নরসিংদী পলাশে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ইলিয়াচ চৌধুরীঃ নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পলাশ গ্রীন গার্ডেনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও আসন্ন ঘোড়াশাল পৌরসভার মেয়র পদপ্রার্থী-আল মুজাহিদ হোসেন তুষার।পলাশ উপজেলার নব নির্বাচিত সভাপতি-সৈয়দ কামরুল হাসান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক-সামিউম বাসীর সৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পলাশ উপজেলা ছাএলীগের সভাপতি-শেখ মোঃরাজন,ঘোড়াশাল পৌরসভা ছাএলীগের সভাপতি-শমসের খান রুবেল,সাধারন সম্পাদক-ওমর ফারুক,চরসিন্দুর ইউনিয়ন ছাএলীগের সভাপতি-মোঃশাহীন মিয়া,গাজারিয়া ইউনিয়ন ছাএলীগের সভাপতি-ইফতি আহমেদ।ঘোড়াশাল পৌরসভার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নব নির্বাচিত সভাপতি-মোঃতানভীরুল হক সৈকত,সাধারন সম্পাদক-মোঃতানভীর রহমান সহ কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-আল মুজাহিদ হোসেন তুষার বলেন-শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন।তিনি নিজে একজন মানবিক ব্যক্তি।উনার মানবিকতার দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় দেখেছি।তাই সামাজিক দায়বদ্ধতা থেকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা-কর্মীদের কাজ করতে হবে।এ কমিটির প্রত্যেক সদস্য মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে,শেখ হাসিনা সরকারের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান তিনি।


<< হোম