মশিউর রহমান,দামুড়হুদাঃ
দামুড়হুদার জুড়ানপুর নিজ গ্রামে নিহত অন্তর রাজুর ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।২২শে ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১টার দিকে জুড়ানপুর দারুল উলুম কওমী মাদ্রাসায় জানাযা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।উল্লেখ্য যেদিন মৃত্যুর খবর যখন গ্রামের বাড়িতে আসে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।মৃত্যুর খবর পেয়ে তার বাবা আশরাফুল হক কান্নায় ঢলে পড়েন।তাৎক্ষিনক দেরি না করে পরিবারের সদস্য ও ইউপি সদস্য,গ্রাম পুলিশ সাথে নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
লাশ গতকাল রাত ১১টার দিকে পৌঁছান নিজ গ্রামে। পরিবারের সদস্যরা জানান,আমরা লাশের ময়না তদন্তের পর লাশ নিয়ে রওনা দিয়েছিলাম।প্রেমিকাকে অবশেষে রাজি করাতে না পেরে অস্বাভাবিক আচরণ করা শুরু করেন তিনি।গত ১২ ফেব্রুয়ারি বিয়ে হয় প্রেমিকার।
খবর পেয়ে সেদিনই কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলে যায়। কিন্তু বিয়ে ঠেকাতে পারেনি।ব্যর্থ হয়ে শুক্রবার রাতে আবারও ঢাকার উদ্দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু জীবিত অবস্থায় ফেরা হয়নি, লাশ হয়েই ফিরছে। কিছুদিন আগেও বিভিন্ন রকমের পোস্ট দিতেন।যেদিন মারা যায় সেদিন বিকেলে একটি পোস্ট করেছিল।
এই বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, তার মেসেঞ্জারে ও ফেসবুকের বিভিন্ন ধরনের পোস্টগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে ও এর সাথে কারা বা কে জড়িত ছিল তাদের সবাইকে জিজ্ঞেসাবাদ করা হবে।পিবিআই’র একটি টিম যৌথভাবে কাজ করছে।তারই প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


