৩০ জুন, ২০২১

নরসিংদী পলাশে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা


হাজী জাহিদঃ দুর্নীতি মুক্ত নরসিংদীর পলাশ উপজেলা গড়তে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন পলাশের নবাগত ইউএনও ফারহানা আফসানা চৌধুরী পিএএ। 

বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন। 

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে আপনারা যারা জড়িত আমি সবাইকে সম্মান করি। 

তিনি জানান, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে দুর্নীতি, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ সহ অবকাঠামোগত উন্নয়ন করে পলাশ উপজেলা গড়তে চাই। 

নবাগত ইউএনও"র সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ-সভাপতি হাজী জাহিদ,আক্তারুজ্জামান,  যুগ্নসম্পাদক জাহাঙ্গীর কবির,দৈনিক খোলা কাগজ এর পলাশ উপজেলা প্রতিনিধি ও দৈনিক পাবলিক বাংলা অনলাইন এর প্রকাশক শাহ বোরহান মেহেদী।  আনোয়ার হোসেন আনু, নামিম আজাদ, বিল্লাল হোসেন সহ উপজেলায়ও জেলায়  কর্মরত বিভিন্ন প্রিন্স ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।