যশোর জেলা প্রতিনিধি :
দেশের খ্যাতনামা বিশিষ্ট কলামিস্ট, সাহিত্যিক,লেখক,ও রাজনৈতিক বিশ্লেষক সুভাস সিংহ রায়, ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য, নাজমুল হাসান ভারত থেকে ফেরার সময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার সময় সুভাস সিংহ রায়, ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য, নাজমুল হাসান একই সাথে ভারত থেকে বেনাপোল বর্ডারে পৌছালে, ফুলেল শুভেচছা জানান যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জ্বল, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,পৌর যুবলীগের নেতা কবির হোসেন ভূইয়া, বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা কামরুজ্জামান তরু, জাহিদ হাসান,উসমান সহ মামুন মোল্লা,রাকিব হাসান, সেলিম রেজা, আউয়াল হোসেন, মোকলেসুর রহমান, অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
সুভাস সিংহ রায় সাংবাদিকদের জানান, এ বছর মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনকে সাথে নিয়ে গত শনিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণের ৪৯ বছর পূর্তি দিবসে সেখানে দাঁড়িয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত ভারতীয় গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, এবং তারা বলেন দুই বাংলায় বঙ্গবন্ধুর উদ্ধৃতি 'বাংলাদেশ-ভারত মৈত্রী চিরদিন অটুট থাকবে'। এর আগে দুপুরে প্রেসক্লাব কলকাতা চত্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষালের স্মৃতিফলক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
উল্লেখ্য বিশিষ্ট সাহিত্যেক সুভাষ সিংহ রায়ের লেখা উল্লেখযোগ্য বই গুলো হলো, ডাক্তার কবিরাজ বৈদ্য , প্রলয়ের দূর্গাপুজো , শেখ হাসিনার রাজনীতি , জনতার চোখে আওয়ামী লীগ।

