২৯ জুন, ২০২১

নওগাঁ মহাদেবপুরে বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন


মোঃ মিনহাজুল হকঃ মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ কৃষি নির্ভর এলাকা নওগাঁ জেলা ।নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেশী সংখ্যক লোক কৃষিকাজ করে নিজের জীবন চালায়। তবে যদি জীবন চালানোর একমাত্র অবলম্বন ফসল যদি নষ্ট হয় তাহলে ভাবেন তাদের অবস্থা কেমন দাড়ায়?
গতকাল সন্ধ্যা সাতটার পর থেকে একটানা বৃষ্টি শুরো হয় তবে মাঝরাতে একটু বেশী হওয়ায় পানির আকার অনেক ভয়াবহ আকার ধারন করে।
পানি নিষ্কাশনের ব্যবস্থা তেমন না থাকায় এলাকার লোকজন অনেক দুর্ভোগের শিকার হয়।জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের অন্তত ২০টি জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই পূর্বাভাস দিয়েছে। বরাবরের মতো এবারও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা বেশি বিস্তৃত হতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নওগাঁতে বন্যা দেখা দিতে পারে। ব্রহ্মপুত্র অববাহিকা
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ভারতের অরুণাচল, আসাম, মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ থেকে নেমে আসা উজানের পানিতে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়বে। আর জুলাইয়ের প্রথম সপ্তাহে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এই সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ ও নাটোরের নিম্নাঞ্চলে বন্যা হতে পারে।