আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ২নং গাবসারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী আলোচনা সভা করেছেন আব্দুস সাত্তার মন্ডল ।
সোমবার রাতে ২নং গাবসারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে নিকলা পাড়া পুরাতন বাজার সাত্তার মন্ডলের এই প্রথম নির্বাচনী আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মেম্বার পদপ্রার্থী সাত্তার মন্ডল বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভালো কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

