৯ ফেব, ২০২১

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ৫।




মো:সম্রাট হোসেন
শার্শা প্রতিনিধিন:

 যশোরের বেনাপোল সীমান্তবর্তী গাতিপাড়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম।

সোমবার (৮ই ফেব্রুয়ারী) বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স নিয়ে রাত ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তার উপর হতে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ জনকে হাতেনাতে আটক করেন। আটক আসামী (১)মোঃ বিপ্লব হোসেন (৩৩), পিতা- মোঃ রবিউল ইসলাম, (২) মোঃ আব্দুল্লাহ (২০), পিতা- আলী হোসেন, (৩) মোঃ হাফিজুর রহমান (২৭), পিতা- মোঃ সিরাজ ব্যাপারী, (৪) মোঃ মাহাবুবুর রহমান (৩১), পিতা- মৃত: ইউনুচ মোল্লা, (৫) মোঃ রেজাউল ইসলাম (৪০), পিতা- মোঃ মিজানুর রহমান, উভয় গ্রাম- গাতিপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর। আটক আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা হয়েছে যার নং- ১২, তাং-০৯/০২/২০২১ ইং, 


বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতো সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন