম প্রমুখ।



মারুফ সরকার 

ঢাকা 

তারিখ -০৭-০৫-২০২১

মোবাইল -০১৭৪৩৩৫৯৭৪১


শেয়ার করুন