রায়গঞ্জে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে নারীসহ আটক-৫
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জে অশ্লীল ভিডিও তৈরির সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অশ্লীল সিনেমা ও টিকটক ভিডিও তৈরির অভিযোগে দুই নারী ও তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত। সেই সাথে সিনেমা ও ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ক্যামেরা জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রমমাণ আদালতের বিচারক রাজিবুল আলম এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারোটিয়া গ্রামের আকবর আলীর ছেলে কায়েস, জেলার রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকপাড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আইয়ুব আলী, উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়া গ্রামের গোলবার আলীর ছেলে মুকুল হোসেন, দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার সিংড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে শামসুন্নাহার বিউটি ও বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার জান্নাতী।


<< হোম